Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি: বিভক্ত রায়ের পর শুনানির জন্য তৃতীয় বেঞ্চ নির্ধারণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 05:45 pm
Last modified: 18 December, 2025, 05:55 pm

Related News

  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি: বিভক্ত রায়ের পর শুনানির জন্য তৃতীয় বেঞ্চ নির্ধারণ

এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি গত ২৫ নভেম্বর শেষ হয় এবং ৪ ডিসেম্বর রায়ের দিন ধার্য ছিল।
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 05:45 pm
Last modified: 18 December, 2025, 05:55 pm
ফাইল ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দ্বিধাবিভক্ত রায়ের পর বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি।

আগামী ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের অবকাশ শেষে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় [কজলিস্ট] থাকলেও আদালত ছুটি শেষে শুনানির দিন নির্ধারণ করেছেন।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন জানান, এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এর আগে দ্বিধাবিভক্ত রায় দিয়েছিলেন। এরপর নিয়ম অনুযায়ী রুলটি পুনরায় শুনানির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের এই তৃতীয় বেঞ্চটি নির্ধারণ করে দেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আজকের (১৮ ডিসেম্বর) কজলিস্টে বিষয়টি ছিল। আদালত বলেছেন, আগামী ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ছুটি শেষ হলে এটি শুনানির জন্য তালিকায় আসবে। তবে এই রিটের ওপর নতুন করে শুনানি হবে না। আগের হাইকোর্ট বেঞ্চ যে রুল জারি করেছিল, সেই রুলের ওপরই শুনানি হবে।'

আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, 'হাইকোর্টের আগের ডিভিশন বেঞ্চের একজন বিচারপতি রুল নিষ্পত্তি করে চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছিলেন, আর অন্যজন রুল খারিজ করেছিলেন। এখন নতুন নির্ধারিত বেঞ্চ চুক্তি প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে আগের রুলের ওপর শুনানি গ্রহণ করবেন।'

এর আগে গত ৪ ডিসেম্বর এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে করা রিট মামলায় দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়া অবৈধ ঘোষণা (রুল অ্যাবসোলিউট) করেন। অন্যদিকে, অপর বিচারপতি ফাতেমা আনোয়ার তিনটি প্রশ্নে চুক্তির প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়ে রুল খারিজ করেন।

সে সময় রায়ের প্রতিক্রিয়ায় রিটকারী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেছিলেন, 'চুক্তির বৈধতা প্রশ্নে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল অ্যাবসোলিউট করেছেন, আর পিউনি জাজ [অপর বিচারপতি] তিনটি প্রশ্নে খারিজ করেছেন। এরপর এই জাজমেন্ট মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে; তিনি তৃতীয় একটি বেঞ্চ করে দেবেন; সেখানে এ ব্যাপারে দেওয়া রায় চূড়ান্ত হবে।'

তৃতীয় বেঞ্চের রায় না হওয়া পর্যন্ত চুক্তি প্রক্রিয়া চলমান রাখা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, 'এই অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নৈতিক হবে বলে আমি মনে করি না। যেহেতু জ্যেষ্ঠ বিচারক রুল অ্যাবসোলিউট করেছেন, সেহেতু থার্ড বেঞ্চের রায় পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন।'

উল্লেখ্য, এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি গত ২৫ নভেম্বর শেষ হয় এবং ৪ ডিসেম্বর রায়ের দিন ধার্য ছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। চট্টগ্রাম বন্দরের পক্ষে আইনজীবী ছিলেন হেলাল চৌধুরী।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিট মামলাটি দায়ের করেন। মামলায় নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / এনসিটি / বন্দর / বিদেশি কয় / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net