Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2026, 09:45 pm
Last modified: 22 July, 2026, 10:09 pm

Related News

  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট 
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
22 July, 2026, 09:45 pm
Last modified: 22 July, 2026, 10:09 pm
ছবি: টিবিএস

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সিজেএম) এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচার কার্যক্রম চলাকালে এজলাসে প্রচণ্ড হইচই শুরু হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া বারবার শান্ত হওয়ার নির্দেশ দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তিনি ক্ষিপ্ত হয়ে এজলাস থেকে একটি পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি সরাসরি গিয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিহার মাথায় লাগলে তিনি রক্তাক্ত ও আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আদালতের মতো জায়গায় বিচারকের এমন আচরণকে 'অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন' উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী খাদিজা খানম লিপি বলেন, 'আমি এজলাস কক্ষে হেয়ারিং (শুনানি) করছিলাম। এ সময় পেছন থেকে কিছু লোকজন জোরে জোরে কথা বলছিল। এ সময় বিচারক সুজন মিয়া সবাইকে চুপ করার জন্য বলেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে তার সামনে থাকা পেপারওয়েট ছুড়ে মারেন এবং তা আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবীর কপালে এসে সরাসরি আঘাত করে। উনি সবসময়ই রাগান্বিত থাকেন, আমরা উনার এজলাসে গেলে সবসময় ভয়ে থাকি। একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ কখনোই কাম্য নয়।'

অ্যাডভোকেট সোহাগ সমাজদার বলেন, 'উনি আমাদের সিনিয়র আইনজীবীদের সঙ্গেও এর আগে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করেছেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে আলোচনা-সমালোচনা হলেও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। আজকে বিচারক সুজন মিয়ার ছুড়ে মারা পেপারওয়েটের আঘাতে একজন শিক্ষানবিশ আইনজীবী আহত হলেন।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিম বলেন, বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

আদালত / বিচারক / আইনজীবী / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট 
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net