Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা

আন্তর্জাতিক

রয়টার্স
16 December, 2025, 06:00 pm
Last modified: 16 December, 2025, 07:29 pm

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • ফ্ল্যাট দখলের চেষ্টা: বিএনপি নেতা গিয়াস কাদেরের দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার

‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা

তিনি বলেন, ‘মায়ের দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য সমস্যা রয়েছে এবং দুই বছরের বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। তার আইনজীবীদের সঙ্গে তো দূরের কথা, পরিবারের সঙ্গেও তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আমার ধারণা মতে, ইতোমধ্যে তিনি হয়তো মারা গেছেন।’
রয়টার্স
16 December, 2025, 06:00 pm
Last modified: 16 December, 2025, 07:29 pm
সোমবার (১৫ ডিসেম্বর) জাপানের টোকিওতে রয়টার্সের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় মিয়ানমারের কারাবন্দি প্রাক্তন নেত্রী অং সান সু চির ছেলে কিম আরিস। ছবি: রয়টার্স/কিম কিউং-হুন

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির স্বাস্থ্যের অবনতি এবং তার কোনো খবর না পাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন তার ছেলে কিম অ্যারিস। তিনি আশঙ্কা করছেন, তার মা হয়তো মারা গেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) জাপানের টোকিওতে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম অ্যারিস জানান, গত কয়েক বছর ধরে তিনি তার ৮০ বছরের মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে আটক করার পর থেকে তিনি তার মায়ের হৃদযন্ত্র, হাড় ও মাড়ির সমস্যার বিষয়ে কেবল বিচ্ছিন্ন ও পরোক্ষ কিছু তথ্য পেয়েছেন।

চলতি মাসের শেষে মিয়ানমারের জান্তা সরকারের ঘোষিত নির্বাচনকে প্রত্যাখ্যান করলেও অ্যারিস বলেন, 'এ নির্বাচন তার মায়ের দুর্দশা লাঘবের একটি সুযোগ তৈরি করতে পারে।'

তিনি বলেন, 'মায়ের দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য সমস্যা রয়েছে এবং দুই বছরের বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। তার আইনজীবীদের সঙ্গে তো দূরের কথা, পরিবারের সঙ্গেও তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আমার ধারণা মতে, ইতোমধ্যে তিনি হয়তো মারা গেছেন।'

তিনি আরও জানান, তার মায়ের বিষয়ে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের নিজস্ব কোনো রাজনৈতিক ছক রয়েছে। নির্বাচনের আগে বা পরে জনগণকে শান্ত করতে তাকে মুক্তি দেওয়া বা গৃহবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হলে, তাতেও অন্তত কিছুটা অগ্রগতি হবে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে মন্তব্য জানতে জান্তা সরকারের এক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মিয়ানমারের সেনাবাহিনীর ইতিহাসে ছুটি বা গুরুত্বপূর্ণ উপলক্ষে বন্দিদের মুক্তি দেওয়ার নজির রয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চিকে ২০১০ সালে এক নির্বাচনের কয়েক দিন পর মুক্তি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে ইয়াঙ্গুনের ইনয়া লেকের ধারে তার দীর্ঘদিনের গৃহবন্দিত্বের অবসান ঘটে।

২০১৫ সালের নির্বাচনের পর তিনি মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী হন। তবে পরে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাতে জর্জরিত। উসকানি, দুর্নীতি ও নির্বাচনি জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে সু চিকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি।

অ্যারিস জানান, তার বিশ্বাস, তার মাকে রাজধানী নেপিদোতে আটক রাখা হয়েছে। দুই বছর আগে পাওয়া শেষ চিঠিতে তার মা গ্রীষ্ম ও শীতকালে কক্ষে চরম তাপমাত্রার বিষয়ে অভিযোগ করেছিলেন।

বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহল মিয়ানমারের পরিস্থিতি ভুলে যাচ্ছে বলে আশঙ্কা করেন অ্যারিস। 

তিনি বলেন, ২০২১ সালের অভ্যুত্থানের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নির্বাচনকে কাজে লাগিয়ে তিনি জাপানের মতো দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চান, যাতে তারা জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার মায়ের মুক্তির দাবি তোলে।

আসন্ন নির্বাচন নিয়ে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, তা সম্পূর্ণ অন্যায্য।

তিনি আরও বলেন, 'অতীতে আন্তর্জাতিক মহলে তার মায়ের অবস্থান শক্ত থাকায় বার্মায় কী ঘটছে, তা উপেক্ষা করা কঠিন ছিল। তবে রাখাইন সংকটের পর তার অবস্থান দুর্বল হয়ে পড়ায় আন্তর্জাতিক মনোযোগও আগের মতো নেই।'

এ সময় তিনি দেশটির সাবেক নাম বার্মা ব্যবহার করেন।

ব্রিটিশ নাগরিক অ্যারিস কয়েক বছর আগ পর্যন্ত আড়ালে ছিলেন।

অ্যারিস দাবি করেন, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে তার মা জড়িত ছিলেন না। ওই অভিযানের বিষয়ে জাতিসংঘ 'গণহত্যামূলক অভিযান' শব্দটি ব্যবহার করেছিল।

ডি-ফ্যাক্টো নেতা হিসেবে দায়িত্ব পালনকালে মিয়ানমারের সংবিধান সেনাবাহিনীর ওপর অং সান সু চির ক্ষমতা সীমিত করে রেখেছিল। ২০২০ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিনি স্বীকার করেন যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে, তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করেন।

অ্যারিস বলেন, তিনি বিভিন্ন জাপানি রাজনীতিক ও সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে তিনি সামরিক জান্তার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া এবং নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এ বিষয়ে তার মায়ের প্রতিক্রিয়া কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে অ্যারিস বলেন, তার মা সম্ভবত খুব দুঃখ পেতেন যে তাকে এসব করতে হচ্ছে। তিনি [সু চি] সব সময়ই চাইতেন, তাকে [অ্যারিসকে] যেন এতে জড়াতে না হয়।

তবে বর্তমান পরিস্থিতিতে তার আর কোনো বিকল্প নেই বলে জানান অ্যারিস।

অ্যারিস বলেন, 'শেষ পর্যন্ত তিনিই তার [সু চির] ছেলে। তিনি আর নিজে এগিয়ে না এলে অন্যদের কাছ থেকে কোনো পদক্ষেপ আশা করা যায় না।'

Related Topics

টপ নিউজ

অং সান সু চি / ছেলে / কিম অ্যারিস / মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • ফ্ল্যাট দখলের চেষ্টা: বিএনপি নেতা গিয়াস কাদেরের দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net