Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সিইসির অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির লইয়ার্স অ্যালায়েন্সের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 09:25 pm
Last modified: 15 December, 2025, 09:23 pm

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ

সিইসির অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির লইয়ার্স অ্যালায়েন্সের

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 09:25 pm
Last modified: 15 December, 2025, 09:23 pm
ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ চেয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য দাবি করে তার পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।

সমাবেশে যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, 'হাদিকে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার চেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট আমলের অপশক্তি বাংলার বিপ্লবীদের দমানোর অপচেষ্টা করছে। বাংলার মানচিত্র শকুনের মতো খামচে ধরতে চাইছে।'

তিনি বলেন, 'শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং কোনো পক্ষ দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'শরীফ ওসমান হাদির আসল হত্যাকারী গ্রেপ্তার না হওয়ার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ জড়িত থাকতে পারেন বা কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে।'

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আজমল হোসাইন বলেন, 'দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, তখন প্রধান নির্বাচন কমিশনার উদ্ধত, দালালির বক্তব্য দিয়েছেন। আমরা জানি আপনারা সাহস কোথা থেকে পান।'

এ সময় বিপ্লব চলমান, এখনও বিপ্লব শেষ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশের বক্তব্য রাখেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, লইয়ার্স এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক এস এম আজমল হোসেন বাচ্চু, সদস্য সচিব এরশাদুল বারি খন্দকার, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফী, লাবাবুল বাশার, আমিনা আক্তার, যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত, মেরি আক্তার, সিনিয়র এডভোকেট ওমর ফারুক প্রমুখ।

Related Topics

টপ নিউজ

এনসিপির লইয়ার্স অ্যালায়েন্স / সিইসি / অপসারণ / স্বরাষ্ট্র উপদেষ্টা / পদত্যাগ / হাদির হত্যাচেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net