বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
আজ বুধবার তিনি কেন্দ্রীয় ব্যাংকের মনিটরি পলিসির কমিটির সদস্যদের পদত্যাগের বিষয়টি জানান।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটি (এমপিসিসি) সাতজন সদস্য নিয়ে গঠিত, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ চারজন অভ্যন্তরীণ কর্মকর্তা এবং তিনজন বাহ্যিক বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের বাহিরে থাকা তিনজন হলেন, বিআইডিএস-এর চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, আর তৃতীয় সদস্য অর্থনীতিবিদ হিসেবে ছিলেন সাদিক আহমেদ।
কেন্দ্রীয় ব্যাংক থেকে মনিটরি পলিসির চার সদস্য হলো, গভর্নর, ডেপুটি গভর্নর, মনিটরি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক ও চিফ ইকোনমিস্ট।
