Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
যে মাংস খেতে পারবেন ভেজিটেরিয়ানরাও! 

অফবিট

টিবিএস ডেস্ক
07 March, 2021, 04:00 pm
Last modified: 07 March, 2021, 04:08 pm

Related News

  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • কমেছে সবজির দাম, বেড়েছে মুরগির; স্থিতিশীল মাছের বাজার
  • সবজির বাজার চড়া, দাম বেড়েছে মাছ-মুরগির  
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার

যে মাংস খেতে পারবেন ভেজিটেরিয়ানরাও! 

এক ডজন সংস্থা এই কালচারড মিটের বিকাশে কাজ করে যাচ্ছে। শুধুই কি মুরগি , তারা বিশেষ ধরনের গরুর মাংস থেকে শুরু করে স্যামন এমনকি পরীক্ষাগারে ক্যাঙ্গারুর মাংস তৈরির চেষ্টা করছে বলেও শোনা যায়।  
টিবিএস ডেস্ক
07 March, 2021, 04:00 pm
Last modified: 07 March, 2021, 04:08 pm

"আমি গত ১৯ বছর যাবত ভেজিটেরিয়ান (নিরামিষাশী) জীবনযাপন করছি। কয়েক সপ্তাহ আগে এই এতগুলো বছর পর আমি প্রথম কোন চিকেন নাগেটে কামড় বসাই- এর স্বাদ যেন আমাকে ছেলেবেলার ফাস্টফুডের স্মৃতি মনে করিয়ে দেয়। বাইরে মুচমুচে অথচ ভেতরে নরম মাংসের টুকরো-সাথে গরম গরম সস তো আছেই", বলেন জন এমন্ট।  

স্বাদে তফাত না থাকলেও এমন্টের ছেলেবেলার মুরগি আর এই নাগেটের মুরগি এক নয়। এই মুরগির না আছে কোন পাখা, না পাখা ঝাপটানোর পালক! বিশেষভাবে তৈরিকৃত এই মুরগির কোষগুলোকে প্রথমে একটি পুষ্টি দ্রবণে ডোবানো হয়; এরপর বায়োরিএকটরের মাধ্যমে এর পুনরুৎপাদন হতে থাকে। এক্ষেত্রে রক্তমাংসের একটি পাখির কোষ থেকেই দ্রবণের কোষগুলোকে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয়েছে কিন্তু নাগেটরূপে প্লেটে আসতে কোন পাখি হত্যা করা হয়নি! আর এই পুরো প্রক্রিয়াটিই হয়েছে সিঙ্গাপুরে, ল্যাবের ভেতরে।    

প্রযুক্তির কল্যাণে একদিন প্রাণিহত্যা ছাড়াই মাংস খাওয়া যাবে সে চিন্তা নিতান্তই দার্শনিক খেয়ালের বশে কিছু নিরামিষাশীর মনে এলেও শেষ পর্যন্ত তা এবার সত্যি হতে চলেছে।  

অনেক বছর ধরেই গবেষণাগারে এই 'কালচারড মিট' তৈরীর প্রচেষ্টা চলছিল। বাণিজ্যিকভাবে অনুমোদনের ঘোষণা দেয়ার পর এটির প্রথম বিক্রয় শুরু হলো সিঙ্গাপুরের হাত ধরে। এখন পর্যন্ত দেশটির ব্যক্তিমালিকানাধীন একটি ক্লাবের কাছে এই মাংস সরবরাহ করা হচ্ছে যারা প্রতি প্লেট নাগেটস বিক্রি করছে ২৩ ডলারের বিনিময়ে। ল্যাবরেটরিতে উৎপন্ন মুরগির স্বাদ এখন পর্যন্ত গ্রহণ করেছেন ২০০ জন।  

ইট জাস্ট ইনকর্পোরেশন নামক সানফ্রান্সিসকোর একটি ফুড-টেক সংস্থা এই মাংস সরবরাহের দায়িত্বে রয়েছে। 

তবে উৎপাদন প্রক্রিয়াটিকে পুরোপুরি প্রাণী নিধনহীন বলা যাচ্ছে না।  

পুষ্টিকর দ্রবণের যেসব উপাদান এই ইট জাস্ট কোম্পানির মুরগির কোষের লালনে ব্যবহৃত হয়, তার একটি হলো বোভাইন সিরাম; এটি জবাইকৃত গবাদি পশু থেকে সংগ্রহ করতে হয়। তবে সংস্থাটি জানিয়েছে যে তারা, একটি প্রাণী-মুক্ত বিকল্প উপাদান ব্যবহারের পরিকল্পনা করছে; এটি নিয়ে সিঙ্গাপুরের নিয়ন্ত্রকদের সম্মতির অপেক্ষায় আছে তারা।  

বিভিন্ন দেশের আরও এক ডজন সংস্থা এই কালচারড মিটের বিকাশে কাজ করে যাচ্ছে। শুধুই কি মুরগি , তারা বিশেষ ধরনের গরুর মাংস থেকে শুরু করে স্যামন এমনকি পরীক্ষাগারে ক্যাঙ্গারুর মাংস তৈরির চেষ্টা করছে বলেও শোনা যায়।  

গবেষণা সংস্থাগুলোর দাবি, এসব কালচারড মিটের অনেক সুবিধা রয়েছে। সীমিত জায়গা ব্যবহার করে ঘরের ভেতরেই এর বিকাশ সাধন করা যায়। ইট জাস্টের উৎপাদনে তো কোন এন্টিবায়োটিকও লাগেনি।  

১৯৭৫ সালে প্রকাশিত "অ্যানিম্যাল লিবারেশন" বইটির লেখক এবং প্রিন্সটন ইউনিভার্সিটির দর্শনের অধ্যাপক পিটার সিঙ্গার রয়েছেন এই কালচারড মিট নিয়ে আগ্রহীদের তালিকায়। ৫০ বছর যাবত নিরামিষাশী থাকার পরেও এই মাংসের বাণিজ্যিকভাবে বিপণন শুরু হলে তিনি চেখে দেখবেন বলে জানিয়েছেন।   

প্রাণীজগতের প্রতি মানুষের অবজ্ঞা, অসম্মানকে ফুটিয়ে তোলার জন্য  পিটারই প্রথম তার বইতে প্রজাতিবাদ (স্পেসিসিজম) শব্দের প্রবর্তন করেছিলেন।  

তবে মুদ্রার ওপর পিঠও আছে। অনেক ভেজিটেরিয়ান উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এই ধরনের চর্চার ফলে মানুষের মনে এই ধারণা আরও শক্তপোক্ত হয়ে উঠবে যে, মানুষের আসলে প্রাণিজ মাংস ছাড়া চলে না। 

ইট জাস্টের চিফ এক্সিকিউটিভ জোশ টেট্রিক অবশ্য এতকিছু ভাবছেন না। তার বিশ্বাস, সামনের দিনগুলোতে ভেগান এবং ভেজিটেরিয়ান উভয় এই কোষ-উত্থিত মাংসের জন্য নতুন নতুন প্রত্যয় আবিষ্কার করবেন। তিনি নিজে এখন পর্যন্ত এই মাংসের জন্য যুতসই কোন নাম খুঁজে পাননি।  

নিজেও গত ১৫ বছর যাবত ভেগান জীবনাচরণ অনুসরণ করে আসা  টেট্রিক বলেন, " আমি ভেগান তবে আমি শুধু আমাদের উৎপাদিত মুরগি খাই!" শুনতে অদ্ভুত হলেও তার বিশ্বাস কিছুদিনের মধ্যেই মানুষের মাঝে এই বিষয়টি স্বাভাবিক হয়ে উঠবে। 

  • সূত্রঃ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
     

Related Topics

টপ নিউজ

মুরগি / ভেজিটেরিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • কমেছে সবজির দাম, বেড়েছে মুরগির; স্থিতিশীল মাছের বাজার
  • সবজির বাজার চড়া, দাম বেড়েছে মাছ-মুরগির  
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net