Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
সবজির বাজার চড়া, দাম বেড়েছে মাছ-মুরগির  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2025, 05:25 pm
Last modified: 12 September, 2025, 05:33 pm

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল

সবজির বাজার চড়া, দাম বেড়েছে মাছ-মুরগির  

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি আর পরিবহন খরচ বাড়ায় তাদের বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।
টিবিএস রিপোর্ট
12 September, 2025, 05:25 pm
Last modified: 12 September, 2025, 05:33 pm
ফাইল ছবি: টিবিএস

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সেইসঙ্গে বাড়তি মাছ-মাংসের দামও। আজ শুক্রবার রাজধানীর শান্তিনগর, নিউমার্কেটসহ আরও কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি আর পরিবহন খরচ বাড়ায় তাদের বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।

শান্তিনগরে বাজার করতে আসা শিরিন আক্তার বলেন, প্রতিদিনের বাজার করতে এখন দ্বিগুণ খরচ হচ্ছে। আগে যেখানে এক হাজার টাকায় তিন–চার দিনের সবজি, ডাল কিনতে পারতাম, এখন সেই টাকা একদিনের জিনিসপত্র কিনতেই শেষ।  

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি হালি লেবু ৩০-৪০ টাকা, শসা ৭০ টাকা, গোলাকৃতির বেগুন ১৬০ টাকা, মাঝারি আকারের বেগুন ১০০ টাকা ও লম্বা বেগুন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

এছাড়া প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা, করলা, ঢেঁড়স ও বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা ও  কাঁচা মরিচ প্রকারভেদে ১৬০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  

দাম কম বলতে শুধু আলু আর পেঁপের। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। আর পেঁপে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজিতে।  

শান্তিনগরের সবজি ব্যবসায়ী মো. জামাল বলেন, বৃষ্টি আর পরিবহন খরচ বাড়ায় সবজির দাম বেড়েছে। আবার কিছু জিনিসের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। লাউ, করলা বা ঢেঁড়সের দাম আগের মতোই আছে। তবে লেবু, বেগুন আর শসার দাম বাড়তি। পাইকারিতে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

অন্যদিকে রুই মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৯০ টাকা, বড় কাতলা ৩৫০–৪০০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা, পাবদা ৪৫০ টাকা ও চাষের শিং ৩০০–৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিলভার কার্প ১৮০–২৬০ টাকা এবং তেলাপিয়া ২০০–২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা, মাঝারি আকারের ইলিশ ১ হাজার ৪০০ টাকা এবং ছোট ইলিশ ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  

স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা এবং সোনালি ও পাকিস্তানি মুরগি ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা ও দেশি মুরগি ৫৯০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। 

গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজিতে। আর খাসির মাংস আগের সপ্তাহের তুলনায় কিছুটা কমে  ১ হাজার ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

এদিকে মাছ-মাংস ও সবজির দাম বাড়লেও কিছুটা স্থিতিশীল ডিম ও চালের দাম। বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। আর সাদা ডিম ১৪৫ টাকায়।

চালের বাজারও প্রায় অপরিবর্তিত। প্রতি কেজি মিনিকেট চাল ৭৮-৮০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা ও আটাশ ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

তেল ও মসলার বাজার

সয়াবিন তেল গত সপ্তাহের মতো লিটারপ্রতি ১৮৫–১৯০ টাকা ও সুপার তেল ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরা ৬৫০ টাকা, এলাচ ৪ হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার ২০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা, দারুচিনি ৬০০ টাকা, গোলমরিচ ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুকনো মরিচের দাম কিছুটা কমে কেজিপ্রতি ৩০০–৩৫০ টাকায় নেমেছে।

দেশি আদা ১৪০ টাকা, চায়না আদা ১৬০ টাকা, দেশি রসুন ১১০ টাকা, চায়না রসুন ১৩০ টাকা, দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

বাজার / মাছ / মুরগি / সবজি / আলু / পেঁয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net