Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
যৌন হেনস্থার অভিযোগ ‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেতার বিরুদ্ধে

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 March, 2021, 02:15 pm
Last modified: 06 March, 2021, 02:17 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

যৌন হেনস্থার অভিযোগ ‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেতার বিরুদ্ধে

মধুর মিত্তালের প্রাক্তন বান্ধবীর আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের চোখের নিচে, ঘাড়ে ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে।
হিন্দুস্তান টাইমস
06 March, 2021, 02:15 pm
Last modified: 06 March, 2021, 02:17 pm
মধুর মিত্তাল। ছবি: সংগৃহীত

'স্লামডগ মিলিয়নিয়ার' অভিনেতা মধুর মিত্তালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তার প্রাক্তন বান্ধবী। ভারতীয় এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

অবশেষে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ের খার থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪বি, ৫০৯ এবং ৩২৩ ধারায় তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে।

বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে মধুর বলেন, 'এই সমস্ত মিথ্যে থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং বিরক্তি বোধ হচ্ছে। হোয়াটসঅ্যাপে এমন অনেক মেসেজ পেয়েছি যেগুলো আমার চরিত্রকে মেরে ফেলছে। এগুলো দিনের পর দিন কাস্টিং ডিরেক্টরদের গ্রুপে ফরওয়ার্ড করা হচ্ছে, যাতে আমার কাজে ক্ষতি হয়। সতের বয়স থেকে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য, মিডিয়ার এই সমস্ত রিপোর্ট আমার উপর প্রভাব ফেলছে।আমার পরিবার ও ক্যারিয়ারের ওপর এর জন্য কতটা প্রভাব পড়ছে, তা আপনাদের ধারণারও বাইরে।'

‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ মধুর মিত্তাল

তিনি আরও বলেন, 'আমি অনুরোধ করছি মিডিয়ার এই এক তরফা রিপোর্টের ভিত্তিতে আমার বিষয়ে কোনো ধারণা তৈরি না করার জন্য। আইনের ওপর আমার বিশ্বাস আছে, খুব শিগগিরই সত্যটা বেরিয়ে আসবে।'

অভিনেতার প্রাক্তন বান্ধবীর আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের চোখের নিচে, ঘাড়ে ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, 'মেয়েটি তার সম্পর্কে বলার মতো পরিস্থিতিতে নেই। তার বান্ধবী আমার সঙ্গে যোগাযোগ করেছে। মেয়েটির চোখের নিচে, ঘাড়ে ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। আমি ধরতে পেরেছি সে মারধর এবং যৌন হেনস্থার শিকার হয়েছে। আমার কাছে তার নিরাপত্তা আগে, তাই পুলিশ স্টেশনে বাই পোস্টে আমি চিঠি পাঠাই। আমি ব্যক্তিগতভাবে নারীদের বিরুদ্ধে অপরাধ দমনের সেলের সঙ্গে যোগাযোগ করেছি। পরে তারা আমাদের ডেকে এফআইআর ফাইল করেছে।'

স্লামডগ মিলিয়নিয়ারে জনপ্রিয়তা পাওয়ার পর মধুর একাধিক ছবিতে কাজ করেছেন। 'মিলিয়ন ডলার আর্ম', 'পকেট গ্যাংস্টার' ও 'মাতার'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। 

টেলিভিশন পর্দায় 'ট্রেজার আইল্যান্ড'-এ শেষবার তাকে অভিনয় করতে দেখা গেছে।

Related Topics

টপ নিউজ

মধুর মিত্তাল / বলিউড / যৌন হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net