Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 10:15 am
Last modified: 28 November, 2025, 10:13 am

Related News

  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 10:15 am
Last modified: 28 November, 2025, 10:13 am
প্রতীকী ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর আটকে থাকার পর চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে পড়ে থাকা প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ২ হাজার ৭৮৩ টন ড্রেজিং পাইপ ও অন্যান্য সরঞ্জাম দুই লটে বিশেষ নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এসব পণ্য বিক্রি করার জন্য কাস্টমস কোনো ধরনের সংরক্ষিত মূল্য নির্ধারণ করেনি। 

গত ২০ নভেম্বর থেকে বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) কাছ থেকে অনলাইনে প্রস্তাবিত দরপত্র গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। আগ্রহী বিডাররা পণ্য পরিদর্শন করতে পারবেন ৮ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান চেঞ্জিং ড্রেজিং প্রাইভেট লিমিটেড ২০১৯ সালের ৯ ডিসেম্বর এই চালানটি আমদানি করেছিল। চালানের মধ্যে রয়েছে ২০ ও ৪০ ফুট দৈর্ঘ্যের ১ হাজার ৯০০টি পাইপ ও ৮ কনটেইনারভর্তি পাইপ ফিটিংস ও যন্ত্রপাতি। আমদানিকৃত পাইপগুলো নতুনের পরিবর্তে ব্যবহৃত হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ তখন পণ্য খালাস স্থগিত করে দেয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, ২ হাজার ৭০০ মেট্রিক টন ওজনের এই পাইপগুলোর ঘোষিত আমদানিমূল্য ছিল ৮০ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে ৮৩ মেট্রিক টন ওজনের ফিটিংস ও যন্ত্রপাতির মূল্য ধরা হয়েছিল ৩ কোটি ৭০ লাখ টাকা। এই চালানটি চীন থেকে তৈরি হয়ে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসেছিল, কিন্তু আমদানিকারক শেষপর্যন্ত পণ্যগুলো খালাস করেননি।

২০২০ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পণ্যগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) না পাওয়ায় দীর্ঘদিন ধরে নিলাম প্রক্রিয়া আটকে ছিল। অবশেষে গত ১০ নভেম্বর মন্ত্রণালয় প্রয়োজনীয় এনওসি ইস্যু করে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই অনাপত্তিপত্রে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে এসব পণ্য দুই লটে নিলামের মাধ্যমে নিষ্পত্তির অনুমোদন দেওয়া হয়। অনাপত্তিপত্রে আমদানি নীতি মেনে চলা, প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ ও পণ্যগুলো ব্যবহারযোগ্য কি না, তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। এ অনুমোদন কেবল নির্দিষ্ট এই চালানের ক্ষেত্রেই প্রযোজ্য।

চট্টগ্রাম কাস্টমস নিলামকারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চৌধুরী টিবিএসকে বলেন, পণ্যগুলো দীর্ঘ দিন ধরে অকশন শেডের বাইরে পড়ে ছিল। পাইপগুলো পরিবহন করা বেশ চ্যালেঞ্জিং হবে, কারণ প্রতিটি পাইপের ওজন তিন থেকে সাড়ে তিন টনের মতো।

তিনি আরও বলেন, 'একটি ট্রলিতে তিনটির বেশি পাইপ উঠানো যাবে না। চট্টগ্রামের বাইরের বিডারদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাবে। ফলে এটি স্ক্র্যাপ হিসেবেও দর উঠতে পারে। তবে ড্রেজারের জন্য এসব মালামালের দর করলে দাম উঠতে পারে।'

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার এইচএম কবির বলেন, 'বিশেষ নিলামে দুই লট ড্রেজিং পাইপ ও সরঞ্জাম তোলা হয়েছে। আগ্রহী বিডারদের কাছে অনলাইনে প্রস্তাবিত দর মূল্য নেয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে এটি ভূমিকা রাখবে।'

Related Topics

টপ নিউজ

ড্রেজিং পাইপ / চট্টগ্রাম / চট্টগ্রাম কাস্টমস / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net