Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ব্যাংকখাতে ঝুঁকিগ্রস্ত সম্পদের পরিমাণ সাড়ে ৯ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে: পিআরআই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 November, 2025, 06:20 pm
Last modified: 27 November, 2025, 06:23 pm

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • গভর্নর পদে ব্যবসায়ী, ‘সরকার কি সত্যিই ব্যাংকখাত সংস্কারে আন্তরিক’? –প্রশ্ন সেলিম রায়হানের
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

ব্যাংকখাতে ঝুঁকিগ্রস্ত সম্পদের পরিমাণ সাড়ে ৯ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে: পিআরআই

তিনি আরও উল্লেখ করেন যে ব্যাংকখাতে উচ্চ খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যর্থতার চারটি বড় পরিণতি দেখা যায় — উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতি, কম প্রবৃদ্ধি এবং কম বিনিয়োগ।
টিবিএস রিপোর্ট
27 November, 2025, 06:20 pm
Last modified: 27 November, 2025, 06:23 pm
২৭ নভেম্বর, ২০২৫; রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে আয়োজিত “মান্থলি ম্যাক্রোইকনমিক ইনসাইটস (এমএমআই)” সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি:টিবিএস

বাংলাদেশের ব্যাংকিং খাতে পুনর্গঠিত, পুনঃতফসিলকৃত ও খেলাপি ঋণসহ মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ এখন প্রায় সাড়ে ৯ লাখ কোটি টাকাতে দাঁড়াতে পারে বলে ধারণা দিয়েছে গবেষণা সংস্থা- পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

পিআরআই–এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান আজ বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে "মান্থলি ম্যাক্রোইকনমিক ইনসাইটস (এমএমআই)" শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে বলেন, "বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬.৪ লাখ কোটি টাকা (প্রায় ৩৬ শতাংশ)। কিন্তু মোট ঝুঁকিপূর্ণ সম্পদ সাড়ে ৯ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে, যা এসব সম্পদ বা ঋণ পুনরুদ্ধারের কম সম্ভাবনাকে নির্দেশ করে।"

তিনি বলেন, উচ্চ খেলাপি ঋণ ব্যাংকিং খাতে ঋণ সংকটের ঝুঁকি তৈরি করে এবং বিনিয়োগকে দুর্বল করে। "কমপক্ষে ১৬টি ব্যাংক নতুন ঋণ দিতে অক্ষম হয়ে পড়েছে। এর ফলে বিনিয়োগ কমছে, বেকারত্ব বাড়ছে এবং উন্নয়ন মন্থর হচ্ছে — যা শেষ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধিকে নিচে নামিয়ে দিচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন যে ব্যাংকখাতে উচ্চ খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যর্থতার চারটি বড় পরিণতি দেখা যায় — উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতি, কম প্রবৃদ্ধি এবং কম বিনিয়োগ।

সেপ্টেম্বর–অক্টোবরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান।

ঋণ পরিশোধ করতেও ঋণ করছেন অনেকে

অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, বেসরকারি খাতে ব্যাংক ঋণ প্রবাহ ব্যাপকভাবে কমে গেছে। "এমনকি যারা এখন ঋণ নিচ্ছেন, তারা মূলত অন্য ব্যাংক ঋণ পরিশোধ করতে নিচ্ছেন, যাতে সেই ঋণগুলো অনিয়মিত বা সাবস্ট্যান্ডার্ড না হয়ে যায়।"

পারভেজ অভিযোগ করে বলেন, "অর্থনীতির রক্তক্ষরণ করছে। সরকার কি শুনছে? দুঃখজনকভাবে ব্যবসায়ীদের কথায় তাদের কোনো আগ্রহ নেই।"

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি জুন থেকে আগস্টের মধ্যে নেমে গেছে ৭%–এর নিচে — যা ২২ বছরে সর্বনিম্ন।

তিনি বলেন, বেসরকারি খাতে এই ঋণ সংকোচন ও খেলাপি ঋণ বৃদ্ধিই এখন অর্থনীতির প্রধান ঝুঁকি।

সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ব্যাংকখাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬.৪৪ লাখ কোটি টাকা। তবে পারভেজ মনে করেন, প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে, যার জন্য তিনি সরকারি নীতিকেই দায়ী করছেন।

আগে ঋণ পুনঃতফসিল করতে ঋণগ্রহীতাদের ৬ মাস সময় দেওয়া হতো। কিন্তু আগামী মার্চ থেকে এই সময় কমিয়ে ৩ মাস করা হচ্ছে। বিজিএমইএ–এর সাবেক সভাপতি পারভেজ মনে করেন, এই নীতি খেলাপি ঋণ আরও বাড়িয়ে দেবে।

খেলাপি ঋণ বৃদ্ধির জন্য শুধু ব্যবসায়ীরা দায়ী — এমন ধারণার বিরোধিতা করে তিনি বলেন, "বারবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে, ভালো সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু তা হয়নি। ফলে গ্যাস–নির্ভর শিল্পে উৎপাদন ৪০%–এ নেমে এসেছে। এটি কি বেসরকারি খাতের দোষ?"

তিনি আরও বলেন, এনবিআরের নতুন ৫৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ব্যবসার ওপর চাপ বাড়াবে। "আমরা আশঙ্কা করছি আবারও চাপ বাড়বে। এবার তা উৎসে কর কর্তন বা টিডিএস–এর নামে আসতে পারে, যা উৎপাদন ব্যয় বাড়াবে।"

তিনি প্রশ্ন তোলেন,  "এত তড়িঘড়ি কেন? যে এনবিআর সংস্কারের কথা বলা হচ্ছে, তা এনবিআরকে আগের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গেছে।"

পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার বলেন, অর্থনীতির গতি কমলেও স্থিতিশীলতা এসেছে। কর্মসংস্থান বাড়াতে আরও উদার নীতি গ্রহণ করতে হবে। পাল্টা শুল্কের প্রভাবে রপ্তানি কিছুটা কমলেও বাংলাদেশ এ ক্ষেত্রে এখনো ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে বলে মনে করছেন তিনি।

Related Topics

টপ নিউজ

ব্যাংকখাত / খেলাপি ঋণ / ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ / পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • গভর্নর পদে ব্যবসায়ী, ‘সরকার কি সত্যিই ব্যাংকখাত সংস্কারে আন্তরিক’? –প্রশ্ন সেলিম রায়হানের
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net