Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 12:05 pm
Last modified: 23 November, 2025, 12:20 pm

Related News

  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 12:05 pm
Last modified: 23 November, 2025, 12:20 pm
ছবি: বিসিবি

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে ছাড়িয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। একইসাথে বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায়। রেকর্ড ভাগ করেছেন তারই সাবেক বোলিং কোচ রাঙ্গানা হেরাথের সাথে। 

২১ রান করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে তাইজুল রেকর্ড স্পর্শ করেন। ভাঙেন ম্যাকব্রাইন ও ক্যাম্ফারের ১০৫ বলে ২৬ রানের জুটি। এই ইনিংসে এটি তাইজুলের চতুর্থ উইকেট, টেস্টে অষ্টম।

এতদিন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। তবে নিজের ধারাবাহিকতা আর ঘূর্ণি জাদুতে সেই রেকর্ড ভেঙে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তাইজুল।

২৪২ টেস্ট উইকেট নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট শুরু করেছিলেন তাইজুল। তখন তিনি সাকিবের চেয়ে ৪ উইকেট পেছনে ছিলেন।আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে এলবিডব্লু করে সাকিবকে টপকে হয়ে যান দেশের সফলতম টেস্ট বোলার। 

এর আগে বাংলাদেশের হয়ে ৫৪ টেস্ট খেলে দুইশ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব আল হাসান, ৪৮ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন তাইজুল ইসলাম।

সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পর তার থেকে অভিনন্দন বার্তাও পান তাইজুল। টাইগার অলরাউন্ডার তাকে শুভকামনা জানান, ৪০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করার।

ক্যারিয়ারের শুরু থেকেই লাল বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। বিশেষ করে দেশের মাটিতে তিনি বরাবরই প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। সাকিবের অনুপস্থিতিতে বহুবার একাই দলের বোলিং আক্রমণ সামলেছেন তিনি। আজ ২৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করে তিনি প্রমাণ করলেন, টেস্ট ক্রিকেটে তিনিই এখন দেশের অবিসংবাদিত সেরা স্পিনার।

মাইলফলকটি স্পর্শ করার পরপরই মাঠে সতীর্থদের অভিনন্দনে সিক্ত হন এই অভিজ্ঞ স্পিনার। গ্যালারি থেকেও দর্শকদের করতালিতে তাকে অভিবাদন জানানো হয়।

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট।

পরিসংখ্যান বলছে, ২৫০ উইকেটের এই এলিট ক্লাবে পৌঁছাতে তাইজুলের লেগেছে ৫৭ টেস্ট ও ১০২ ইনিংস।

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / টেস্ট ক্রিকেট / সাকিব আল হাসান / রঙ্গনা হেরাথ / দ্রুততম উইকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net