Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

খেলা

বাসস
13 August, 2026, 12:55 pm
Last modified: 13 August, 2026, 01:07 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • অভিবাসন নিয়ন্ত্রণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত বাংলাদেশ-অস্ট্রেলিয়া

হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

বাসস
13 August, 2026, 12:55 pm
Last modified: 13 August, 2026, 01:07 pm
ছবি: বাসস

ডান-হাতি পেসার হাসান মাহমুদের বোলিং তোপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন হাসান।

ডারউইনের মারার স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৪৫ রানের সূচনার পর ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় অসিরা। এসময় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেডকে ২২ ও জেক ওয়েদারাল্ডকে ২৩ রানে আউট করেন হাসান।

অন্যপ্রান্তে মার্নাস লাবুশেনকে ১ রানে এবাদত হোসেন এবং ক্যামেরুন গ্রিনকে ১৩ রানে থামান তাসকিন আহমেদ।

পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটিতে অস্ট্রেলিয়ার রান ১শ পার করেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ১৯ রান করা ক্যারিকে শিকার করে জুটি ভাঙেন এবাদত।

সাত নম্বরে নামা বো ওয়েবস্টারকে ১২ রানে থামান তাসকিন। এতে ১৫২ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে শেষ ৪ উইকেট তুলে নেন হাসান। এতে ১৯৮ রানে গুটিয়ে যায় অসিরা।

এক আগলে লড়াই করার স্মিথকে ৭১ রানে, অধিনায়ক প্যাট কামিন্সকে ৯ রানে, মিচেল স্টার্ককে ১ রানে এবং নাথান লায়নকে ৭ রানে শিকার করেন হাসান। বল হাতে ১৭ ওভারে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন হাসান।

বাংলাদেশের অন্য দুই পেসার তাসকিন ও এবাদত ২টি করে উইকেট নেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া / টেস্ট ক্রিকেট / বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • অভিবাসন নিয়ন্ত্রণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত বাংলাদেশ-অস্ট্রেলিয়া

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net