Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
আমি তার জন্য আনন্দিত হব: ‘সমাজতান্ত্রিক’ মেয়র মামদানির সঙ্গে বৈঠকে প্রশংসায় ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 November, 2025, 10:25 am
Last modified: 22 November, 2025, 10:34 am

Related News

  • কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প

আমি তার জন্য আনন্দিত হব: ‘সমাজতান্ত্রিক’ মেয়র মামদানির সঙ্গে বৈঠকে প্রশংসায় ট্রাম্প

বৈঠকে মামদানিকে আক্রমণ করা তো দূরের কথা, উল্টো ট্রাম্প তাকে একাধিকবার প্রশংসা করে বলেন, ‘মামদানি সত্যিই একজন “চমৎকার মেয়র” হবেন। আমি আত্মবিশ্বাসী যে তিনি [মামদানি] খুব ভালো কাজ করতে পারবেন।’
টিবিএস ডেস্ক
22 November, 2025, 10:25 am
Last modified: 22 November, 2025, 10:34 am
হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যকার বৈঠকটি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। হোয়াইট হাউসের এই বৈঠকটিকে বছরের অন্যতম বড় 'রাজনৈতিক সংঘাত' হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু বাস্তবে সংঘাতের বদলে ওভাল অফিসে দেখা গেল প্রশংসার বন্যা। খবর বিবিসি'র।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে নিজেকে 'গণতান্ত্রিক সমাজতান্ত্রিক' হিসেবে পরিচয় দেওয়া মামদানি ট্রাম্পকে 'স্বৈরাচার' বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে, শুক্রবারের এই বৈঠকের আগে প্রেসিডেন্টের মুখপাত্র মামদানির সফরকে 'হোয়াইট হাউসে একজন কমিউনিস্টের আগমন' হিসেবে আখ্যায়িত করেছিলেন।

কিন্তু ওভাল অফিসে পাশাপাশি দাঁড়িয়ে এই দুই ব্যক্তি বিস্ময়করভাবে আপসকামিতার সুর তুললেন।

বারবার তারা উভয়েই নিউইয়র্ক সিটির জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলার অভিন্ন স্বার্থের ওপর জোর দেন। তাদের প্রায়ই হাসতে দেখা যায় এবং মামদানির আগের রাজনৈতিক আক্রমণগুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্পকে বেশ আমোদপ্রবণ মনে হয়েছে।

বৈঠকের এই আবহাওয়া রাজনৈতিক পর্যবেক্ষকদের হতবাক করে দিয়েছে। তবে এটি একটি ইঙ্গিত দিচ্ছে যে, উভয় নেতাই বুঝতে পারছেন, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা করা তাদের রাজনৈতিক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১ জানুয়ারি মামদানি দায়িত্ব নেওয়ার পর এই 'যুদ্ধবিরতি' কতদিন টিকবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত ট্রাম্প বলেছেন, 'আমি তার (মামদানির) জন্য আনন্দিত হবো ।'

View this post on Instagram

A post shared by The Washington Post (@washingtonpost)

ট্রাম্পের মুখে প্রশংসার সুর

গণমাধ্যমের সঙ্গে কথা বলার শুরু থেকেই তাদের মধ্যে সমঝোতার সুর স্পষ্ট ছিল। ব্যক্তিগত বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন তারা। রেজোলিউট ডেস্কের পেছনে বসে ছিলেন ট্রাম্প, আর তার ডান পাশে হাত জড়ো করে দাঁড়িয়ে ছিলেন মামদানি। তাদের শারীরিক ভাষা ছিল বেশ সাবলীল, বিশেষ করে ট্রাম্পের।

বৈঠকে মামদানিকে আক্রমণ করা তো দূরের কথা, উল্টো ট্রাম্প তাকে একাধিকবার প্রশংসা করলেন। ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, 'মামদানি সত্যিই একজন "চমৎকার মেয়র" হবেন। আমি আত্মবিশ্বাসী যে তিনি [মামদানি] খুব ভালো কাজ করতে পারবেন।'

জিহাদ ও ফ্যাসিবাদ নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়া

মেয়র নির্বাচনের সময় মামদানি ও ট্রাম্প একে অপরের দিকে বহুবার রাজনৈতিক তীর ছুড়েছেন। কক্ষের একজন সাংবাদিক তাদের মনে করিয়ে দেন যে, ট্রাম্প মামদানিকে 'কমিউনিস্ট' বলেছিলেন এবং মামদানি প্রেসিডেন্টকে 'স্বৈরাচার' বলেছিলেন।

কিন্তু এদিন দুজনেই তাদের আগের বক্তব্য নিয়ে করা একাধিক প্রশ্ন এড়িয়ে যান এবং প্রশংসার দিকেই মনোযোগ দেন। এমনকি নবনির্বাচিত মেয়র প্রেসিডেন্টকে 'ফ্যাসিস্ট' মনে করেন কি না—এমন প্রশ্নের উত্তর মামদানিকে দেওয়ার সুযোগ করে দেন ট্রাম্প।

মামদানির বাহুতে আলতো চাপ দিয়ে হেসে ট্রাম্প মাঝপথে বলে ওঠেন, 'ঠিক আছে, আপনি শুধু "হ্যাঁ" বলতে পারেন। ব্যাখ্যা করার চেয়ে এটা সহজ।'

মামদানির রাজনীতি নিয়ে ট্রাম্পের সমালোচনার সর্বোচ্চ পর্যায় ছিল সাংবাদিকদের কাছে এইটুকু বলা যে, 'তার মতামতগুলো কিছুটা ভিন্নধাঁচের।'

সবচেয়ে বিস্ময়কর ছিল, নিউইয়র্কের গভর্নরের দৌড়ে থাকা ট্রাম্পের অন্যতম রাজনৈতিক মিত্র এলিস স্টেফানিকের একটি আক্রমণাত্মক মন্তব্যকে ট্রাম্পের উড়িয়ে দেওয়া। রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের উদ্ধৃতি দিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'আপনি কি মনে করেন আপনি এখন ওভাল অফিসে একজন 'জিহাদি'র পাশে দাঁড়িয়ে আছেন?'

ট্রাম্প দ্রুত উত্তর দেন, 'না, আমি তা মনে করি না।' স্টেফানিক প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচনী প্রচারণায় মাঝেমধ্যে মানুষ অনেক কিছুই বলে। সে খুবই দক্ষ একজন ব্যক্তি।'
 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / নিউ ইয়র্ক / জোহরান মামদানি / হোয়াইট হাউজ / প্রশংসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net