Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?

আন্তর্জাতিক

সিএনএন
19 November, 2025, 02:35 pm
Last modified: 19 November, 2025, 02:36 pm

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • মাইকেলেঞ্জেলো থেকে ব্যাঙ্কসি: আইনী বিতর্কের জেরে যে শিল্পকর্মগুলোকে ধ্বংস করা হয়েছিল
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • আশিকের স্টুডিও: ট্রাম্প-পুতিনের ঢাকাস্থ আড্ডাখানা!
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 

নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?

'নিলামে ক্রেতারা যদি শিল্পীর পরিচয় অনুমান করতে না পারেন, তাহলে দামে কোনো লিঙ্গবৈষম্য দেখা যায় না। কিন্তু যখনই তারা বুঝতে পারেন বা জানেন যে শিল্পী কে, তখনই দামে লিঙ্গবৈষম্য স্পষ্ট হয়ে ওঠে,' বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনি বি অ্যাডামস। তাহলে শিল্পের মান নাকি শিল্পীর লিঙ্গ, কোনটি শিল্পকর্মের দাম নির্ধারণ করে?
সিএনএন
19 November, 2025, 02:35 pm
Last modified: 19 November, 2025, 02:36 pm
ফ্রিদা কাহলোর ‘এল সুয়েনো’ এই সপ্তাহে নিউইয়র্কে সোথেবির নিলামে উঠছে। এটি বিক্রি হলে কোনও নারী শিল্পীর আঁকা চিত্রকর্মের মধ্যে সর্বোচ্চ মূল্যে বিক্রিত শিল্পকর্মের নতুন রেকর্ড হবে। ছবিঃ অ্যান্টনি জোন্স

নিউইয়র্কের নিলামঘরে সাজানো রয়েছে মেক্সিকান কিংবদন্তি ফ্রিদা কাহলোর একটি আত্মপ্রতিকৃতি। শিল্পবোদ্ধাদের চোখ এখন সেদিকেই। ধারণা করা হচ্ছে, ২০ নভেম্বরের নিলামে এটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া কোনো নারী শিল্পীর সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড ভেঙে দিতে পারে। দাম উঠতে পারে ৪০ থেকে ৬০ মিলিয়ন ডলার পর্যন্ত!

১৯৫৪ সালে প্রয়াত ফ্রিদা কাহলো ইতোমধ্যে নারী শিল্পীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামে চিত্রকর্ম বিক্রির রেকর্ডের অধিকারী। ১৯৩২ সালের 'জিমসন উইড/হোয়াইট ফ্লাওয়ার নং ১' চিত্রকর্মটি ২০১৪ সালে ৪৪ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ২০২১ সালে তার ১৯৪৯ সালে আঁকা 'ডিয়েগো অ্যান্ড আই' চিত্রকর্মটি ৩৪ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়। 

চিত্রকর্মগুলোর দাম শুনে তা অনেক বেশি মনে হতে পারে, তবে পুরুষ শিল্পীদের চিত্রকর্মের দামের কাছে তা খুবই নগণ্য। ফ্রিদার চিত্রকর্মটি যদি সর্বোচ্চ দামেও বিক্রি হয়, তবুও তা পুরুষ শিল্পীর রেকর্ডের সামান্য একটি অংশ হবে। 

২০১৭ সালে লিওনার্দো দা ভিঞ্চির 'সালভাতর মুন্ডি' ক্রিস্টি'স-এর নিলামে বিক্রি হয়েছিল প্রায় ৪৫০ মিলিয়ন ডলারে! 

তবে একই যোগ্যতা থাকা সত্ত্বেও নারী শিল্পীর কাজের দাম পুরুষদের তুলনায় কম কেন?

এই আকাশ-পাতাল ব্যবধান শিল্পবাজারের এক প্রতিষ্ঠিত বাস্তবতা। এই বৈষম্যের বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে ফ্রিদার চিত্রকর্মের এই নিলাম।

শিল্পী নারী হলেই কি ছবির দাম কমে যায়?

শিল্পকর্মের মূল্যায়নে সমাজে বিদ্যমান লিঙ্গবৈষম্যের বিষয়টি ২০২১ সালের একটি গবেষণাতেও স্পষ্টভাবে উঠে এসেছে। 'দ্য রিভিউ অব ফিন্যান্সিয়াল স্টাডিজ' জার্নালে প্রকাশিত 'জেন্ডারড প্রাইসেস' শীর্ষক ওই গবেষণাপত্রটির প্রধান লেখক ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনি বি অ্যাডামস।

গবেষণায় অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি একই ধরনের কয়েকটি শিল্পকর্ম দেখানো হয় এবং সেগুলোর মূল্যায়ন করতে বলা হয়।

তবে একটি দলকে বলা হয়, চিত্রকর্মগুলো একজন পুরুষ শিল্পীর আঁকা। অন্য দলটিকে জানানো হয়, এগুলো এঁকেছেন একজন নারী শিল্পী।

ফলাফলে দেখা যায়, যারা নিয়মিত আর্ট গ্যালারিতে যান, তারা নারী শিল্পীর আঁকা ছবির চেয়ে পুরুষ শিল্পীর নামে দেখানো ছবিগুলোকে উচ্চ মূল্যায়ন করেছেন।

অধ্যাপক অ্যাডামসের মতে, শিল্পকলার বাজার অন্য সব খাতের লিঙ্গবৈষম্যের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।

'শিল্পকর্মের দামের এই ব্যবধান যোগ্যতার ওপর নির্ভর করে না, বরং নারী সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গির কারণেই এটি ঘটে। চিত্রকর্মটি ভালো না মন্দ, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই,' বলেন অ্যাডামস। 

তিনি বলেন, 'নিলামে ক্রেতারা যদি পরিচয় অনুমান করতে না পারেন, তাহলে দামে কোনো লিঙ্গবৈষম্য দেখা যায় না। কিন্তু যখনই তারা মনে করেন যে শিল্পী কে, তা তারা জানেন, তখনই দামে লিঙ্গবৈষম্য স্পষ্ট হয়ে ওঠে।' 

স্বাক্ষরই যখন দাম কমায়

নিলামে ওঠা ৫ হাজার চিত্রকর্ম বিশ্লেষণ করে শিল্প-ইতিহাসবিদ হেলেন গরিল দেখতে পান, স্বাক্ষরবিহীন ছবির তুলনায় পুরুষ শিল্পীর স্বাক্ষর থাকলে ছবির দাম বাড়ে। কিন্তু নারী শিল্পীর স্বাক্ষর থাকলে সেই ছবির দাম উল্টো কমে যায়!

হেলেন গরিলের মতে, ফ্রিদা কাহলো বা জেনি স্যাভিলের মতো কয়েকজন শিল্পীর সাফল্যকে সামনে এনে শিল্পজগৎ দেখাতে চায় যে নারীরা এগিয়ে যাচ্ছে। 'কিন্তু বাস্তবতা হলো, আমরা মোটেও এগোইনি। নব্বইয়ের দশকে আমরা অনেক বেশি নারী শিল্পীকে সফল হতে দেখেছি। এখন খুব কমসংখ্যক নারী সাফল্য পাচ্ছেন, যদিও তাদের সাফল্যের মাত্রা হয়তো আগের চেয়ে বেশি,' বলেন তিনি। 

সন্তান জন্ম হওয়াই যেন 'অযোগ্যতা'

হেলেন গরিল এ বিষয়ে আরও দুটি বই নিয়ে কাজ করছেন। হেলেন এমন কয়েকজন নারী শিল্পীর সঙ্গে কথা বলেছেন, যাদের সন্তান জন্ম দেওয়ার পর শিল্প জগৎ থেকে একরকম বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। 

তাদের বলা হয়েছে, তাদের কাজ বিক্রি করা যাবে না, 'কারণ ক্রেতারা বিশ্বাস করেন না যে তাদের কাজ পুরুষ শিল্পীর কাজের মতো মূল্য পাবে।'

'অর্থাৎ, একজন নারী শিল্পীর কাজের মূল্য কমে যায় কেবল তার মাতৃত্বের মতো একটি স্বাভাবিক বিষয়ের কারণে,' বলেন হেনরি। 

শিল্পের জগতে এই ধারণা এতটাই প্রতিষ্ঠিত যে, তা অনেকের মধ্যেই গেঁথে গেছে। খোদ ব্রিটিশ শিল্পী ট্রেসি এমিন ২০১৪ সালে বলেছিলেন, সন্তান থাকলে তার কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তার সেই বিতর্কিত মন্তব্যটি ছিল, 'অনেক ভালো শিল্পী আছেন যাদের সন্তান আছে, অবশ্যই। তাদের বলা হয় 'পুরুষ'। 

নারী শিল্পীদের ওপর আবার বয়সবাদ এবং সৌন্দর্যের মানদণ্ডও চাপিয়ে দেওয়া হয়। হেলেন গরিল জানান, তিনি এমন একজন শিল্পীর সঙ্গে কথা বলেছেন, যাকে একজন ডিলার বটক্স করানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ, তাঁকে দেখতে 'বিবর্ণ' লাগছিল। 'কিন্তু পুরুষদের আবার বুড়ো এবং কুৎসিত হওয়ার অনুমতি আছে,' বলেন তিনি। 

মূল দায় জাদুঘরের?

এই পরিস্থিতির জন্য অনেকেই জাদুঘর এবং বড় আর্ট গ্যালারিগুলোকে দায়ী করেন। হেলেন গরিলের মতে, 'জাদুঘরগুলো পুরুষদের তুলনায় নারী শিল্পীদের শিল্পকর্ম কম সংগ্রহ করায় নিলামের বাজারে তাদের কাজের মূল্যের ওপর ব্যাপক প্রভাব পড়ে। এর ফলে সংগ্রাহকেরাও নারী শিল্পীদের কাজকে মূল্যবান হিসেবে দেখতে চান না।' 

তবে এই স্রোতের বিপরীতেও চলছেন কেউ কেউ। ইতালীয় শিল্প সংগ্রাহক ভ্যালেরিয়া নেপোলিয়ন প্রায় তিন দশক ধরে শুধু নারী শিল্পীদের কাজ সংগ্রহ করছেন। তিনি বলেন, 'শিল্পের ইতিহাস জুড়ে যেসব নারী কণ্ঠকে দমিয়ে রাখা হয়েছে, আমি তাদের নিয়ে একটি ঐকতান তৈরি করতে চাই।' 

তিনি বলেন, 'সমসাময়িক শিল্প জগৎকে যতটা প্রগতিশীল মনে করা হয়, শিল্পী, জাদুঘরের পরিচালক থেকে শুরু করে পুরো ব্যবস্থাটাই পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত।'

'আমার জন্য, শিল্পের ইতিহাসকে নতুন প্রজন্মের কিউরেটরদের চোখে নতুন করে দেখা অত্যন্ত জরুরি। আপনি চাইবেন না নারী শিল্পীরা পুরুষের স্যুটের ওপর সাজিয়ে রাখা কোনো অলংকারের মতো হোক। আপনি চাইবেন, শিল্পী সেই স্যুটের সুতোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক। এই ভারসাম্য আনতে কয়েক প্রজন্ম লেগে যাবে,' বলেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিউজিয়াম অব উইমেন ইন দ্য আর্টস (এনএমডব্লিউএ) এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের 'দ্য উইমেনস আর্ট কালেকশন'-এর মতো প্রতিষ্ঠানগুলোও এই ভারসাম্যহীনতা দূর করতে কাজ করে যাচ্ছে।

জাদুঘরটির প্রধান কিউরেটর ও উপপরিচালক ক্যাথরিন ওয়াটের মতে, 'শিল্পের ইতিহাসজুড়ে নারীদের প্রতিনিধিত্বের অভাব দূর করার লক্ষ্য নিয়েই' এটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

ক্যাথরিন বলেন, 'এখন নারী শিল্পীরা আগের চেয়ে বেশি স্বীকৃতি পেলেও গবেষণা, জাদুঘরের সংগ্রহ এবং বাজারমূল্যে বৈষম্য এখনো রয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী, নারী শিল্পীরা এখনো বড় শিল্পবাজারের কাছে অবহেলিত এবং তাঁদের কাজের অবমূল্যায়ন করা হয়। এ কারণে তাদের পক্ষে কথা বলা এবং তাঁদের কাজ প্রদর্শন করা—এই দ্বৈত লক্ষ্য আমাদের জন্য এখনো অপরিহার্য।' 

'লিঙ্গবৈষম্যের এই উত্তরাধিকার অর্থনৈতিক মূল্যায়নের ওপর প্রভাব ফেলছে। নারী শিল্পীদের নিয়ে আরও গভীর গবেষণা, আরও প্রদর্শনী এবং তাঁদের কাজকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে শিল্পবাজারে তাদের কাজের মূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে,' বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

শিল্পকর্ম / নারী শিল্পী / চিত্রকর্ম / ফ্রিদা / লিওনার্দো দা ভিঞ্চি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • মাইকেলেঞ্জেলো থেকে ব্যাঙ্কসি: আইনী বিতর্কের জেরে যে শিল্পকর্মগুলোকে ধ্বংস করা হয়েছিল
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • আশিকের স্টুডিও: ট্রাম্প-পুতিনের ঢাকাস্থ আড্ডাখানা!
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net