Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
নির্বাচন উৎসবমুখর করতে ২০ কোটি টাকা চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2025, 06:30 pm
Last modified: 18 November, 2025, 06:34 pm

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

নির্বাচন উৎসবমুখর করতে ২০ কোটি টাকা চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আবহ ও জনসচেতনতা তৈরির প্রয়োজনে’ টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি নির্মাণ এবং প্রচারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে গত ১২ নভেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 
টিবিএস রিপোর্ট
18 November, 2025, 06:30 pm
Last modified: 18 November, 2025, 06:34 pm
ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি তৈরি এবং প্রচারের জন্য ২০ কোটি টাকা খরচ করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

তবে এই টাকা খরচ করার ক্ষেত্রে সরাসরি ক্রয়পদ্ধতি প্রয়োগে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন না করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব তথ্যচিত্র নির্মাণ করতে বলেছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটি। 

সরাসরি ক্রয় পদ্ধতিতে মন্ত্রণালয় তাদের পছন্দমতো কোনো একটি সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে কোনো পণ্য কিনতে পারে। তবে এক্ষেত্রে অস্বচ্ছতা ও দুর্নীতির আশঙ্কা বেশি থাকে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

'আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আবহ ও জনসচেতনতা তৈরির প্রয়োজনে' টিভিসি, ভিডিও ডকুমেন্টারি নির্মাণ ও প্রচারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে গত ১২ নভেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সভায় এই টিভিসি, ভিডিও ডকুমেন্টারি তৈরি ও প্রচার কার্যক্রম সম্পন্নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের নীতিগত অনুমোদন চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ।

তবে উপদেষ্টা পরিষদ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

সাংবাদিকদের তিনি বলেন, সরকার একটা ডকুমেন্টারি করবে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য। ওটা সংস্কৃতি মন্ত্রণালয় করবে।

'এটা ইন প্রিন্সিপাল আমরা বলেছি, কিন্তু ওটা ওপেন টেন্ডার করে, কাকে দেবে তা ঠিক করবে (সংস্কৃতি মন্ত্রণালয়)। কারণ, এটা প্রফেশনাল একটা জব। মানে যাদের ওই সব বিজ্ঞাপনচিত্রের সংস্থা আছে, তাদের ওপেন টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে', বলেন অর্থ উপদেষ্টা।

তথ্যচিত্র নির্মাণের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমি টাকার পরিমাণ এখন বলব না। যেহেতু আমরা এখনো বলছি, ওরা টেন্ডার করে আসুক তারপর।'
 
Related Topics

টপ নিউজ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় / অর্থ উপদেষ্টা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net