Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
পোস্টার থেকে বাদ রিয়া, তবু ‘চেহরে’ বয়কটের ডাক সুশান্ত ভক্তদের

বিনোদন

হিন্দুস্তান টাইমস
26 February, 2021, 03:00 pm
Last modified: 26 February, 2021, 03:03 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

পোস্টার থেকে বাদ রিয়া, তবু ‘চেহরে’ বয়কটের ডাক সুশান্ত ভক্তদের

যদিও 'চেহরে' ছবি নিয়ে কিছুটা দ্বন্দ্বে সুশান্ত ভক্তদের একাংশ। কারণ রিয়াকে এই ছবি থেকে বাদ দেওয়া হোক, এমনটা তারাও চান; তবে রিয়ার পাশাপাশি এই ছবিতে রয়েছেন সুশান্তের কাছের বন্ধু ক্রিস্টাল ডিসুজাও।
হিন্দুস্তান টাইমস
26 February, 2021, 03:00 pm
Last modified: 26 February, 2021, 03:03 pm
একান্ত মুহূর্তে সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সাত মাস কেটে গিয়েছে। এখনো এই মৃত্যুতদন্ত নিয়ে কোনোরকম দিশা দেখাতে পারেনি সিবিআই। আত্মহত্যা নাকি খুন না অন্য কিছু? সেই রহস্যের সমাধানও হয়নি।

এরমাঝেই বলিউডে নতুন ইনিংস শুরু করতে গিয়ে ধাক্কা খেলেন প্রয়াত অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

'চেহরে' ছবির সঙ্গেই বলিউডে কামব্যাক করার কথা রিয়ার। সুশান্ত বিতর্ক শুরু হওয়ার আগেই এই ছবির শুটিং ও ডাবিংয়ের কাজ সেরে ফেলেছিলেন রিয়া চক্রবর্তী। দুদিন আগেই প্রকাশ্যে এসেছে 'চেহরে'র পোস্টার। ঘোষিত হয়েছে মুক্তির তারিখও। এর জেরে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রিয়া।

অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত এই ছবির পোস্টারে জায়গা হয়নি রিয়ার। খুব সচেতনভাবেই ছবির পোস্টারে ক্রিস্টাল ডিসুজা, অন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদবদের রাখা হয়েছে অমিতাভ-ইমরানের পাশাপাশি। কিন্তু রাখা হয়নি রিয়া চক্রবর্তীকে!

#Chehre se bada koi naqaab nahi hota!
Uncover the real #Chehre, the much-awaited mystery-thriller, in theatres on 30th April 2021.#FaceTheGame @SrBachchan @anandpandit63 #RumyJafry @annukapoor_ @krystledsouza @SiddhanthKapoor #RaghubirYadav #DhritimanChatterjee #SaraswatiFilms pic.twitter.com/1dpWPfAl8X— Emraan Hashmi (@emraanhashmi) February 23, 2021

কেন রিয়া চক্রবর্তী নেই ছবির পোস্টারে? এ বিষয়ে হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল 'চেহরে'র পাবলিসিটি টিমের সঙ্গে। তাদের বক্তব্য, 'নো কমেন্টস!'

শুধু পোস্টার থেকেই রিয়া বাদ পড়েছেন, তা নয়; ছবির প্রমোশনাল পোস্টে রিয়াকে ট্যাগ করেননি ইমরান-অমিতাভরা। সূত্রের খবর, খুব সতর্কভাবেই রিয়াকে ছবির প্রমোশনাল প্ল্যান থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম 'চেহরে'। কিন্তু এর জেরে কি সুশান্ত ভক্তদের মন গলবে?

ক্ষুব্ধ ভক্তরা অবস্থানে অনড়; রিয়াকে বয়কট করতে 'চেহরে' ছবিকেও বয়কটের সিদ্ধান্ত তাদের।

বন্ধু ক্রিস্টাল ডিসুজার সঙ্গে সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

যদিও 'চেহরে' ছবি নিয়ে কিছুটা দ্বন্দ্বে সুশান্ত ভক্তদের একাংশ। কারণ রিয়াকে এই ছবি থেকে বাদ দেওয়া হোক, এমনটা তারাও চান; তবে রিয়ার পাশাপাশি এই ছবিতে রয়েছেন সুশান্তের কাছের বন্ধু ক্রিস্টাল ডিসুজাও। তাই ক্রিস্টালের ছবি বয়কট করাটা অনুচিত হবে, মত তাদের।

সুশান্তের শেষকৃত্যে হাতে গোনা যে কজন তারকা হাজির ছিলেন, তার মধ্যে অন্যতম ক্রিস্টাল। সুশান্তের টেলিভিশন ক্যারিয়ারের গোড়ার দিকের বন্ধু এই অভিনেত্রী।

Makers are promoting chehre without Rhea..feeling bad for her..but probably good for movie..

— Pallavi? (@pallavi_tweets_) February 23, 2021

সুশান্তের মৃত্যুর পর বলিউডকে বয়কটের ডাক তুলেছেন প্রয়াত অভিনেতার ভক্তরা। তাদের রোষের মুখে পড়ে 'সড়ক ২', 'লক্ষ্মী'র মতো ছবিগুলো ওটিটি প্ল্যাটফর্মেও এঁটে উঠতে পারেনি। এ কথা কারও অজানা নয়। এবার নতুন করে 'চেহরে'কে বয়কটের সিদ্ধান্ত এসএসআর ভক্তদের।

সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে। সিবিআই, ইডি এবং এনসিবি- ভারতের তিন কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে।

'চেহরে' পরিচালনার দায়িত্বে রয়েছেন রিয়া চক্রবর্তী ঘনিষ্ঠ পরিচালক রুমি জাফরি। ৩০ এপ্রিল মুক্তির তারিখ নির্দিষ্ট এই ছবির।

Related Topics

টপ নিউজ

ক্রিস্টাল ডিসুজা / সুশান্ত সিং রাজপুত / রিয়া চক্রবর্তী / চেহরে / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net