Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 07:35 pm
Last modified: 16 November, 2025, 07:51 pm

Related News

  • ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ‘শিরক’ আখ্যা দিয়ে শতবর্ষী বটবৃক্ষ কেটে ফেলা, মালিকের বক্তব্য– বাড়ি করতে বিক্রি করেছেন
  • মাদারীপুরে ‘বিদআত’ উদ্বেগে কেটে ফেলা হলো ২০০ বছরের প্রাচীন বটগাছ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার

কেটে ফেলা ৯ বছরের বেশি বয়সী বকুলগাছগুলো মহাসড়কের সৌন্দর্যবর্ধনের জন্য সওজের উদ্যোগে লাগানো হয়েছিল।
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 07:35 pm
Last modified: 16 November, 2025, 07:51 pm
গ্রেপ্তার হওয়া আজমির হোসেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে অংশে বকুল গাছ কাটা হয়েছে। ছবি: সংগৃহীত।

'আবর্জনার মতো লাগে'—এমন অদ্ভুত যুক্তিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে থাকা অর্ধশত বকুলগাছ কেটে ফেলার ঘটনায় এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আজমির হোসেন (৩৭)। এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, শনিবার রাতে বেলতলী এলাকায় অভিযান চালিয়ে আজমিরকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজমিরের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামে হলেও তিনি বেলতলী এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের ফটকের পাশে একটি চায়ের দোকান চালান। কেটে ফেলা ৯ বছরের বেশি বয়সী বকুলগাছগুলো মহাসড়কের সৌন্দর্যবর্ধনের জন্য সওজের উদ্যোগে লাগানো হয়েছিল।

মামলার বাদী ও সওজের কার্যসহকারী রুহুল আমিন জানান, বেলতলীতে শিশু হাসপাতালের সামনেই এক জায়গায় ১৭টি গাছ কাটা হয়েছে। বাকি গাছগুলো আশপাশের এলাকা থেকে কাটা হয়।

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, যেসব স্থান থেকে গাছগুলো কাটা হয়েছে, সেখানে দ্রুতই নতুন করে গাছ রোপণ করা হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে মহাসড়কটি চার লেনে উন্নীত করার পর সৌন্দর্যবর্ধন এবং এক লেনের গাড়ির হেডলাইটের আলো অন্য লেনে পড়া ঠেকাতে বিভাজকের ওপর বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ১৯২ কিলোমিটার মহাসড়কের ১৪৩ কিলোমিটার এলাকাজুড়ে বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, সোনালুসহ প্রায় ৫০ হাজারের বেশি ফুলের গাছ এবং জলপাই, অর্জুন, নিমসহ বিভিন্ন প্রজাতির আরও ৪০ হাজার গাছ লাগানো হয়। এর মধ্যে কুমিল্লার বেলতলী এলাকাটি সারিবদ্ধ বকুলগাছে সজ্জিত ছিল।

Related Topics

টপ নিউজ

বকুল গাছ / বকুল / গাছ কাটা / সড়কের গাছ কাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ‘শিরক’ আখ্যা দিয়ে শতবর্ষী বটবৃক্ষ কেটে ফেলা, মালিকের বক্তব্য– বাড়ি করতে বিক্রি করেছেন
  • মাদারীপুরে ‘বিদআত’ উদ্বেগে কেটে ফেলা হলো ২০০ বছরের প্রাচীন বটগাছ 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net