Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
‘গণভোটের গেজেটের বিধান অসাংবিধানিক, সংসদ হতে পারে ঝুলন্ত’: শাহদীন মালিক

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
14 November, 2025, 09:50 am
Last modified: 14 November, 2025, 09:47 am

Related News

  • শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও এজন্য সহযোগিতা না করা পরস্পরবিরোধী: সংসদে বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ৭০ অনুচ্ছেদ না থাকলে কি বিরোধীদলীয় প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারতেন?
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

‘গণভোটের গেজেটের বিধান অসাংবিধানিক, সংসদ হতে পারে ঝুলন্ত’: শাহদীন মালিক

মো. জাহিদুল ইসলাম
14 November, 2025, 09:50 am
Last modified: 14 November, 2025, 09:47 am
ছবি: টিবিএস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে গণভোট-সংক্রান্ত রাষ্ট্রপতি স্বাক্ষরিত গেজেট প্রকাশ করেছে সরকার। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহদীন মালিক মন্তব্য করেছেন, গেজেটে প্রকাশিত বেশিরভাগ বিধান অসাংবিধানিক হওয়ায় এটি একটি সাংবিধানিক জটিলতা তৈরি করেছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'রাষ্ট্রপতি সংবিধানের পরিপন্থী কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না'; ফলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন হলে একটি ঝুলন্ত সংসদ তৈরি হতে পারে।

তিনি টিবিএসকে আরও বলেন, 'জুলাই সনদসহ গেজেটে যেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার অধিকাংশই বর্তমান সংবিধানের পরিপন্থী। এখনও যেহেতু সংবিধান বলবত আছে, তাই আইন অনুযায়ী রাষ্ট্রপতি এই গেজেটে স্বাক্ষর করতে পারেন না। যদি সংধান বাতিল হতো কিংবা সামরিক শাসনে স্থগিত হতো, তাহলে সেটা ঠিক ছিল। যেহেতু এমন কিছুই ঘটেনি, তাই বিদ্যমান সংবিধান অনুযায়ী হওয়ারই কথা।' 

গেজেট অনুযায়ী, চারটি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে 'হ্যাঁ' বা 'না' ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন।

তবে একই সাথে গণভোট ও জাতীয় নির্বাচন হলে অধিকাংশ গণভোটের ব্যালট পেপার ফাঁকা থাকবে বলে আশঙ্কা করছেন শাহদীন মালিক। 

তিনি বলেন, 'গণভোটের যে বিষয়ের উপর জনগণ "হ্যাঁ" বা "না" ভোট দেবেন, তাদের তো আগে বিষয়গুলো বুঝতে হবে। তাই একই দিনে হলে জাতীয় নির্বাচনমুখী থাকবে মানুষ, ফলে গণভোটের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকেই ভোট না দিয়ে ব্যালট ফাঁকা রাখবেন। আর ভিন্ন দিনে হলেও গণভোটে উপস্থিতি অনেক কম থাকে।' 

গেজেটে বলা হয়েছে, নির্বাচিত সংসদকে প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে হবে।

বিধানটিকে 'অ্যাবসার্ড' বিষয় হিসেবে উল্লেখ করেছেন শাহদীন মালিক। তিনি টিবিএসকে বলেন, 'এসব আইনের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া কিংবা পরবর্তীতে আলোচনার বিষয়টি সাধারণত থাকে না। তাই এসব দিন ধার্য করে দিয়েও লাভ নেই, যদি সংসদ সেটাকে গুরুত্ব না দেয়।' 

তিনি আরও বলেন, 'যদি নির্বাচিত সরকার প্রথম অধিবেশনে সনদ কিংবা গণভোটের বিষয়ে "না" ভোট দেয়, তাহলে তো আর ১৮০ দিন বেঁধে দিয়ে লাভ নেই। সংসদেই যদি বিষয়টি পাশ না হয়, তাহলে পরবর্তীতে সেটা বাস্তবায়নের বাধ্যবাধকতা তো আর থাকে না।'

শাহদীন মালিক বলেন, 'গণভোট আগে করেও লাভ হবে না, যদি সেটা সংসদ নির্বাচনের পরে পাশ না করে। সংসদ কোনো একটা প্রস্তাব পাশ করল, সেটা যদি জাতির জন্য গুরুত্বপূর্ণ হয়, তখন সেটার ব্যাপারে জনগণের প্রতিক্রিয়া জানার জন্য গণভোট হয়। সাধারণত আগে গণভোটের প্রস্তাব সংসদে পাশ হয়, পরে তা জনগণের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে হচ্ছে উল্টো।' 

এই আইনজীবী বর্তমান সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, এতে স্বচ্ছতা ও সাংবিধানিক জ্ঞানের অভাব রয়েছে। গেজেটে প্রকাশিত ১৮০ দিনের আলোচনার কথাকে 'অর্থহীন' ও 'হাস্যকর' বলে আখ্যায়িত করেন তিনি। 

তিনি বলেন, 'গেজেটে নির্বাচনের ধরন [গণপরিষদ, সংসদ নাকি হাইব্রিড] নিয়ে বিভ্রান্তি প্রকাশ করা হয়েছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তনের প্রস্তাবটি অত্যন্ত জটিল ও অপরিণত পদক্ষেপ।' 

এই পদ্ধতিতে নির্বাচনের কার্যকারিতা, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে সম্পর্ক এবং ভোটের শতাংশের সাথে আসন বণ্টনের সম্ভাব্য অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

গেজেটে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনী করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। 

এ বিষয়ে শাহদীন মালিক টিবিএসকে বলেন, 'বাংলাদেশের ইতিহাসে বিগত কোনো নির্বাচনেই ৫০ শতাংশ ভোট পেয়ে সংসদ গঠনের নজির নেই। ৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে ১৭০-১৮০ আসনে নির্বাচিত হয়ে সংসদ গঠন করেছে বিভিন্ন দল। এখন যদি কোনো দল ৪০ শতাংশ ভোট পেয়ে ১৮০ টি আসনে জিতে সরকার গঠন করে, তাহলে বাকি ৬০ শতাংশ ভোট পাওয়া বিরোধী দলগুলোকে উচ্চকক্ষে আসন দিতে হবে। তাই যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবে, তখনই এই অসামঞ্জস্যতার কারনে জটিলতা বাধবে। এখন যদি সরকারের সিদ্ধান্তের বিপক্ষে উচ্চকক্ষের ভোট চলে যায়, তখন আর সেটা বাস্তবায়ন সম্ভব হবে না।'

তিনি ভারতের লোকসভা-রাজ্যসভা ও বেলজিয়ামের পার্লামেন্টের উদাহরণ দিয়ে বলেন, 'বেলজিয়াম ১৯৭০ সালে দ্বিকক্ষের সিদ্ধান্ত নিয়ে বিশ বছর পর্যালোচনা করে। পরবর্তীতে ১৯৯০ সালের দিকে এসে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন করে। আর বাংলাদেশে এসেই দ্বিকক্ষ চালু করা হচ্ছে; যাতে সরকার ও সংস্কার কমিশনের অদূরদর্শিতা প্রকাশ পেয়েছে।' 

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা যদি পূর্বের কোনো অধ্যাদেশ দ্বারা 'আবদ্ধ' থাকেন, তাহলে নতুন কোনো সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় এসে সেগুলোকে বাতিল করে দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। 

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে সুশাসন নিশ্চিতের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে। 

ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুমোদন করেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে কিছু গুরুত্বপূর্ণ বিধান গ্রহণ করা হয়েছে, যার মধ্যে সংবিধান সংস্কারবিষয়ক গণভোট অন্যতম।

Related Topics

টপ নিউজ

গণভোট / জুলাই সনদ / অন্তর্বর্তী সরকার / সংবিধান সংস্কার / জুলাই জাতীয় সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও এজন্য সহযোগিতা না করা পরস্পরবিরোধী: সংসদে বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ৭০ অনুচ্ছেদ না থাকলে কি বিরোধীদলীয় প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারতেন?
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net