Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই, নো হাংকি-পাংকি: জামায়াত নেতা তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 02:20 pm
Last modified: 06 November, 2025, 02:46 pm

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই, নো হাংকি-পাংকি: জামায়াত নেতা তাহের

জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দিবো না । গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে।' 
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 02:20 pm
Last modified: 06 November, 2025, 02:46 pm
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের আগে 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে স্মারকলিপি দিতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামমী দলের মিছিল পুলিশি বাধার মুখে পড়েছে।

আজ (৬ নভেম্বর) দুপুর নাগাদ পুরান পল্টন মোড় থেকে শুরু হওয়া মিছিলটি মৎস্য ভবনের কাছে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়।

বাধা সত্ত্বেও আট দলের জ্যেষ্ঠ নেতারা তাদের দাবি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করতে সক্ষম হন। প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা ছিলেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও অন্যান্য ইসলামি দলগুলোর নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে মিছিল নিয়ে আসেন। পরে তারা পুরানা পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সমাবেশে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দিবো না । গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে।' 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যাপারে আপনারা চালাকি শুরু করেছেন । আপনাদের চালাকি আমরা বুঝি। সময়ক্ষেপণ আপনাদের বিপদে ফেলবে। আমরা এখন নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। সোজা আঙুলে ঘি না উঠলে, আমরা আঙুল বাঁকা করবো। ঘি আমাদের লাগবেই। নো হাংকি-পাংকি।'

গণভোটের অর্থ সংকুলানের ব্যপারে তাহের বলেন, 'একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে একটি গণভোট করা যায়।'

তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে সরকারকে রেফারির ভূমিকা অবশ্যই নিতে হবে। আমরা আলোচনার জন্য একটি কমিটি ঘোষণা করেছি। আপনারাও কমিটি গঠন করেন। বিএনপিকে দ্রুত আলোচনায় অংশ নেয়ার জন্য আমি অনুরোধ করবো ।'

Related Topics

টপ নিউজ

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের / জামায়াতে ইসলামী / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net