Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষী গুরুতর আহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 03:25 pm
Last modified: 31 October, 2025, 04:04 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
  • আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার
  • বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক
  • বান্দরবান ঘুরে বেড়ানো: একদিকে পাহাড়, অন্যদিকে উপকূলবর্তী সমুদ্র

চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষী গুরুতর আহত

শুক্রবার দুপুরে গ্যালেঙ্গ্যা ইউনিয়নের রুইফ পাড়ার চিম্বুক পাহাড় এলাকায় নিজ জুমের বাগানে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
31 October, 2025, 03:25 pm
Last modified: 31 October, 2025, 04:04 pm
চিম্বুক পাহাড় (বামে) ও আহত কৃষক (ডানে)। ছবি: টিবিএস

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের চিম্বুক পাহাড় এলাকায় ভালুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে গ্যালেঙ্গ্যা ইউনিয়নের রুইফ পাড়ার চিম্বুক পাহাড় এলাকায় নিজ জুমের বাগানে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে।

আহত জুমচাষীর নাম কাইং প্রে ম্রো (৩৪)। তিনি গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রো'র ছেলে।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, শুক্রবার দুপুরে কাইং প্রে ম্রো জুমে কাজ করছিলেন। হঠাৎ জঙ্গল থেকে একটি ভালুক বের হয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

মেনরত ম্রো বলেন, 'স্থানীয়দের ধারণা, ওই এলাকায় ভালুকের বাচ্চা থাকতে পারে। বাচ্চা থাকা অবস্থায় আশপাশে মানুষ গেলে তারা সবসময় রাগান্বিত অবস্থায় থাকে। আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।'

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী বলেন, 'চিম্বুক এলাকা থেকে ভালুকের আক্রমণের শিকার একজন জুমচাষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ভালুক / ভালুকের আক্রমণ / চিম্বুক পাহাড় / বান্দরবান / রুমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
  • আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার
  • বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক
  • বান্দরবান ঘুরে বেড়ানো: একদিকে পাহাড়, অন্যদিকে উপকূলবর্তী সমুদ্র

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net