Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বাংলাদেশে পাঁচশ’ কোটি ডলার বিনিয়োগ করতে চান সৌদি ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
18 February, 2021, 10:20 pm
Last modified: 19 February, 2021, 12:51 am

Related News

  • সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত
  • অভ্যন্তরীণ বিমানের জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৭.৪৩ টাকা
  • মডেল মেঘনা আলমকে এবার প্রতারণা-চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো
  • যে কারণে ৩০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগের তেমন অগ্রগতি নেই
  • রাজনৈতিক স্থিতিশীলতা, ভালো প্রণোদনা সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করে: সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশে পাঁচশ’ কোটি ডলার বিনিয়োগ করতে চান সৌদি ব্যবসায়ীরা

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেছেন, তার দেশে অবস্থান করা সকল বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে 
টিবিএস রিপোর্ট 
18 February, 2021, 10:20 pm
Last modified: 19 February, 2021, 12:51 am
সংগৃহীত প্রতীকী ছবি

বাংলাদেশে পর্যটন ও বিমান চলাচলের মতো বিভিন্ন সম্ভাবনাময় খাতে ৫শ' কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি উদ্যোক্তারা। 

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউছেফ ইসা আল- দুলাইহান।  

সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশ সাদর অভ্যর্থনা জানাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নের স্বার্থে আমরা সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে অবশ্যই আনন্দিত হব। একইসঙ্গে, আমরা বিশ্বাস করি দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে বিমান পরিবহন শিল্পের প্রভূত উন্নয়ন হবে।"  

মহামারির মধ্যে সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশি শ্রমিকদের প্রতি যত্নশীল হওয়ায় সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মাহবুব আলী। 

সৌদি আরবের সঙ্গে বিশেষ ব্যবস্থার আওতায় রাষ্ট্রীয় সংস্থা- বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি সৌদি কর্তৃপক্ষের প্রতি নিয়মিত ফ্লাইট চলাচলের অনুমতি দিয়ে, দেশে ফিরে এসে যোগাযোগ নিষেধাজ্ঞার কারণে সৌদিতে ফিরতে না পারা; প্রবাসী কর্মীদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন। 

সৌদি রাষ্ট্রদূত এব্যাপারে আশ্বস্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান। 

সৌদি প্রবাসী বাংলাদেশিদের কর্ম-দক্ষতার উচ্চ-প্রশংসা করে তিনি বলেন, সৌদি মালিকেরা তাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মানসিকতায় মুগ্ধ। এজন্য সৌদিতে অবস্থান করা সকল বাংলাদেশিকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। 

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনও এসময় সেখানে উপস্থিত ছিলেন।  

Related Topics

টপ নিউজ

সৌদি বিনিয়োগ / বিমান ও পর্যটন খাত / সৌদি রাষ্ট্রদূত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত
  • অভ্যন্তরীণ বিমানের জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৭.৪৩ টাকা
  • মডেল মেঘনা আলমকে এবার প্রতারণা-চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো
  • যে কারণে ৩০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগের তেমন অগ্রগতি নেই
  • রাজনৈতিক স্থিতিশীলতা, ভালো প্রণোদনা সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করে: সৌদি রাষ্ট্রদূত

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net