Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’; বাদ পড়েছে কলা, খাট, বেগুনসহ ১৫টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 04:15 pm
Last modified: 30 October, 2025, 10:43 pm

Related News

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’; বাদ পড়েছে কলা, খাট, বেগুনসহ ১৫টি

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 04:15 pm
Last modified: 30 October, 2025, 10:43 pm
শাপলা ফুলের কলি। ছবি: সংগৃহীত

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধিত তালিকার গেজেট প্রকাশত করা হয়েছে।

এ প্রতীকসহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক সংরক্ষণ করেছে ইসি। এক মাস এক সপ্তাহের মাথায় নতুন করে প্রতীক তালিকা সংশোধন করা হলো।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকায় ১০২ নম্বরে 'শাপলা কলি' যুক্ত করা হয়েছে।

নতুন তালিকায় নির্বাচন কমিশনের মোট প্রতীক সংখ্যা দেখা গেছে ১১৯টি।

এতে বলা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) এর ধারা ৯৪- এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন 'নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮'- অধিকতর সংশোধন করা হলো।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল ইসি। 

বাদ পড়েছে ১৫ প্রতীক

এছাড়া ইসির প্রতীক তালিকা থেকে ১৫টি প্রতীক বাদ দেওয়া হয়েছে। এগুলো হলো- উটপাখি, কলা, খাট, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফুলের টব, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, লাউ, শঙ্খ ও স্যুটকেস

নতুন যুক্ত হয়েছে

প্রতীকের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে- শাপলা কলি, উট, চিরুনী, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ী, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মটরসাইকেল, রেল ইঞ্জিন, সিড়ি, সূর্যমুখী ও হ্যান্ডশেক।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৫২টি এবং স্থগিত ও বাতিল দল রয়েছে চারটি। 

নিবন্ধিত দলগুলোর জন্যে প্রতীক সংরক্ষিত রয়েছে। এ তালিকা থেকে নতুন নিবন্ধন পেলে তাদের যেমন বরাদ্দ দেওয়া হবে, তেমনি স্বতন্ত্র প্রার্থীদেরও ভোটে প্রতীক দেওয়া হবে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক তালিকার গেজেট করেছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।

নানা সমালোচনার মধ্যে ১৫টি প্রতীক বাদ দেওয়া হয় সে তালিকা থেকে এবং নতুন তালিকায় যুক্ত করা হরো ১৯টি প্রতীক। 

'শাপলা কলি' প্রতীক যুক্ত করার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশন এর আগের তফসিল সংশোধন করে কয়েকটি পুরনো প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করেছে।

তিনি বলেন, 'কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় কমিশন মনে করেছে কিছু পরিবর্তন করা প্রয়োজন। সে বিবেচনায় ১১৯টি প্রতীক নিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'শাপলা কলি' প্রতীক যুক্ত করা কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত। 

কারো চাপে প্রতীক তালিকায় 'শাপলা কলি' যুক্ত করা হয়নি বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, 'নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলটা সংশোধন করা হয়েছে। আগে ১১৫টি প্রতীক ছিল, তার থেকে আমরা ১৫টি প্রতীক বাদ দিয়ে এবং নতুন করে কিছু যুক্ত করে ১১৯টি প্রতীকের তালিকা দিয়েছি।'

তিনি আরও বলেন, 'ইসি মনে করেছে 'শাপলা কলি' রাখা যেতে পারে, এটা কারোর কোনো দাবির বিষয়ে না। এনসিপি 'শাপলা' প্রতীক চেয়েছে, শাপলা আর শাপলা কলির ভিতরে পার্থক্য আছে।'

ইসি সচিব বলেন, 'শাপলা ও কলি এক নয়। কারো চাপে আমরা শাপলা কলি যুক্ত করিনি। কমিশন মনে করেছে তাই শাপলা কলি যুক্ত করেছে।'

Related Topics

টপ নিউজ

শাপলা প্রতীক / এনসিপি / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net