Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
দুবাইয়ের নিখোঁজ রাজকুমারী লতিফা ভিডিওতে দিলেন বন্দিদশার বর্ণনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 February, 2021, 09:50 am
Last modified: 17 February, 2021, 11:20 am

Related News

  • দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুবাইয়ের কারাগার থেকে সাবেক আইজিপি বেনজীরের মুক্তির গুঞ্জন, পুলিশ বলছে ‘তথ্য নেই’
  • ইরানের হামলার পর পর্যটক ফিরিয়ে আনতে ৮০০ ডলারের প্রণোদনা কর্মসূচি চালু করল দুবাই
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

দুবাইয়ের নিখোঁজ রাজকুমারী লতিফা ভিডিওতে দিলেন বন্দিদশার বর্ণনা

লতিফার পিতা, শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম বিশ্বের সবচেয়ে ধনী শাসকদের একজন। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। 
টিবিএস ডেস্ক
17 February, 2021, 09:50 am
Last modified: 17 February, 2021, 11:20 am
ছবি বিবিসির সৌজন্যে

২০১৮ সালে নৌকায় করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমিরাতের এই রাজকন্যা। সম্প্রতি তিনি গোপনে বন্ধুদের কিছু ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, তার বাবা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমই তাকে 'বন্দী' করে রেখেছেন। নিজের জীবন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন তিনি। 
  
বিবিসি প্যানোরামার প্রকাশ করা সে ভিডিওতে প্রিন্সেস লতিফা আল মাকতুম বলেন,  নৌকায় করে পালানোর সময় কমান্ডোরা তাকে আটক করে এবং পুনরায় তাকে আটককেন্দ্রে প্রেরণ করা হয়।  
 
এসব গোপন ভিডিও বার্তা ছড়িয়ে পড়লে এবং লতিফার কাছ থেকে বার্তা আসা বন্ধ হয়ে যাওয়ায় তার বন্ধুরা জাতিসংঘকে এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তবে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পূর্বে জানানো হয়েছিল যে, তিনি পরিবারের সাথে যত্নে এবং নিরাপদে আছেন।
 
২০১৮ সালে  জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার ম্যারি রবিনসন লতিফাকে 'সমস্যাক্লিষ্ট তরুণী' হিসেবে আখ্যায়িত করেছিলেন। এখন তিনি বলছেন রাজকুমারী তার নিজের পরিবার কর্তৃকই 'ভয়ংকরভাবে ঠকেছেন'। 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার ও আয়ারল্যান্ডের সাবেক এই প্রেসিডেন্ট লতিফার বর্তমান পরিস্থিতি ও অবস্থান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন। 

"আমি লতিফাকে নিয়ে চিন্তিত। বিষয়টি অনেকদূর এগিয়ে গেছে। এখন এর তদন্ত হওয়া প্রয়োজন।"

লতিফার পিতা, শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম বিশ্বের সবচেয়ে ধনী শাসকদের একজন। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। 
 
ভিডিওগুলো কয়েক মাস ধরে একটি ফোনে রেকর্ড করা হয়েছিল। আটকের বছরখানেক পর রাজকুমারীকে এই ফোনটি দেয়া হয়েছিল। বাথরুমের ভেতর তিনি সেসব ধারণ করেন কেননা একমাত্র সেখানেই দরজা লাগানোর অনুমতি ছিল। 
 
কীভাবে নৌকা থেকে আটকের সময় সেনাদের সাথে তিনি লড়াই করেন, সেসব ভিডিওতে বিস্তারিত বলেছেন লতিফা। এমনকি একজন কমান্ডোর হাতে কামড়ও বসিয়ে দেন। চেতনানাশক প্রয়োগের পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন । 

দুবাইতে কোন রকম চিকিৎসা সেবা বা আইনি সহায়তা ছাড়াই একটি ভিলাতে তাকে আটকে রাখা হয়। সেখানে সর্বক্ষণ দরজা-জানালা বন্ধ করে রাখা হত এবং বাড়িটি পুরোপুরি পুলিশি পাহারায় ছিল। 

লতিফার ভিডিও  বিবিসি প্যানোরামার কাছে প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু তিনা জওহিয়েনেন, মামাতো ভাই মার্কাস এসাবরি ও মানবাধিকারকর্মী ডেভিড হাই। এরা তিনজনই 'ফ্রী লতিফা ক্যাম্পেইন' এর উদ্যোক্তা। 

লতিফার নিরাপত্তার খাতিরেই শেষ পর্যন্ত তারা এই ভিডিও বার্তা প্রকাশের মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানান। 

দুবাইয়ের পুলিশি পাহারায় মোড়া বাগানবাড়িটিতে আটক থাকা লতিফার সাথে তারাই প্রথম যোগাযোগ করতে সক্ষম হন। 

বিবিসি প্যানোরামা ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করেছে। 

শেখ মোহাম্মদ একটি বিরাট এবং সফল নগর গড়ে তুলেছেন ঠিকই তবে এক্টিভিস্টদের দাবি, সেখানে মতপ্রকাশের স্বাধীনতা নেই এবং সেখানকার বিচার ব্যবস্থা নারীর প্রতি বৈষম্যমূলক। 
 
শেখের ঘোড়-দৌড়ের বিশাল বাণিজ্য রয়েছে এবং প্রায়ই তাকে বিভিন্ন 'রয়্যাল এসকোর্টে' অংশ নিতে দেখা যায়। বৃটেনের রাণীর সাথেও তার ছবি রয়েছে। 

তবে প্রিন্সেস লতিফা এবং তার সৎ মা, শেখ মোহাম্মদের অপর স্ত্রী প্রিন্সেস হায়া বি‌ন্‌ত আল-হুসেইনকে ঘিরে তিনি সমালোচনার জন্ম দেন।  প্রিন্সেস হায়া তার দুই সন্তানকে নিয়ে ২০১৯ সালে লন্ডনে পালিয়ে যান।  

প্রিন্সেস লতিফার পালানো এবং ধরা পড়া

৩৫ বছরের লতিফা প্রথমবার পালানোর চেষ্টা করেন যখন তার বয়স মাত্র ১৬। তবে ২০১১ সালে ফরাসী ব্যবসায়ী, হার্ভি জৌবার্টের মাধ্যমে প্রথম তিনি দীর্ঘমেয়াদে পালানোর পরিকল্পনা করেন। সেখানে তাকে সহায়তা করেন তার ততকালীন ফিটনেস ইনসট্রাকটর মিস জওহিয়েনেন  । 

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, লতিফা এবং জওহিয়েনেন আন্তর্জাতিক জলসীমায় পাড়ি জমান, সেখানে জৌবার্ট মার্কিন পতাকাবাহী নৌকা নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। 
 
কিন্তু আটদিন পর নোকাটি ভারতীয় কূলে ভিড়লে কমান্ডোরা তাদের আটক করেন। জওহিয়েনেন জানান, তারা প্রথমে ডেকের নিচে বাথরুমে লুকিয়ে ছিলেন, কিন্তু স্মোক গ্রেনেডের এর ধোঁয়ায় তারা বেরিয়ে আসতে বাধ্য হন; তাদের বন্দুকের নলের মুখে আটক করা হয়।  
 
লতিফাকে দুবাইতে ফিরিয়ে নেয়া হয় এবং এরপর তার কাছ থেকে আর কিছু শোনা যায়নি। 
 
২০১৮ সালের সেই পলায়নের পূর্বেও লতিফা ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেন, "আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে জেনে রাখুন এটি খুব ভাল জিনিস নয়, হয় আমি মারা গেছি বা আমি খুব, খুব, খুব খারাপ পরিস্থিতিতে আছি"। 

এটি প্রকাশের পরপরই তিনি আলোচনায় চলে আসেন; তাকে মুক্তি দেয়ার জন্য আন্তর্জাতিকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জবাবদিহি চেয়ে সংযুক্ত আরব আমিরাতকে তীব্র চাপের মুখে ফেলা হয় এবং ম্যারি রবিনসনের সাথে একটি বৈঠকেরও ব্যবস্থা করা হয়। 
 

 

Related Topics

টপ নিউজ

প্রিন্সেস লতিফা / দুবাই / সংযুক্ত আরব আমিরাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুবাইয়ের কারাগার থেকে সাবেক আইজিপি বেনজীরের মুক্তির গুঞ্জন, পুলিশ বলছে ‘তথ্য নেই’
  • ইরানের হামলার পর পর্যটক ফিরিয়ে আনতে ৮০০ ডলারের প্রণোদনা কর্মসূচি চালু করল দুবাই
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net