Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
এআইয়ের ভুল শনাক্তকরণে চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে মার্কিন কিশোরকে আটক পুলিশের

আন্তর্জাতিক

বিবিসি
25 October, 2025, 10:50 am
Last modified: 25 October, 2025, 10:52 am

Related News

  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

এআইয়ের ভুল শনাক্তকরণে চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে মার্কিন কিশোরকে আটক পুলিশের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এক অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা ভুলবশত ১৬ বছর বয়সী তাকি অ্যালেনকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করে।তবে পুলিশ জানিয়েছে, তাকে হাতকড়া পরানো হলেও গ্রেপ্তার করা হয়নি।
বিবিসি
25 October, 2025, 10:50 am
Last modified: 25 October, 2025, 10:52 am
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ভুলের কারণে বন্দুকধারী সন্দেহে এক কিশোরকে হাতকড়া পরিয়েছে পুলিশ। কিশোরটির হাতে অবশ্য বন্দুক ছিল না, ছিল এক প্যাকেট চিপস।

১৬ বছর বয়সী তাকি অ্যালেন জানান, 'প্রায় আটটি পুলিশের গাড়ি এসে হাজির হয়েছিল, সবাই বন্দুক তাক করে আমার দিকে এগিয়ে এসে মাটিতে শুয়ে পড়তে বলে।' 

বাল্টিমোর কাউন্টি পুলিশ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এক অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা ভুলবশত তাকিকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করেছিল। এআই সতর্কবার্তাটি যদিও প্রথমে পর্যালোচকদের কাছে পাঠানো হয়েছিল, যারা বিষয়টি যাচাই করে এতে কোনো হুমকি খুঁজে পাননি। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক সেই বার্তা না পাওয়ায় তিনি নিরাপত্তা দলকে খবর দেন। তারাই পরে পুলিশকে ডাকে।

তাকি বলেন, ফুটবল অনুশীলন শেষে তিনি একটি ডরিটোসের প্যাকেট শেষ করে খালি প্যাকেটটি পকেটে রেখেছিলেন। এর প্রায় ২০ মিনিট পর সশস্ত্র পুলিশ এসে হাজির হয়।

তিনি বলেন, 'আমাকে হাঁটু গেড়ে বসতে বলা হয়, গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে দেওয়া হয়।' যদিও বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যালেনকে হাতকড়া পরানো হলেও গ্রেপ্তার করা হয়নি। এক বিবৃতিতে তারা জানায়, 'কোনো হুমকি নেই নিশ্চিত হওয়ার পর ঘটনাটি নিরাপদে সমাধান করা হয়েছে।' 

১৬ বছর বয়সী তাকি অ্যালেন। ছবি: সংগৃহীত

এ ঘটনার পর তাকি এখন তিনি ফুটবল অনুশীলনের পর বাইরে না গিয়ে স্কুলের ভেতরেই থাকেন। তার মতে, এখন 'বাইরে যাওয়া যথেষ্ট অনিরাপদ, বিশেষ করে হাতে চিপস বা পানীয় থাকলে।' 

তবে, স্থানীয় রাজনীতিবিদরা এই ঘটনার আরও তদন্তের আহ্বান জানিয়েছেন। ফেসবুকে বাল্টিমোর কাউন্টি পাবলিক স্কুলগুলোকে এআই নির্ভর অস্ত্র শনাক্তকরণ পদ্ধতির নীতিমালা পর্যালোচনার আহ্বান জানান বাল্টিমোর কাউন্টি লোকাল কাউন্সিলম্যান ইজি পাকোটা। 

এআই টুল সরবরাহকারী সংস্থা ওমনিলার্ট এই ঘটনাটি ঘটায় দুঃখ প্রকাশ করে জানায়, তাদের সিস্টেম প্রথমে ছবিতে বন্দুকসদৃশ একটি বস্তু শনাক্ত করে এবং পর্যালোচক দল তা যাচাই করে স্কুল কর্তৃপক্ষকে জানায়। 

বিবৃতিতে বলা হয়, বস্তুটি পরে বন্দুক নয় বলে নির্ধারিত হলেও, পুরো প্রক্রিয়াটি যেভাবে কাজ করার কথা, ঠিক সেভাবেই কাজ করেছে, অর্থাৎ দ্রুত মানব যাচাইয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা।

ওমনিলার্ট নিজেদের 'শীর্ষস্থানীয় এআই অস্ত্র শনাক্তকরণ সেবা প্রদানকারী' হিসেবে দাবি করে। তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি মার্কিন স্কুলকে তাদের কেস স্টাডি হিসেবে উল্লেখ করেছে।

তবে এআইয়ের অস্ত্র সঠিকভাবে শনাক্ত করার ক্ষমতা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। গত বছর, যুক্তরাষ্ট্রের একটি অস্ত্র স্ক্যানিং কোম্পানি ইভলভ টেকনোলজিকে তাদের পণ্যের কার্যকারিতা সম্পর্কে অসমর্থিত দাবি করার জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 

সংস্থাটি দাবি করেছিল, হাজার হাজার মার্কিন স্কুল, হাসপাতাল এবং স্টেডিয়ামের প্রবেশপথে ব্যবহৃত তাদের এআই স্ক্যানার সব ধরনের অস্ত্র শনাক্ত করতে পারে।

Related Topics

টপ নিউজ

এআই / এআই ভুল শনাক্তকরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net