Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে নদী খনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো দেখছেন স্থানীয়রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 04:05 pm
Last modified: 24 October, 2025, 04:11 pm

Related News

  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে নদী খনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো দেখছেন স্থানীয়রা

তবে বিশেষজ্ঞদের মতে, নদী খননই ভবদহের জলাবদ্ধতা নিরসনের একমাত্র সমাধান নয়; টেকসই সমাধানের জন্য প্রয়োজন পলি নিয়ন্ত্রণে ‘টাইডাল রিভার ম্যানেজমেন্ট’ (টিআরএম) পদ্ধতি চালু করা।
টিবিএস রিপোর্ট
24 October, 2025, 04:05 pm
Last modified: 24 October, 2025, 04:11 pm
ছবি: টিবিএস

যশোরের ভবদহ জলাবদ্ধ এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন কাজ শুরু হয়েছে। এবারের বর্ষা মৌসুমে একটি স্লুইসগেটের কপাট খুলে দেওয়ার পাশাপাশি নদী খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত এলাকার মানুষ। স্থানীয় ভুক্তভোগীরা আশা করছেন, স্থায়ী জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ সফলতা বয়ে আনবে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলের পাঁচটি নদীর ৮১ দশমিক ৫ কিলোমিটার খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

খননের প্রথম দিনে উপস্থিত থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার বিশ্বাস, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।

দীর্ঘ কয়েক দশক ধরে স্থায়ী জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ অঞ্চলের মানুষ। জেলার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম জলাবদ্ধতায় ভুগছে।

স্থানীয়দের অভিযোগ, তাদের পরামর্শ উপেক্ষা করে পূর্ববর্তী সরকার ও পানি উন্নয়ন বোর্ড অকার্যকর প্রকল্প হাতে নিয়েছিল, যা বরং ভোগান্তি আরও বাড়িয়েছে। পলি জমে ভরাট হয়ে গেছে ছয়টি নদী ও শতাধিক খাল।

ভুক্তভোগী এলাকার বাসিন্দারা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, স্লুইসগেটগুলোর কপাট খুলে দেওয়া এবং ভরাট হয়ে যাওয়া নদীগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন করার জন্য। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই দাবি পূরণ করল।

তবে বিশেষজ্ঞদের মতে, নদী খননই ভবদহের জলাবদ্ধতা নিরসনের একমাত্র সমাধান নয়। তারা বলছেন, টেকসই সমাধানের জন্য প্রয়োজন পলি নিয়ন্ত্রণে 'টাইডাল রিভার ম্যানেজমেন্ট' (টিআরএম) পদ্ধতি চালু করা।
 
Related Topics

টপ নিউজ

যশোর / জলাবদ্ধতা নিরসন / সেনাবাহিনী / নদী / সৈয়দা রিজওয়ানা হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net