Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ছয় দিনে ডলারের দর বেড়েছে ১৬ পয়সার বেশি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 10:10 am
Last modified: 23 October, 2025, 10:11 am

Related News

  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 

ছয় দিনে ডলারের দর বেড়েছে ১৬ পয়সার বেশি

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 10:10 am
Last modified: 23 October, 2025, 10:11 am
প্রতীকী ছবি: সংগৃহীত

গত ছয় দিনে ডলারের দর ১৬ পয়সার বেশি বেড়ে বেড়ে ১২২ টাকার ওপর ঠেকেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বুধবার (২০ অক্টোবর) আন্তঃব্যাংকে ডলারের গড় দর দাঁড়িয়েছে ১২২ টাকা ৭ পয়সায়।

মঙ্গলবার আন্তঃব্যাংকে ডলারের দাম ছিল ১২১ টাকা ৯৫ পয়সা, সোমবারে ছিল ১২১ টাকা ৯০ পয়সা, রোববার ছিল ১২১ টাকা ৮৭ পয়সায়। আর ১৬ অক্টোবর ছিল ১২১ টাকা ৮৪ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'ডলার দরে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। তাই এখনই কোনো ধরনের মন্তব্য করতে রাজি নই।'

কয়েকটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান টিবিএসকে বলেন,  ১৪ অক্টোবর ১২১ টাকা ৮০ পয়সা দরে ব্যাংকগুলো ডলার কিনেছে। টানা বেশ কয়েকটি নিলামে একই দরে কেনার কারণে কেন্দ্রীয় ব্যাংক মার্কেটে ইঙ্গিত দেয় যে ডলারের দাম হবে ১২১ টাকা ৮০ পয়সার চেয়ে বেশি। এ কারণে আন্তঃব্যাংক ডলারদর বেশি দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক তিন মাসের ব্যবধানে ডলার ২ বিলিয়নের ওপর ডলার কিনেছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ার কারণে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ যথেষ্ট রয়েছে বলে উল্লেখ করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

তিনি বলেন,  ডলারের দাম এখন স্বাভাবিক পর্যায় রয়েছে। আন্তঃব্যাংকের কারণেও দর কিছুটা বেড়েছে। ব্যাংকগুলোতে ডলার সরবরাহ এখন বেশি রয়েছে, তাই দর বেড়ে যাওয়া কোনো উদ্বেগের বিষয় নয়। 

বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। তাই একে স্বাভাবিক ওঠানামা বলা যায় বলে উল্লেখ করেন মোহাম্মদ আলী।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক ইঙ্গিত দিয়েছে যে ডলারের দাম বেশি রাখতে চায়। পাশাপাশি সরকারি পেমেন্ট বেড়ে যাওয়ার কারণেও ডলার দর বেড়েছে।

একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা বলেন, 'বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনেছে। আর এলসি পেমেন্ট করতে হচ্ছে। তাই ব্যাংকগুলোর ডলার দরকার হয়েছে। তাতে কিছুটা দাম বেড়েছে। শুধু আমদানির জন্য ডলার দর বেড়েছে, বিষয়টি তেমনও নয়।'

ডলার সরবরাহ বাড়ার পর জুলাই থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো হতে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। সে সময় ডলার সরবরাহ বেশি থাকার কারণে মুদ্রাটির দর কমছিল। ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সার ওপর ধরে রাখার জন্য অতিরিক্ত ডলার নিলামের মাধ্যমে কিনে নেয় কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৬.৩ বিলিয়ন ডলার, যা আগস্টের ৫.৩৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৭.২৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মাসিক অর্থনৈতিক সূচক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেপ্টেম্বরে এলসি খোলার এই বৃদ্ধি আট মাস পর আমদানি কার্যক্রমে উত্থান ঘটালেও, তা এখনও ২০২৫ সালের জানুয়ারির ৬.৮৪ বিলিয়ন ডলারের তুলনায় কম।

Related Topics

টপ নিউজ

ডলার / ডলারের দাম / আন্তঃব্যাংক লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net