Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 March, 2026, 07:50 pm
Last modified: 29 March, 2026, 07:57 pm

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান

৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 

প্রস্তাবটি এখন ব্যাংক এশিয়ার শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
টিবিএস রিপোর্ট
29 March, 2026, 07:50 pm
Last modified: 29 March, 2026, 07:57 pm

ব্যাংক আলফালাহ লিমিটেড বাংলাদেশ শাখা তাদের কার্যক্রম ৫৮০ কোটি টাকায় ব্যাংক এশিয়া পিএলসির কাছে বিক্রি করে দিচ্ছে। 

পাকিস্তানের অন্যতম বৃহৎ এই বাণিজ্যিক ব্যাংকের তথ্যমতে, প্রায় ৪৭.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রির এই প্রস্তাব গত ২৬ মার্চ ব্যাংক আলফালাহর বার্ষিক সাধারণ সভায় এর ৯৬.৫ শতাংশ শেয়ারহোল্ডার অনুমোদন করেছেন।  

ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাবটি এখন ব্যাংক এশিয়ার শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামী ১২ এপ্রিল বিশেষ সাধারণ সভা ডেকেছে ব্যাংক এশিয়া।   

গৃহীত প্রস্তাব অনুযায়ী, ব্যাংক আলফালাহর সম্পদ ও দায়সহ বাংলাদেশের সমস্ত কার্যক্রম একীভূতকরণের মাধ্যমে ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তর করা হবে। একীভূতকরণের পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে সম্পন্ন হবে। এ চুক্তি কার্যকর করতে পাকিস্তানের স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং দুই দেশের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

এ বিষয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন, আমরা সমস্ত নিয়ন্ত্রক বিধি-বিধান মেনে ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করছি। এই মূল্যায়ন একটি বিস্তারিত পর্যালোচনার ওপর ভিত্তি করে করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই চুক্তিটি আমাদের ব্যবসা এবং শেয়ারহোল্ডার উভয়ের জন্যই লাভজনক হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখার মোট সম্পদ ছিল ২ হাজার ৯৪২ কোটি টাকা। সব দায় বাদ দেওয়ার পর নিট সম্পদ ছিল ১০২ কোটি টাকা। আমানতের পরিমাণ ছিল ২ হাজার ১০০ কোটি টাকা, যেখানে কর-পূর্ববর্তী মুনাফা আগের বছরের ৯৩ কোটি টাকা থেকে ৬৯ শতাংশ কমে ২৯ কোটি টাকায় নেমে আসে।

অন্যদিকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক এশিয়ার মোট সম্পদের পরিমাণ ছিল ৫৮ হাজার ৮৪০ কোটি টাকার বেশি এবং শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ছিল ৩ হাজার ৭৫৫ কোটি টাকা। ব্যাংকটি ২০২৫ সালের প্রথম নয় মাসে ৩৫১ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। 

২০০৫ সালে বাহরাইনের শামিল ব্যাংকের ঢাকা শাখা অধিগ্রহণের মাধ্যমে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম শুরু হয়। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ব্যাংকটির সাতটি শাখা রয়েছে এবং ১৬১ জন কর্মকর্তা-কর্মচারী এই কার্যক্রম পরিচালনা করছেন। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক এশিয়া / ব্যাংক আলফালাহ / শেয়ারহোল্ডার / ডলার / টাকা / বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net