Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
এমন ‘অহেতুক বৈঠক’ চাই না: পুতিনের সঙ্গে আলোচনা বাতিল প্রসঙ্গে ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 October, 2025, 11:00 am
Last modified: 22 October, 2025, 11:01 am

Related News

  • তলানিতে জনপ্রিয়তা; ট্রাম্পের সমর্থন কমে ৩৩ শতাংশ, মেয়াদকালের সর্বনিম্ন: রয়টার্স জরিপ
  • জাপানের দাবিকৃত বিতর্কিত দ্বীপ ইতুরুপে পুতিনের প্রথম সফর; 'একেবারেই অগ্রহণযোগ্য': তাকাইচি
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

এমন ‘অহেতুক বৈঠক’ চাই না: পুতিনের সঙ্গে আলোচনা বাতিল প্রসঙ্গে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে বৈঠক না হওয়ার অন্যতম প্রধান কারণ হলো রাশিয়া ফ্রন্টলাইনে লড়াই বন্ধ করতে চায় না।
টিবিএস ডেস্ক
22 October, 2025, 11:00 am
Last modified: 22 October, 2025, 11:01 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুখোমুখি আলোচনার পরিকল্পনা স্থগিত করার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এমন "অহেতুক বৈঠক" চান না। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে বৈঠক না হওয়ার অন্যতম প্রধান কারণ হলো রাশিয়ার বর্তমান ফ্রন্টলাইনে লড়াই বন্ধ করতে না চাওয়া। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন।

এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছিল, ট্রাম্প ও পুতিনের মধ্যে 'নিকট ভবিষ্যতে' কোনও বৈঠকের পরিকল্পনা নেই। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, দুই সপ্তাহের মধ্যেই তারা বুদাপেস্টে আলোচনায় বসবেন।

এদিকে, শান্তি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবস্থানের বড় ধরনের মতপার্থক্য এই সপ্তাহে আরও স্পষ্ট হয়েছে। এসব মতপার্থক্যের কারণে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে গেছে।

ট্রাম্প ও পুতিনের শেষ সাক্ষাৎ হয়েছিল গত আগস্টে আলাস্কায়, তড়িঘড়ি আয়োজিত সেই শীর্ষ বৈঠকে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি বা ফলাফল আসেনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দ্বিতীয় দফা ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্তকে অনেকেই এমন একটি ব্যর্থ পরিস্থিতি আবারও এড়িয়ে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক বলেন, 'আমার মনে হয় রুশরা অনেক বেশি কিছু চাইছিল, আর যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে বুদাপেস্টে ট্রাম্পের পক্ষে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়।'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে এই সপ্তাহে একটি প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউস জানিয়েছে, তাদের মধ্যে ইতোমধ্যেই একটি 'গঠনমূলক' ফোনালাপ হয়েছে এবং তাই আর বৈঠক করার প্রয়োজন নেই।

সোমবার, ট্রাম্প ইউক্রেনের রাজধানী কিয়েভ ও ইউরোপীয় নেতাদের সমর্থনপুষ্ট একটি যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন জানান। এই প্রস্তাবের লক্ষ্য হলো বর্তমান ফ্রন্টলাইনেই সংঘাতকে স্থগিত বা স্থির রাখা।

ট্রাম্প বলেন, ' পুতিন তাকে বলেছেন, "এটা যেভাবে চলছে, সেভাবেই চলতে দেওয়া হোক।" আমি তাকে বলেছি, "এসব বন্ধ করো, সীমারেখা পর্যন্তই থামো। বাড়ি ফিরে যাও। লড়াই বন্ধ করো, মানুষ হত্যা বন্ধ করো।'

তবে রাশিয়া বারবার বর্তমান ফ্রন্টলাইনেই সংঘাত স্থির বা স্থগিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই ধারণা রাশিয়াকে বহুবার জানানো হয়েছে, কিন্তু 'রাশিয়ার অবস্থানের ধারাবাহিকতা বদলায়নি'— অর্থাৎ মস্কোর দাবি এখনো একই, ইউক্রেনীয় সেনাদের অবশ্যই পূর্বাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো থেকে পুরোপুরি সরে যেতে হবে।

মস্কো কেবল 'দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি'-তেই আগ্রহী বলে মঙ্গলবার মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার অর্থ হচ্ছে, বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামিয়ে সংঘাতকে স্থির করে রাখা মানে হবে শুধু একটি সাময়িক যুদ্ধবিরতি।

লাভরভ বলেন, সংঘাতের 'মূল কারণগুলো' সমাধান করা জরুরি। ক্রেমলিনের ভাষায় এই কথার আড়ালে বোঝানো হয় রাশিয়ার সর্বোচ্চ দাবি— যার মধ্যে রয়েছে দোনবাস অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ইউক্রেনকে সামরিকীকরণমুক্ত করা। কিন্তু এসব দাবি ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার যেকোনও আলোচনার শুরু হওয়া উচিত বর্তমান ফ্রন্টলাইনে স্থির করার মধ্য দিয়ে। তারা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে মস্কো শান্তির ব্যাপারে মোটেও 'গুরুত্বপূর্ণ মনোভাব' দেখাচ্ছে না।

জেলেনস্কি বলেন, ফ্রন্টলাইন নিয়ে আলোচনা হচ্ছে কেবলমাত্র 'কূটনীতির শুরু', আর রাশিয়া সেই কূটনীতি এড়াতে সবকিছু করছে।

তিনি আরও বলেন, যে একমাত্র বিষয়টি মস্কোকে 'মনোযোগ দিতে বাধ্য' করতে পারে, তা হলো ইউক্রেনের কাছে দীর্ঘ-পাল্লার অস্ত্র সরবরাহ।

ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনালাপে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটি শীর্ষ বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেছিলেন, আর সেই ফোনালাপের পরের দিনই তিনি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার ওই আলোচনা ছিল বেশ উত্তপ্ত — এক পর্যায়ে তা 'চিৎকার-চেঁচামেচিতে' রূপ নেয়। সূত্রগুলো বলছে, ট্রাম্প নাকি জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন, যেন তিনি রাশিয়ার সঙ্গে সমঝোতার অংশ হিসেবে পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক—যা একসঙ্গে দোনবাস নামে পরিচিত—অঞ্চলের বড় একটি অংশ ছেড়ে দেওয়ার বিষয়টি মেনে নেন।

তবে জেলেনস্কি সবসময়ই বলেছেন, ইউক্রেন যে অংশগুলো এখনও দোনবাসে নিয়ন্ত্রণে রেখেছে, সেগুলো ছেড়ে দেওয়া সম্ভব নয়। তার যুক্তি, যদি এই অঞ্চল রাশিয়ার হাতে চলে যায়, মস্কো ভবিষ্যতে সেখান থেকেই নতুন করে হামলা চালানোর জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে।

গত বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে পুতিনের অনাকাঙ্ক্ষিত ফোনালাপটি আসে এমন সময়, যখন জোরালোভাবে জল্পনা চলছিল যে যুক্তরাষ্ট্র কিয়েভকে দীর্ঘ-পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—যা দিয়ে রাশিয়ার ভেতরেও গভীর পর্যন্ত আঘাত হানার সামর্থ্য রয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়াকে আলোচনায় জড়িত হওয়ার জন্য বাধ্য করেছিল টমাহকস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিষয়টি।

হোয়াইট হাউস থেকে কোনও ফলাফল না নিয়ে বের হওয়া সত্ত্বেও, তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র নিয়ে এই আলোচনাকে তিনি 'কূটনীতিতে একটি শক্তিশালী বিনিয়োগ' হিসেবে দেখছেন।

Related Topics

টপ নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / অহেতুক বৈঠক / রাশিয়া ইউক্রেন যুদ্ধ / বৈঠক স্থগিত / ব্যর্থ বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • তলানিতে জনপ্রিয়তা; ট্রাম্পের সমর্থন কমে ৩৩ শতাংশ, মেয়াদকালের সর্বনিম্ন: রয়টার্স জরিপ
  • জাপানের দাবিকৃত বিতর্কিত দ্বীপ ইতুরুপে পুতিনের প্রথম সফর; 'একেবারেই অগ্রহণযোগ্য': তাকাইচি
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net