Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
জাপানের দাবিকৃত বিতর্কিত দ্বীপ ইতুরুপে পুতিনের প্রথম সফর; 'একেবারেই অগ্রহণযোগ্য': তাকাইচি

আন্তর্জাতিক

রয়টার্স
13 August, 2026, 04:10 pm
Last modified: 13 August, 2026, 04:14 pm

Related News

  • নাৎসি বন্দিশিবিরে অপরাধের অভিযোগে জার্মানিতে তদন্তের মুখে ১০৫ বছর বয়সী ব্যক্তি
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান

জাপানের দাবিকৃত বিতর্কিত দ্বীপ ইতুরুপে পুতিনের প্রথম সফর; 'একেবারেই অগ্রহণযোগ্য': তাকাইচি

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে এই বিরোধই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কো ও টোকিওর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত না হওয়ার প্রধান কারণ।
রয়টার্স
13 August, 2026, 04:10 pm
Last modified: 13 August, 2026, 04:14 pm
পুতিন দ্বীপের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জাপানের কাছাকাছি একটি বিতর্কিত দ্বীপ সফর করেছেন। এ ঘটনায় টোকিও তীব্র নিন্দা জানিয়েছে। জাপান বলেছে, পুতিনের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উন্নয়নকে কঠিন করে তুলেছে।

রাশিয়ায় ইতুরুপ এবং জাপানে এতোরোফু নামে পরিচিত এই দ্বীপটি জাপানের প্রধান দ্বীপগুলোর কাছাকাছি কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের একটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পরের দিনগুলোতে মস্কো এসব দ্বীপ দখল করে নেয়। টোকিও এখনো দ্বীপগুলোর ওপর নিজেদের দাবি বজায় রেখেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'এটি জাপানের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য।' তিনি আরও বলেন, 'আমরা আশা করি, রুশ পক্ষ বিষয়টির গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করবে।'

তিনি আরও বলেন, 'দ্বীপপুঞ্জটি ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইনের অধীনে এখনো জাপানের নিজস্ব ভূখণ্ড।'

এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, 'দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইনের অধীনে এখনও জাপানের নিজস্ব ভূখণ্ড। জাপান সরকার এই সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।'

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের বিরোধ চলছে। আর এই বিরোধই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কো ও টোকিওর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত না হওয়ার প্রধান কারণ।

২০২২ সালে পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর মস্কো ও টোকিওর সম্পর্কের আরও অবনতি ঘটে। জাপান অন্যান্য দেশের সঙ্গে রাশিয়ার ওই হামলার নিন্দা জানায় এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পুতিনের এই সফর এমন এক সময়ে ঘটেছে যার ঠিক দুই দিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটানো আত্মসমর্পণের ৮১ বছর পূর্ণ করতে যাচ্ছে জাপান। তাছাড়া একদিন আগে সিউল ও ওয়াশিংটনের বড় ধরনের যৌথ সামরিক মহড়ার আগে উত্তর কোরিয়া জাপানকে পৃথক্‌কারী সমুদ্রে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার জাপানে নিযুক্ত রুশ ও চীনা রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভ ও চীনের রাষ্ট্রদূত উ জিয়াংহাও একটি যৌথ বিবৃতি দেন। এতে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করার অঙ্গীকার করেন। তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পুনরায় সামরিকীকরণের বিরুদ্ধেও সতর্ক করেন। এ বিবৃতি দ্বীপগুলোর ওপর জাপানের দাবির বিষয়ে মস্কোর প্রত্যাখ্যানের অবস্থানকেই আবারও সামনে নিয়ে এসেছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই সফরকে পুতিনের কুরিল দ্বীপপুঞ্জে প্রথম সফর হিসেবে বর্ণনা করেছে। সফরে রাশিয়ার পূর্বাঞ্চলে নৌবাহিনীর সামরিক মহড়া তদারকি করার পর তিনি দ্বীপটির ইয়াসনি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন।

ভেস্তি টেলিভিশন চ্যানেলের প্রচারিত ছবিতে দেখা যায়, পুতিন একটি গাঢ় রঙের স্যুট পরা অবস্থায় একটি টেবিলের ওপর রাখা দুটি বড় টুনা মাছ ও একটি হ্যালিবাট মাছের পাশে দাঁড়িয়ে আছেন। এ সময় দুই কর্মকর্তা মাছ ধরা এবং মাছের প্রক্রিয়াজাতকরণ নিয়ে কথা বলছিলেন। পুতিন স্থানীয় মাছের ডিমও খেয়ে দেখেন।

স্থানীয় বাসিন্দাদের একটি দলের উদ্দেশে পুতিন বলেন, 'এখানে কী সুন্দর আবহাওয়া, যেন কোনো অবকাশযাপন কেন্দ্র!'

কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। গত এক দশকে রাশিয়া দ্বীপগুলোতে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইতুরুপ দ্বীপটি ওই অঞ্চলে রাশিয়ার প্রধান সামরিক বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

গত মাসে চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ যৌথ টহলের সময় কুরিল দ্বীপপুঞ্জের একটি প্রণালি দিয়ে চলাচল করে।

রাশিয়া দ্বীপগুলোর কাছাকাছি নিয়মিত সামরিক মহড়াও চালায়, যা জাপানের নিন্দার কারণ হয়ে আসছে।

Related Topics

টপ নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন / জাপানের দাবি করা দ্বীপ / দ্বীপে পুতিনের সফর / বিতর্কিত দ্বীপ / দ্বিতীয় বিশ্বযুদ্ধ / জাপানের প্রধানমন্ত্রী / সানায়ে তাকাইচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • নাৎসি বন্দিশিবিরে অপরাধের অভিযোগে জার্মানিতে তদন্তের মুখে ১০৫ বছর বয়সী ব্যক্তি
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net