Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 08:10 pm
Last modified: 19 October, 2025, 08:14 pm

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৫৯ উন্নয়ন প্রকল্পের ভৌত অগ্রগতি শূন্য: আইএমইডি
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে রেকর্ড কম অর্থ ব্যয়
  • জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ০.৬৯ শতাংশ

প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা

স্বাভাবিক সময়ের তুলনায় এডিপি বাস্তবায়নের গতি কিছুটা মন্থর রয়েছে।
টিবিএস রিপোর্ট
19 October, 2025, 08:10 pm
Last modified: 19 October, 2025, 08:14 pm

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। তবে একই সময়ে ব্যয় কমেছে ১ হাজার ৫৭ কোটি টাকা।

আজ রোববার (১৯ অক্টোবর) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, এডিপির অগ্রগতি হার কিছুটা বাড়লেও ব্যয় প্রবৃদ্ধি তেমন সন্তোষজনক নয়। মন্ত্রণালয় ও বিভাগগুলো গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর তুলনামূলকভাবে কম অর্থ খরচ করেছে।

অন্যদিকে, স্বাভাবিক সময়ের তুলনায় এডিপি বাস্তবায়নের গতি কিছুটা মন্থর রয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা, টেন্ডার বিলম্ব, ঠিকাদার না থাকা এবং আমলাতান্ত্রিক ধীরগতির কারণে এডিপি বাস্তবায়নে এই ধীরগতি দেখা দিয়েছে।

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়ণ হার ৫.০৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪.৭৫ শতাংশ। সাধারণত অর্থবছরের প্রথম দিন মাসে ৭.৫০ শতাংশ থেকে ৯.৫০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন হয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করছে ১২ হাজার ১৫৮.২৭ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে ব্যয় হয়েছিল ১৩ হাজার ২১৫.৩০ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা খরচ করেছিল মন্ত্রণালয় ও বিভাগগুলো।

চলতি অর্থবছরের সরকার এডিপির মাধ্যমে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫.৬৪ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

Related Topics

টপ নিউজ

এডিপি বাস্তবায়ন / আইএমইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৫৯ উন্নয়ন প্রকল্পের ভৌত অগ্রগতি শূন্য: আইএমইডি
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে রেকর্ড কম অর্থ ব্যয়
  • জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ০.৬৯ শতাংশ

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net