Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় স্থানীয় জামায়াত–বিএনপির জমায়েত, রান্না হচ্ছে বিরিয়ানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 01:35 pm
Last modified: 16 October, 2025, 01:40 pm

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় স্থানীয় জামায়াত–বিএনপির জমায়েত, রান্না হচ্ছে বিরিয়ানি

সরেজমিনে দেখা যায়, জামায়াতের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মতি শাহার মাজারের পেছনে ছোট ছোট কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আড্ডা দিচ্ছেন। তাদের পেছনে সামিয়ানা টাঙিয়ে ১০-১২ টি পাতিলে বিরিয়ানি রান্না হচ্ছে।
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 01:35 pm
Last modified: 16 October, 2025, 01:40 pm
ছবি: তৌসিফ কাইয়ুম/টিবিএস

রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে অবস্থান নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, জামায়াতের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মতি শাহার মাজারের পেছনে ছোট ছোট কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আড্ডা দিচ্ছেন। তাদের পেছনে সামিয়ানা টাঙিয়ে ১০-১২ টি পাতিলে বিরিয়ানি রান্না হচ্ছে। পাশে বসে আড্ডা দিচ্ছেন ৫-৬ জন ব্যক্তি। এদের একজন লিটুর সাথে কথা বলে জানা গেছে, তারা বিনোদপুর বাজারের ব্যবসায়ী। 

এ আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি টিবিএসকে বলেন, 'মাঠে যারা আছে তারা সবাই জামায়াতের কর্মী। দীর্ঘ তিন দশক পর রাকসু নির্বাচন হচ্ছে। সবাই এখানে বসে উপভোগ করছি, সবাই এক সাথে খাবো তাই এ আয়োজন।'

মাজারের পশ্চিম পাশে রাস্তার ফুটপাতের ওপর অবস্থান করছে মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী। 

জামায়াতের নেতাকর্মীদের অবস্থান। ছবি: তৌসিফ কাইয়ুম/টিবিএস

অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি সাধারণ বলেন, '৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। নির্বাচনের কারণে সব ছুটি। তাই এক সাথে বসে উপভোগ করছি। 

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিজেদের মধ্যে অস্ত্র বিতরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। 

তিনি এক ফেসবুক পোস্টে একটি ভিডিও সংযুক্ত করে লেখেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।'

বিএনপির নেতাকর্মীদের অবস্থান। ছবি: তৌসিফ কাইয়ুম/টিবিএস

তার ভেরিফায়েড ফেসবুক পেজের টাইমলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, '১২ থেকে ১৪ জন ব্যক্তি এক জায়গায় জড়ো হয়ে আছেন। একজন তাদের মধ্যে কিছু একটা দিচ্ছেন।'

অস্ত্র বিতরণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতে কর্মী পরিচয় দেওয়া লিটু বলেন, 'সকাল থেকে আছি সবাই। অস্ত্র কোথায় আপনারাই দেখেন... এসব কথা যারা বলে তাদের উচিত এখানে এসে দেখে যাওয়া।'

মাঠের পাশে অবস্থান নেওয়া মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু বলেন, 'অস্ত্র বিলির বিষয়টি আমি দেখিনি। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছি। এটি ক্লিয়ার না।'

Related Topics

টপ নিউজ

রাকসু / বিএনপি / জামায়াত / বিরিয়ানি / জমায়েত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net