Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
‘কারখানায় আগুন লাগছে, আমারে বাঁচাও’, স্ত্রী নাসিমার কাছে ফোনে স্বামীর শেষ আর্তনাদ

বাংলাদেশ

জনি রায়হান
14 October, 2025, 06:40 pm
Last modified: 14 October, 2025, 10:15 pm

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

‘কারখানায় আগুন লাগছে, আমারে বাঁচাও’, স্ত্রী নাসিমার কাছে ফোনে স্বামীর শেষ আর্তনাদ

নাসিমা বেগম বলেন, 'বেলা সাড়ে ১১ টার দিকে আমার স্বামী আমারে ফোন করে কয় আগুন লাগছে। এরপর থেকে তার খোঁজ পাচ্ছি না। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ইবনে সিনা সবখানে খোঁজ করেছি, কোথাও পাইনি।'
জনি রায়হান
14 October, 2025, 06:40 pm
Last modified: 14 October, 2025, 10:15 pm
মিরপুরে আগুন লাগা পোশাক কারখানার কর্মী নাজমুল ইসলামের ছবি নিয়ে তাকে খুঁজছেন স্ত্রী নাসিমা বেগম। ছবি: টিবিএস

'নাসিমা কারখানায় আগুন লাগছে, আমারে বাঁচাও বলতে বলতেই চিৎকারের শব্দ হয়। তারপর ফোনের লাইনটা কেটে যায়। এখনও আমার স্বামীকে খুঁজে পাইনি আমি'- এভাবেই স্বামীর সঙ্গে হওয়া শেষ কথপোকথনের বর্ণনা দিচ্ছিলেন নাসিমা বেগম। 

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আজ (১৪ অক্টোবর) একটি কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। নিখোঁজদের স্বজনেরা ছবি হাতে ছোটাছুটি করছেন ঘটনাস্থলে।

তেমনি একজন নাসিমা বেগম। তার স্বামীর নাম নাজমুল ইসলাম। বাড়ি কুষ্টিয়া জেলায়। মিরপুরে আগুন লাগা পোশাক কারখানার ২য় তলার ফ্লোরে কাজ করতেন তিনি।

নাসিমা বেগম বলেন, 'বেলা সাড়ে ১১ টার দিকে আমার স্বামী আমারে ফোন করে কয় আগুন লাগছে। এরপর থেকে তার খোঁজ পাচ্ছি না। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ইবনে সিনা সবখানে খোঁজ করেছি, কোথাও পাইনি।'

ফায়ার সার্ভিস জানিয়েছে, গুরুতর আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ছবি: হাসান মেহেদী/টিবিএস

সরেজমিনে দেখা গেছে, ঘটনাস্থলে বিজিবি, সেনাবাহিনী, পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও, চারদিকে শত শত উৎসুক জনতা ভিড় করেছে ঘটনাস্থলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে।'

তিনি বলেন, 'আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি।'

তালহা বিন জসিম বলেন, 'রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল।'

Related Topics

টপ নিউজ

মিরপুর / আগুন / পোশাক কারখানা / রাসায়নিকের গোডাউন / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net