Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
রাকসু নির্বাচন বৃহস্পতিবার, শেষ মুহূর্তে যত ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
13 October, 2025, 08:40 pm
Last modified: 13 October, 2025, 08:58 pm

Related News

  • নির্বাচনি প্রচারণায় ২০ দিনে ২৬ জেলায় সফর তারেক রহমানের
  • ভোটারদের আশা-আকাঙ্ক্ষার কথা জানতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর ‘প্রত্যাশার ক্যানভাস’
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু ছিল: পর্যবেক্ষক দল
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু

রাকসু নির্বাচন বৃহস্পতিবার, শেষ মুহূর্তে যত ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

শেষ মুহূর্তে ভোটারদের আকর্ষণ করতে নানা ব্যতিক্রমধর্মী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
তৌসিফ কাইয়ুম
13 October, 2025, 08:40 pm
Last modified: 13 October, 2025, 08:58 pm
স্বতন্ত্র ভিপি প্রার্থী ইমতিয়াজ নোমান সোমবার (১৩ অক্টোবর) নবীন শিক্ষার্থীদের মাঝে শিউলি ফুল বিতরণ করে প্রচার চালান। ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের আকর্ষণ করতে নানা ব্যতিক্রমধর্মী প্রচারণায় নেমেছেন তারা। কেউ শিউলি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ কাঁঠাল পাতায় লিখে প্রচারণা চালাচ্ছেন, আবার কেউ বীজযুক্ত পরিবেশবান্ধব লিফলেট বিতরণ করছেন—যা মাটিতে পড়লেই গজাবে গাছের চারা।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ নোমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার নবীন শিক্ষার্থীদের মাঝে শিউলি ফুল বিতরণ করে তিনি নিজের প্রচারণা চালান।

এ বিষয়ে ইমতিয়াজ বলেন, "নির্বাচনে কয়েকটি রাজনৈতিক ছাত্র সংগঠন প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা মাদার সংগঠন থেকে অর্থনৈতিক সহায়তা পাচ্ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে প্রচারপত্র তৈরিতেও স্পষ্ট। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে আছি।"

তিনি আরও বলেন, "আজ নবীনবরণ অনুষ্ঠান ছিল। সকালবেলা হাঁটতে গিয়ে দেখি, গাছের নিচে শিউলি ফুলে মাটি ভরে আছে। তখন মনে হলো, এই ফুল দিয়েই নবীন শিক্ষার্থীদের বরণ করব। তাই ফুল কুড়িয়ে এনে তাদের হাতে দিই, সঙ্গে নিজের লিফলেটও দিই। শীতের প্রথম ফুল শিউলি—এই ফুল দিয়েই আমি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে চেয়েছি।"

কাঁঠাল পাতায় প্রচারণা

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহ পরাণ রাকসুর এজিএস পদে নির্বাচন করছেন। অন্য প্রার্থীরা যেখানে ছাপানো লিফলেট বিতরণ করছেন, সেখানে শাহ পরাণ কাঁঠাল গাছের পাতায় নিজের ব্যালট নম্বর লিখে প্রচারণা চালাচ্ছেন।

ছবি: সংগৃহীত

তিনি টিবিএসকে বলেন, "প্রথম দফায় কিছু লিফলেট ছাপিয়েছিলাম, কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় নতুন করে প্রচারণা শুরু করতে হয়েছে। অনেকেই রাকসু নির্বাচনে করপোরেট ধারা নিয়ে এসেছে। আমি সেই করপোরেট সংস্কৃতি ভাঙতে চেয়েছি, যাতে নির্বাচনটা ছাত্রদের সাধ্যের মধ্যে থাকে। কাঁঠাল পাতা দিয়ে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম—এই প্রচারণার মাধ্যমে সেই শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে চেয়েছি।"

মাটিতে ফেললেই জন্মাবে গাছ

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়, 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেল থেকে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পরিবেশবান্ধব লিফলেট ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন—যা মাটিতে ফেললেই সাত থেকে দশ দিনের মধ্যে গজাবে গাছের চারা।

বনকাগজ দিয়ে তৈরি লিফলেট বিতরণ করেন রাকসুর ক্রীড়া সম্পাদক প্রার্থী ইয়াসিন আরাফাত বিজয়। ছবি: সংগৃহীত

তিনি টিবিএসকে জানান, "বনকাগজ দিয়ে বিশেষ পদ্ধতিতে এই লিফলেট তৈরি করা হয়েছে। বনকাগজ মূলত হাতে তৈরি পুনর্ব্যবহৃত কাগজ, যার ভেতরে থাকে গাছের বীজ। সাধারণ লিফলেট যেখানে পরিবেশের জন্য ক্ষতিকর, সেখানে আমার লিফলেটটি পরিবেশবান্ধব। শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি—অনেকে মেসেঞ্জারে যোগাযোগ করে লিফলেট চাইছেন। এখন চিন্তা হচ্ছে, সবার কাছে পৌঁছাতে পারব কিনা।"

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসুতে মোট ২৩টি পদে প্রার্থী সংখ্যা ২৪৭ জন। এর মধ্যে ৮টি সম্পাদক, ৮টি সহসম্পাদক ও ৪টি কার্যকরী সদস্যের পদ রয়েছে। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৭টি হলে ১৫টি করে পদে মোট ৫৯৭ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯০১।

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা এফ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, "আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। আমরা বিভিন্ন হল পরিদর্শন করছি, কোথাও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা নজরে রাখছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর।"

 

Related Topics

টপ নিউজ

রাকসু নির্বাচন / নির্বাচনি প্রচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • নির্বাচনি প্রচারণায় ২০ দিনে ২৬ জেলায় সফর তারেক রহমানের
  • ভোটারদের আশা-আকাঙ্ক্ষার কথা জানতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর ‘প্রত্যাশার ক্যানভাস’
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু ছিল: পর্যবেক্ষক দল
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net