Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
রাহি-তাইজুলে থামানো গেল ওয়েস্ট ইন্ডিজকে

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2021, 10:55 am
Last modified: 12 February, 2021, 02:11 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

রাহি-তাইজুলে থামানো গেল ওয়েস্ট ইন্ডিজকে

৫ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলো। প্রথম দিন ৯০ ওভারে ২২৩ রান তোলা ক্যারিবীয়রা এদিন ৫২.২ ওভারেই যোগ করেছে ১৮৬ রান।
টিবিএস রিপোর্ট
12 February, 2021, 10:55 am
Last modified: 12 February, 2021, 02:11 pm

৫ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলো। প্রথম দিন ৯০ ওভারে ২২৩ রান তোলা ক্যারিবীয়রা এদিন ৫২.২ ওভারে যোগ করেছে ১৮৬ রান। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান এনক্রুমাহ বনার এদিন ১৬ রান করেছেন। ৯০ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।

এরপর জুশয়া ডা সিলভা ও আলজারি জোসেফ মিলে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের বিপক্ষে ১১৮ রানের জুটি গড়েন তারা। তাইজুল ইসলাম ও আবু জায়েদর রাহির বোলিংয়ে তাদের থামানো গেছে। ডা সিলভা ৯২ ও জোসেফ ৮৩ রান করেন। ক্যারিবীয়দের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০৯ রানে। ৪টি করে উইকেট নেন রাহি ও তাইজুল। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার ও মিরাজ।  

রাহির বোলিংয়ে ছন্দ ফিরলো বাংলাদেশ

দ্বিতীয় দিন সকাল থেকে নির্বিষ বোলিংই করে যাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। অবলীলায় রান তুলে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৯০ রান করা এনক্রুমাহ বনারকে ফেরালেও খুব একটা লাভ হয়নি। পরের জুটিতে ১১৮ রান যোগ করেন জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফ। 

অবশেষে লাগাম টানলেন তাইজুল ইসলাম। ৯২ রান করা ডা সিলভাকে ফিরিয়েছেন তিনি। এরপর তোপ দাগেন আবু জায়েদ রাহি। দ্রুতই ২ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। তার শিকার ৮২ রান করা জোসেফ ও জোমেল ওয়ারিক্যান।

রান বাড়িয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ   

৫ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ রান বাড়িয়েই যাচ্ছে। দ্বিতীয় দিন দ্রুততার সঙ্গে রান তুলছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ২৯ ওভারের প্রথম সেশনে ক্যারিবীয়দের স্কোরকার্ডে ১০২ রান যোগ হয়েছে। ৬ উইকেটে ৩২৫ রান তুলে লাঞ্চে গেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান জুশয়া ডা সিলভা ও আলজারি জোসেফ। ডা সিলভা ৭০ রানে ব্যাটিং করছেন। অনেকটা ওয়ান স্টাইলে খেলছেন জোসেফ। ৪৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৪ রানে অপরাজিত আছেন তিনি।  

বনারকে ফিরিয়ে স্বস্তি আনলেন মিরাজ

আগের টেস্টেও ভুগিয়েছেন তিনি। কাইল মেয়ার্সের সঙ্গে ২১৬ রানের রেকর্ড জুটি গড়ে বাংলাদেশের হাত থেকে ছয় ছিনিয়ে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন এনক্রুমাহ বনার। ঢাকা টেস্টেও বাংলাদেশের বোলারদের শাসন করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। মেহেদী হাসান মিরাজের বাধায় অবশ্য সেটা হয়নি। 

৯০ রান করা বনারকে ফিরিয়ে দিয়েছেন মিরাজ। হাল্কা টার্ন করে বেরিয়ে যাওয়া ডেরিভারিতে ফ্লিক করার চেষ্টা করেন বনার। কিন্তু ব্যাট ছুঁয়ে বল জমা হয় লেগ স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে। ভাঙে বনার-জুশয়া ডা সিলভার ৮৮ রানের জুটি। ১১১ ওভার শেষে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০১ রান। উইকেটে আছেন ডা সিলভা ও আলজারি জোসেফ। 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net