Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 10:10 pm
Last modified: 12 October, 2025, 10:16 pm

Related News

  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • অবৈধ ও ক্লোন মোবাইল ফোন বন্ধে কোনো ছাড় নয়; কমতে পারে আমদানি শুল্ক: ফয়েজ আহমদ

চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 

আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  
টিবিএস রিপোর্ট
12 October, 2025, 10:10 pm
Last modified: 12 October, 2025, 10:16 pm
সাগরতলে বেছানো সাবমেরিন কেব্‌ল লাইন। প্রতীকী ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, 'চতুর্থ সাবমেরিন ক্যাবল স্থাপনের বিষয়ে সিঙ্গাপুর সরকারকে আমাদের আগ্রহের কথা জানিয়েছি। তারা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়ে চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার চেষ্টা করছি।'

আজ রোববার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, 'বিষয়টি ইতোমধ্যে সিঙ্গাপুর দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ১৭ হাজার জিবিপিএস সক্ষমতার তৃতীয় সাবমেরিন ক্যাবল ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রমে আসবে। আমরা আমাদের অংশের জন্য ওই তৃতীয় ক্যাবলে যুক্ত হওয়ার চুক্তি সম্পন্ন করেছি।'

তিনি বলেন, 'হুতিদের বিদ্রোহের কারণে ওই এলাকার সাগরপথে ক্যাবল স্থাপনের অনুমতি দিচ্ছে না হুতিরা। তাই এই প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের একটি অংশ টেরেস্ট্রিয়াল ক্যাবল হয়ে যাচ্ছে—অর্থাৎ, সৌদি আরবের স্থলভাগ ব্যবহার করে মরুভূমির ওপর দিয়ে ক্যাবলটি লোহিত সাগরে পৌঁছাবে।'

প্রসঙ্গত, ২০২১ সালে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু করে বিগত সরকার। ক্যাবলটি কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে। কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের ডাটা সেন্টারের সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব হবে।

৬৯৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত।
 
Related Topics

টপ নিউজ

ফয়েজ আহমদ তৈয়্যব / সাবমেরিন ক্যাবল / সিঙ্গাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • অবৈধ ও ক্লোন মোবাইল ফোন বন্ধে কোনো ছাড় নয়; কমতে পারে আমদানি শুল্ক: ফয়েজ আহমদ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net