Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
নতুন বোমারু বিমান নিয়ে বড় বাজি চীনের

আন্তর্জাতিক

দ্য ন্যাশনাল ইন্টারেস্ট
11 October, 2025, 10:20 pm
Last modified: 12 October, 2025, 12:06 am

Related News

  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • ইরান-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
  • ইরান যুদ্ধের ছয় মাস: যে সংঘাত শুরুর আগেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা
  • যুক্তরাষ্ট্রের কাছাকাছি উড়ন্ত বিমানেও আঘাত হানতে পারবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

নতুন বোমারু বিমান নিয়ে বড় বাজি চীনের

চীন যদি এই প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে দেশটির সামরিক ও কৌশলগত অবস্থান আমূল পরিবর্তিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের ওপর সরাসরি চাপ তৈরি হবে।
দ্য ন্যাশনাল ইন্টারেস্ট
11 October, 2025, 10:20 pm
Last modified: 12 October, 2025, 12:06 am
চায়নার জে ৫০ মডেলের স্টেলথ জেট৷ ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনের সামরিক আধুনিকায়নের উচ্চাকাঙ্ক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বাহিনী আধুনিক করারও তাগিদ বেড়েছে। এই আধুনিকায়ন প্রচেষ্টার কেন্দ্রে আছে বোমারু বিমান বহরের সংস্কার। রাশিয়ার পুরানো টু–১৬ অনুকরণে তৈরি এইচ–৬ বোমারু বিমান দিয়ে বৈশ্বিক ক্ষমতা প্রদর্শন সম্ভব নয়- এটি প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও বোঝেন।

এই প্রেক্ষিতে চীন একই সঙ্গে দুই ধরনের নতুন বোমারু বিমানের উন্নয়ন কাজ শুরু করেছে। প্রথমটি হলো আন্তঃমহাদেশীয় স্টেলথ বোমার এইচ–২০, এবং দ্বিতীয়টি হলো মধ্যপাল্লার স্টেলথ জেএইচ–এক্সএক্স। এ দুটি প্রকল্প ইঙ্গিত করে, চীন এখন প্রশান্ত মহাসাগরের সামরিক মানচিত্র নতুন করে আঁকতে এবং শক্তির ভারসাম্য নিজের পক্ষে ঘুরিয়ে নিতে চাইছে।

শিয়ান এয়ারক্রাফট করপোরেশনের তৈরি এইচ–২০কে গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। যদিও প্রকল্পটি অত্যন্ত গোপনীয়, তবে স্যাটেলাইট চিত্র থেকে এর কিছু তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এইচ–২০ একটি ফ্লাইং উইং ডিজাইনের স্টেলথ বোমার, যা যুক্তরাষ্ট্রের নর্থরপ বি–২ স্পিরিট বা বি–২১ রেইডারের সমতুল্য হতে পারে।

বিশ্লেষকদের মতে, এইচ–২০ সর্বোচ্চ প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত যুদ্ধপরিসর বজায় রাখতে পারবে। অর্থাৎ চীনের মূল ভূখণ্ড থেকে উড্ডয়ন করে গুয়াম, অস্ট্রেলিয়া এমনকি হাওয়াই পর্যন্ত হামলা চালানো সম্ভব হতে পারে এটি দিয়ে। বিমানটি পারমাণবিক ও প্রচলিত- দুই ধরনের অস্ত্র বহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

যদি এসব তথ্য সঠিক হয়, তাহলে এটিই হবে চীনের প্রথম কৌশলগত বোমার, যার মাধ্যমে দেশটি স্থল, সমুদ্র ও আকাশ- এই তিন ক্ষেত্রেই পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করবে। এটি চীনের সামরিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং বৈশ্বিক প্রতিরোধ কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

অন্যদিকে শেনইয়াং এয়ারক্রাফট করপোরেশনের তত্ত্বাবধানে জেএইচ–এক্সএক্সের উন্নয়ন চলছে বলে ধারণা করা হয়। এটি দুই-ইঞ্জিনবিশিষ্ট মধ্যপাল্লার স্টেলথ বোমার, যা আঞ্চলিক পর্যায়ে দ্রুত ও নির্ভুল হামলার জন্য তৈরি করা হচ্ছে। জেএইচ–এক্সএক্স-এর সম্ভাব্য পাল্লা ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার এবং বহনক্ষমতা ১০ থেকে ২০ টন পর্যন্ত হতে পারে। এটি এইচ–৬ ও এইচ–২০-এর মধ্যবর্তী একটি সংযোগকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিশ্লেষকরা মনে করেন, জেএইচ–এক্সএক্স দ্রুত ও নির্ভুল হামলা এবং পারমাণবিক ও প্রচলিত- উভয় ধরনের আঞ্চলিক প্রতিরোধ মিশনের জন্য উপযোগী হবে। প্রতিদ্বন্দ্বীর আকাশসীমায় প্রবেশ করে টিকে থাকার ক্ষমতা এটিকে ইন্দো–প্রশান্ত অঞ্চলে মার্কিন বাহিনী ও তাদের ঘাঁটিগুলোর জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

চীন যদি এই প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে দেশটির সামরিক ও কৌশলগত অবস্থান আমূল পরিবর্তিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের ওপর সরাসরি চাপ তৈরি হবে এবং চীনের অ্যান্টি-অ্যাক্সেস বা এরিয়া ডিনায়েল সক্ষমতা আরও বাড়বে।

যুক্তরাষ্ট্র এই প্রকল্পগুলোর ওপর গভীরভাবে নজর রাখছে। দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও বিশাল নৌবহর সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়িত এই বোমারুবিমান বাহিনী এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related Topics

টপ নিউজ

বোমারু বিমান / চীন / প্রেসিডেন্ট শি জিনপিং / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • ইরান-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
  • ইরান যুদ্ধের ছয় মাস: যে সংঘাত শুরুর আগেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা
  • যুক্তরাষ্ট্রের কাছাকাছি উড়ন্ত বিমানেও আঘাত হানতে পারবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net