Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন

আন্তর্জাতিক

এপি নিউজ
12 October, 2025, 09:40 am
Last modified: 12 October, 2025, 09:38 am

Related News

  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র; মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি আইআরজিসির
  • ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন

ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার ভূয়সী প্রশংসাও করেছেন রুশ প্রেসিডেন্ট। তড়িঘড়ি তাকে ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প।
এপি নিউজ
12 October, 2025, 09:40 am
Last modified: 12 October, 2025, 09:38 am

ছবি: এপি

ডোনাল্ড ট্রাম্প নোবেল না পেলেও শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া শান্তির জন্য কিছু করেননি, এমন অনেক মানুষকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকরা পুতিনের কাছে জানতে চান, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া এবং ট্রাম্পকে বঞ্চিত করা অন্যায্য হয়েছে কি না। এর জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন। তবে তিনি গাজা ও ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

একইসঙ্গে ওয়াশিংটনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তাজিকিস্তানের দুশানবেতে সাবেক সোভিয়েত দেশগুলোর এক সম্মেলনে ট্রাম্পের বিষয়ে পুতিন বলেন, 'বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে চলা জটিল সংকটগুলো সমাধানে তিনি সত্যিই অনেক কিছু করছেন।' তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে তা একটি 'ঐতিহাসিক' সাফল্য হবে।

এই মন্তব্যের পর ট্রাম্প ঝটপট তার 'ট্রুথ সোশ্যাল' নেটওয়ার্কে পুতিনকে ধন্যবাদ জানান। রুশ প্রেসিডেন্টের মন্তব্যের একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে তিনি বৈশ্বিক সংকট নিরসনে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন। 

রুশ প্রেসিডেন্ট মাচাদোর পুরস্কার জয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, নোবেল কমিটি অতীতে এমন ব্যক্তিদেরও পুরস্কার দিয়েছে, যারা বিশ্বশান্তিতে তেমন কোনো অবদানই রাখেননি।

পুতিন বলেন, 'এমনও হয়েছে যে কমিটি এমন লোকেদের নোবেল শান্তি পুরস্কার দিয়েছে যারা শান্তির জন্য কিছুই করেননি। একজন ব্যক্তি—সেটা তিনি ভালো-মন্দ যা-ই হন না কেন—এসেই এক-দুই মাসের মধ্যে এই পুরস্কার পেয়ে যান। কীসের জন্য? তিনি তো কিছুই করেননি। আমার মতে, এ ধরনের সিদ্ধান্ত এই পুরস্কারের মর্যাদার ব্যাপক ক্ষতি করেছে।'

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিন বলেন, আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে তিনি ও ট্রাম্প এর সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছিলেন। তিনি আরও বলেন, 'এই সংঘাত অবসানের জন্য আমাদের কোন পথে অগ্রসর হওয়া উচিত এবং কীসের জন্য চেষ্টা করা উচিত, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও রুশ ফেডারেশন—উভয় পক্ষেরই একটি সামগ্রিক বোঝাপড়া রয়েছে।'

পুতিন জানান, তিনি আলাস্কায় ট্রাম্পকে বলেছিলেন, বিষয়টি নিয়ে আরও ভাবার এবং রাশিয়ার মিত্রদের সঙ্গে আলোচনা করার জন্য তার আরও সময় প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন যে, ২০১০ সালের 'নিউ স্টার্ট' অস্ত্র হ্রাস চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পর মস্কো ও ওয়াশিংটন এটি আরও এক বছরের জন্য বাড়াতে সম্মত হবে। এই চুক্তির আওতায় প্রত্যেক দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি মোতায়েন করা পারমাণবিক ওয়ারহেড ও ৭০০টি মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান রাখতে পারে।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সেপ্টেম্বরে পুতিনের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প রোববার বলেন, 'এটি আমার কাছে ভালো প্রস্তাব বলে মনে হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

পুতিন / ভ্লাদিমির পুতিন / ডোনাল্ড ট্রাম্প / রাশিয়া / যুক্তরাষ্ট্র / নোবেল শান্তি পুরষ্কার / নোবেল পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র; মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি আইআরজিসির
  • ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net