Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
ডি-৮ ইকোনমিক জোন প্রতিষ্ঠার অনুরোধ এফবিসিসিআই’র

অর্থনীতি

বাসস
28 October, 2019, 10:25 pm
Last modified: 29 October, 2019, 12:28 pm

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

ডি-৮ ইকোনমিক জোন প্রতিষ্ঠার অনুরোধ এফবিসিসিআই’র

ডি-৮-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের ডি-৮ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে...
বাসস
28 October, 2019, 10:25 pm
Last modified: 29 October, 2019, 12:28 pm

বাংলাদেশ সরকারের দেয়া বিনিয়োগ সুবিধা গ্রহণ করে একটি ডি-৮ ইকোনমিক জোন স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। ভারত, জাপান, চীন এই ইকনোমিক জোন প্রতিষ্ঠায় ইতোমধ্যে কাজ করছে বলে তিনি জানান।

একইসাথে তিনি ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে বর্তমান প্রযুক্তি বাজারকে লক্ষ্য রেখে জ্ঞান বিনময় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

সোমবার (২৮ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে ডি-৮ মহাসচিব এ্যাম্বেসেডর দাতো কু জাফারকুশারির সাথে এক বৈঠকে শেখ ফাহিম এসব কথা বলেন।

বৈঠকে ডি-৮ মহাসচিব এ্যাম্বাসেডর দাতো কু জাফার কুশারি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, ডি-৮-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের ডি-৮ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি বর্তমান প্রযুক্তির বাজার, দক্ষতার উন্নয়ন, বিনিয়োগ সংস্কার, বর্তমান বিশ্বের চাহিদা মোতাবেক বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও ডি-৮ মহাসচিব আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ সামিটের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে প্রযুক্তিসমৃদ্ধ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একযোগে কাজ করতে সম্মতি প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি এবং ডি-৮ মহাসচিব।

উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ বা ডেভেলপিং ৮ নামে পরিচিত। এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই ৮ টি দেশ নিয়ে ডি-৮ সংস্থা গঠিত। 

১৯৯৭ সালে জুনের ১৫ তারিখে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে সংস্থাটি। 

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / ডি-৮ / বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net