Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
শিক্ষক 'লাঞ্ছনার' প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2025, 01:20 pm
Last modified: 21 September, 2025, 01:25 pm

Related News

  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়
  • বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

শিক্ষক 'লাঞ্ছনার' প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে

রোববার সকাল সাড়ে ৯টা থেকে তারা শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রশাসন ও একাডেমিক ভবনে স্বল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী থাকলেও অধিকাংশ বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
টিবিএস রিপোর্ট
21 September, 2025, 01:20 pm
Last modified: 21 September, 2025, 01:25 pm
ছবি: বুলবুল হাবিব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে তারা শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রশাসন ও একাডেমিক ভবনে স্বল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী থাকলেও অধিকাংশ বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, "গতকাল ছাত্র নামধারী কিছু দুষ্কৃতকারী আমাদের প্রো-ভিসি ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। আজকের মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।"

পোষ্য কোটার প্রসঙ্গে তিনি বলেন, "আমরা এটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা বলি। দেশের সব বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে এ সুবিধা বহাল রয়েছে। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কেন বঞ্চিত হবেন?"

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটায় ভর্তি স্থগিত করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। শিক্ষার্থীদের দাবি—যে কোনো মূল্যে পোষ্য কোটা বাতিল করতে হবে, নইলে আবারও আন্দোলনে নামবেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী হাসান হাওলাদার বলেন, "জুলাই অভ্যুত্থানের মূল চেতনা সব ধরনের কোটা প্রথার বিলোপ। সেখানে বিশ্ববিদ্যালয়ে কোটা থাকলে তা জুলাই চেতনার পরিপন্থী। আমরা চাই সব বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান থেকে কোটা বিলুপ্ত হোক।"

তিনি আরও বলেন, "সংবিধানে শুধু প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখা হয়েছে। তাহলে শিক্ষক-কর্মকর্তাদের জন্য কোটা কেন থাকবে?"

আরেক শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে শিক্ষার্থীদের কঠিন ভর্তি পরীক্ষাযুদ্ধে অংশ নিতে হয়। কিন্তু কোটায় কেবল পাশ মার্ক পেলেই ভর্তি হওয়া যায়। এটি চরম বৈষম্যমূলক।"

এর আগে শনিবার বিকেলে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালান।

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / পোষ্য কোটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়
  • বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net