Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 09:45 pm
Last modified: 21 December, 2025, 09:47 pm

Related News

  • যুদ্ধজাহাজের সংকটের খবর প্রকাশ করায় ট্রাম্পের চাপ, মার্কিন সামরিক পত্রিকার প্রকাশকের পদত্যাগ
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট

পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন

জানা যায়, গত ১৭ ডিসেম্বর এসব ডিনদের মেয়াদ শেষ হলেও একাডেমিক কাজের প্রয়োজনে প্রশাসন সম্প্রতি তাদের মেয়াদ বাড়িয়ে দেয়। জুলাই আন্দোলনে তাদের বিতর্কিত ভূমিকা এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান।
টিবিএস রিপোর্ট
21 December, 2025, 09:45 pm
Last modified: 21 December, 2025, 09:47 pm
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আওয়ামীপন্থী ছয়জন ডিন। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে তারা লিখিতভাবে উপাচার্যকে এই সিদ্ধান্তের কথা জানান।

দীর্ঘ পৌনে চার ঘণ্টার বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ জানান, ডিনরা মেয়াদের অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন এবং উপাচার্য বরাবর লিখিত দিয়েছেন।

দায়িত্ব পালনে অপারগতা প্রকাশকারী ডিনরা হলেন- আইন অনুষদের আবু নাসের ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের এস এম এক্রাম উল্যাহ, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর এসব ডিনদের মেয়াদ শেষ হলেও একাডেমিক কাজের প্রয়োজনে প্রশাসন সম্প্রতি তাদের মেয়াদ বাড়িয়ে দেয়। জুলাই আন্দোলনে তাদের বিতর্কিত ভূমিকা এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান।

এর আগে রোববার দুপুর থেকে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করে। ডিনদের পদত্যাগের দাবিতে দুপুরে প্রশাসন ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় রাকসু প্রতিনিধি ও একদল শিক্ষার্থী। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাদের বাগবিতণ্ডাও হয়।

টানা অবরোধের পর বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনায় ডিনদের অব্যাহতির আশ্বাস মিললে শিক্ষার্থীরা তালা খুলে দেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক বসে এবং দায়িত্ব থেকে ডিনরা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

রোববার সকালে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার রাকসু ভবনের সামনে অবস্থান নিয়ে ডিনদের পদত্যাগের আল্টিমেটাম দেন। তিনি ফেসবুকে এক পোস্টে লেখেন, 'আজ মোটামুটি সব দপ্তরে আওয়ামীপন্থীদের দপ্তরগুলো তালাবদ্ধ। বিচার না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকুক। জুলাইয়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের তালিকা করা হচ্ছে।'

বিক্ষোভে শিক্ষার্থীরা 'আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না', 'আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'ডাইরেক্ট অ্যাকশন' সহ নানা স্লোগান দেন। কর্মসূচিতে রাকসু নেতারা ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • যুদ্ধজাহাজের সংকটের খবর প্রকাশ করায় ট্রাম্পের চাপ, মার্কিন সামরিক পত্রিকার প্রকাশকের পদত্যাগ
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net