Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভ্যাকসিন নেবেন ৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2021, 06:15 pm
Last modified: 02 February, 2021, 06:15 pm

Related News

  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • চক্ষুবিজ্ঞানে চিকিৎসা বন্ধ: রোগীদের নিকটস্থ হাসপাতাল থেকে সেবা নেওয়ার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের 
  • প্রতিশ্রুতি পেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভ্যাকসিন নেবেন ৭ ফেব্রুয়ারি

দেশজুড়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু হচ্ছে জানিয়ে সকল মন্ত্রী, সংসদ সদস্য এবং সচিবদের ভ্যাকসিন গ্রহণের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।  
টিবিএস রিপোর্ট
02 February, 2021, 06:15 pm
Last modified: 02 February, 2021, 06:15 pm

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী আগামী ৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ এর ভ্যাকসিন নেবেন। 

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী নিজেই। 

দেশজুড়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু হচ্ছে জানিয়ে সকল মন্ত্রী, সংসদ সদস্য এবং সচিবদের ভ্যাকসিন গ্রহণের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।  

অনুষ্ঠানে তিনি বলেন, করোনাভাইরাস দূর করতে ভ্যাকসিন নিতে হবে। টিকা ছাড়া কোনো রোগই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। হাম-পোলিওর মতো রোগগুলো দূরীকরণেও আমাদেরকে টিকা নিতে হয়েছে। করোনাভাইরাস দূর করতেও আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে।'

তিনি বলেন, 'আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময়ে টিকা নিতে হয়েছে। আর টিকা নিলে জ্বর-সর্দি, ব্যথা হওয়াটা স্বাভাবিক।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে সবাইকে নিবন্ধন করতে হবে। যারা অনলাইনে আবেদন করতে অপারগ, তাদের গ্রাম পর্যায়ে তথ্য কেন্দ্রে সহায়তা দেয়া হবে। এছাড়াও টিকা কেন্দ্রে গিয়ে ফর্ম ফূরণ করা যাবে।

তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগের ফলেই এর আগে পৃথিবী থেকে পোলিও, প্লেগসহ অন্যান্য মহামারিগুলো বিদায় নিয়েছে। অথচ ভ্যাকসিন প্রয়োগে দেশে এখন কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিভ্রান্তির ফলে শুরুতে মানুষের মনে ভয়ের শঙ্কা থাকলেও এখন ধীরে ধীরে তা কেটে যাচ্ছে। কারণ, ভ্যাকসিনের প্রথম দু 'দিন প্রয়োগের ফলে দেখা যাচ্ছে, এখনো ভ্যাকসিন গ্রহণকারী কারো শরীরে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

'সরকার আগে থেকেই বলেছে এই ভ্যাকসিন নিরাপদ ও ঝুঁকিমুক্ত। তবে, ব্যাপক মানুষের শরীরে প্রয়োগের পরে দুই একজনের দেহে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতেও পারে। কারণ, পৃথিবীর সকল ভ্যাকসিনই এরকম স্বল্পমাত্রায় মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। কোনোভাবেই ভ্যাকসিন গ্রহণ করা থেকে মানুষকে বিরত থাকতে উৎসাহ দেয়া যাবে না। এতে করোনাভাইরাস থেকে দেশকে মুক্ত করতে আরও বেশি সময় লাগবে,' বলেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • চক্ষুবিজ্ঞানে চিকিৎসা বন্ধ: রোগীদের নিকটস্থ হাসপাতাল থেকে সেবা নেওয়ার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের 
  • প্রতিশ্রুতি পেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net