Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
ফরিদপুরে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ: অবরোধে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, ২৪০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 09:50 am
Last modified: 15 September, 2025, 09:58 am

Related News

  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

ফরিদপুরে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ: অবরোধে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, ২৪০ জনের বিরুদ্ধে মামলা

গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 09:50 am
Last modified: 15 September, 2025, 09:58 am
ছবি: টিবিএস

ফরিদপুরের ভাঙ্গা থেকে আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে। কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবরোধস্থলগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।

গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এতে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ম ম সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। শনিবার রাতে তাকে নগরকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলায় বলা হয়, 'ফরিদপুর-৪ আসনের পুনর্বিন্যাসের দাবিতে ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে একদল বিক্ষোভকারী ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকায় সিসিবিএল পেট্রোল পাম্পের সামনে সমবেত হন। তারা রাস্তায় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। পুলিশের বাধা অমান্য করে তারা আরও উত্তেজিত অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী মৌখিক সতর্কতা দিয়ে ধাওয়া করলে বিক্ষোভকারীরা পালিয়ে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।'

এতে আরও উল্লেখ করা হয়, 'পলাতক ও অজ্ঞাত আসামিরা অবরোধের নামে শক্তি প্রদর্শন করে জনমনে ভীতি সৃষ্টি করেছেন এবং মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এর মাধ্যমে তারা দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১৪) এর ৪(১)/৫ ধারার অপরাধ করেছেন।'

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবরোধস্থলগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। ছবি: টিবিএস

স্থানীয়রা জানিয়েছেন, মামলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, '৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও এক থেকে দেড়শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।'

উল্লেখ্য, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / সংসদীয় আসনবিন্যাস / মামলা / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net