Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বিখ্যাত স্প্যানিশ গায়ক হুলিও ইগলেসিয়াসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

বিনোদন

টিবিএস ডেস্ক
14 January, 2026, 09:35 am
Last modified: 14 January, 2026, 09:40 am

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 

বিখ্যাত স্প্যানিশ গায়ক হুলিও ইগলেসিয়াসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

৮২ বছর বয়সী ইগলেসিয়াস ১৯৬০-এর দশক থেকে স্পেনে অত্যন্ত পরিচিত একটি নাম। বিশ্বজুড়ে তার বিক্রি হওয়া রেকর্ডের সংখ্যা মিলিয়নের ঘর ছাড়িয়েছে।
টিবিএস ডেস্ক
14 January, 2026, 09:35 am
Last modified: 14 January, 2026, 09:40 am
হুলিও ইগলেসিয়াস। ছবি: রয়টার্স

বিখ্যাত স্প্যানিশ গায়ক হুলিও ইগলেসিয়াসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন দুই নারী। ভুক্তভোগীদের দাবি, গায়কের অধীনে কাজ করার সময় তিনি ওই নারীদের জন্য বলপূর্বক, ভীতিকর ও সহিংস এক পরিবেশ তৈরি করেছিলেন—যেখানে 'নির্যাতনকে স্বাভাবিক' করে তোলা হয়েছিল। খবর বিবিসি'র।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল ডিয়ারিও' এবং মার্কিন সংবাদমাধ্যম 'ইউনিভিশন'-এর প্রতিবেদনে উঠে আসা এসব অভিযোগ বর্তমানে স্পেনের বিচার বিভাগ তদন্ত করছে।

প্রতিবেদন অনুযায়ী, গায়ক ডোমিনিকান রিপাবলিকের পুন্টা কানা এবং বাহামাসের লাইফোর্ড কে-তে অবস্থিত তার সম্পত্তিতে এই দুই নারীকে নিয়োগ দিয়েছিলেন। তাদের জবানবন্দিতে বলা হয়েছে, ২০২১ সালে সেখানে যৌন নির্যাতনের ঘটনাগুলো ঘটে।

৮২ বছর বয়সী ইগলেসিয়াস ১৯৬০-এর দশক থেকে স্পেনে অত্যন্ত পরিচিত একটি নাম। বিশ্বজুড়ে তার বিক্রি হওয়া রেকর্ডের সংখ্যা মিলিয়নের ঘর ছাড়িয়েছে।

'এল ডিয়ারিও' ও 'ইউনিভিশন' জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের আগে অভিযোগগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ইগলেসিয়াস ও তার আইনজীবীর কাছে বারবার অনুরোধ করা হলেও তারা কোনো জবাব দেননি।

তবে ক্যারিবীয় অঞ্চলে গায়কের একটি সম্পত্তির ব্যবস্থাপক হিসেবে পরিচয় দেওয়া এক নারী এসব অভিযোগকে 'বাজে কথা' বলে উড়িয়ে দিয়েছেন।

বিবিসি মন্তব্যের জন্য ইগলেসিয়াসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনো কোনো উত্তর পায়নি।

প্রতিবেদনে রেবেকা (ছদ্মনাম) নামে পরিচিত এক গৃহকর্মী জানান, দিনের কাজ শেষে গায়ক নিয়মিত তাকে নিজের ঘরে ডাকতেন এবং তার সম্মতি ছাড়াই আপত্তিকরভাবে স্পর্শ করতেন। তিনি বলেন, 'তিনি প্রায় প্রতি রাতেই আমাকে ব্যবহার করতেন। আমার নিজেকে একটি বস্তু বা দাসীর মতো মনে হতো।'

ডোমিনিকান নাগরিক রেবেকা জানান, ঘটনার সময় তার বয়স ছিল ২২ বছর। 

প্রতিবেদনে লরা নামে উল্লিখিত অপর নারী, যিনি ভেনেজুয়েলার একজন ফিজিওথেরাপিস্ট, বলেন যে ইগলেসিয়াস তার ইচ্ছার বিরুদ্ধে তার স্পর্শ করেছেন এবং চুম্বন করেছেন। তিনি আরও জানান, গায়ক নিয়মিত তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিতেন এবং তিনি কতটা খাবার খাবেন তা নিয়ন্ত্রণ করতেন।

লরা বলেন, 'তিনি সব সময় বলতেন আমি মোটা এবং আমাকে ওজন কমাতে হবে।'

তিনি জানান, যদিও তিনি প্রায়ই গায়কের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করতেন, তবে 'এমন অনেক মেয়ে ছিল যারা না বলতে পারত না। আর তিনি তাদের সঙ্গে যা খুশি তাই করতেন।'

'এল ডিয়ারিও' ও 'ইউনিভিশন' তিন বছর ধরে যৌথভাবে এই বিষয়টি তদন্ত করে জানিয়েছে, ছবি, ফোন রেকর্ড, টেক্সট মেসেজ এবং মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন নথিপত্র অভিযোগগুলোকে সমর্থন করে।

প্রতিবেদনগুলোতে ইগলেসিয়াসের আরও কয়েকজন সাবেক কর্মীর বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, যারা সেখানে কর্মরতদের জন্য একটি ভীতিকর কর্মপরিবেশের কথা বলেছেন।

জানা গেছে, গত ৫ জানুয়ারি রেবেকা ও লরা স্পেনের ন্যাশনাল কোর্টে (জাতীয় আদালত) ইগলেসিয়াসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানব পাচারের অভিযোগে মামলা দায়ের করেছেন। এই আদালত স্পেনের সীমান্তের বাইরে সংঘটিত কথিত অপরাধের তদন্ত করে থাকে।

ইগলেসিয়াসের পুরোনো বন্ধু জাইমে পেনা ফিয়েল এসব অভিযোগকে 'ডাহা মিথ্যা' বলে অভিহিত করেছেন। গায়কের আরেক ঘনিষ্ঠ সহযোগী, সাংবাদিক মিগুয়েল অ্যাঞ্জেল পাস্তুর বলেন, 'তিনি এ ধরনের কাজ করতে পারেন—এমন কোনো ইঙ্গিত আমি কখনোই শুনিনি।'

তবে স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন সরকারের সমতা বিষয়ক মন্ত্রী আনা রেডন্ডো বলেছেন, তিনি আশা করেন মামলাটি 'পুরোটা' তদন্ত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'যখন সম্মতি থাকে না, তখন সেটাই নির্যাতন।'

এদিকে মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ও রক্ষণশীল নেতা ইসাবেল দিয়াজ আয়ুসো স্প্যানিশ এই গায়কের সমর্থনে এগিয়ে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'মাদ্রিদ অঞ্চল কখনোই শিল্পীদের অপবাদ দেওয়ায় ভূমিকা রাখবে না—আর সর্বকালের সবচেয়ে সর্বজনীন গায়ক হুলিও ইগলেসিয়াসের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না।'

ইগলেসিয়াসের জীবনীকার ইগনাসিও পেইরো এবং প্রকাশনা সংস্থা 'লিব্রোস দেল অ্যাস্টেরয়েড'-ও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, গত বছর প্রকাশিত জীবনীটি তারা হালনাগাদ করবেন, যাতে এসব অভিযোগ অন্তর্ভুক্ত করা যায়। পাশাপাশি তারা 'ভুক্তভোগীদের প্রতি সমর্থন ও সংহতি' প্রকাশ করেছে।

 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

হুলিও ইগলেসিয়াস / যৌন নির্যাতন / অভিযোগ / মামলা / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net