Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
'ফ্রি প্যালেস্টাইন'; 'গণহত্যা সমর্থনকারীর সঙ্গে কাজ করতে পারবো না': এমির রেড কার্পেটে হাভিয়ের বারদেম

আন্তর্জাতিক

ভ্যারাইটি
15 September, 2025, 09:25 am
Last modified: 15 September, 2025, 09:26 am

Related News

  • গাজায় ত্রাণবাহী ট্রাকচালককে ‘বিনা বিচারে হত্যা’র অভিযোগ আইডিএফের বিরুদ্ধে
  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ

'ফ্রি প্যালেস্টাইন'; 'গণহত্যা সমর্থনকারীর সঙ্গে কাজ করতে পারবো না': এমির রেড কার্পেটে হাভিয়ের বারদেম

হাভিয়ের বারদেম বলেছেন, ‘আমি এমন কারও সঙ্গে কাজ করতে পারি না, যে গণহত্যাকে সমর্থন করে বা তার পক্ষে দাঁড়ায়। বিষয়টি একেবারেই স্পষ্ট। আমাদের কারওই তা করা উচিত নয়—না এই শিল্পে, না অন্য কোনো শিল্পে।’
ভ্যারাইটি
15 September, 2025, 09:25 am
Last modified: 15 September, 2025, 09:26 am
এমির রেড কার্পেটে কেফায়াহ স্কার্ফ পরে হাজির হন অভিনেতা হাভিয়ের বারদেম। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম ফিলিস্তিনের সমর্থনে কেফায়াহ স্কার্ফ পরে ২০২৫ সালের এমি অ্যাওয়ার্ডসের 'রেড কার্পেট'-এ (লাল গালিচায) হাজির হন এবং 'ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন'-এর পাশে থাকার ঘোষণা দেন।

ভ্যারাইটির সাংবাদিক মার্ক মালকিনকে বারদেম বলেন, তিনি এমন কারও সঙ্গে কাজ করতে পারবেন না, 'যিনি গণহত্যাকে সমর্থন করেন বা ন্যায্যতা দেন।'

লাল গালিচায় দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে বলেন, 'আমি আজ এখানে গাজায় চলমান গণহত্যার নিন্দা জানাতে এসেছি। আমি আন্তর্জাতিক গণহত্যা গবেষক সমিতির (আইএজিএস) কথা বলছি। যারা গভীরভাবে বিষয়টি গবেষণা করেছেন এবং একে গণহত্যা হিসেবে ঘোষণা করেছেন।'

বারদেম আরও বলেন, 'সেই কারণেই আমরা বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ চাই, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাই—যাতে এই গণহত্যা বন্ধ হয়। ফ্রি প্যালেস্টাইন।'

এমির আগের সপ্তাহে ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের উদ্যোগে এক খোলা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ৩ হাজার ৯০০ জন চলচ্চিত্রকর্মী। এতে বলা হয়, তারা ইসরায়েলি প্রতিষ্ঠান ও চলচ্চিত্র কোম্পানির সঙ্গে কাজ করবেন না, যেগুলোকে 'ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণবাদের সঙ্গে সম্পৃক্ত' মনে করা হচ্ছে।

অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়, এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার উদাহরণ হলো—'গণহত্যা ও বর্ণবাদকে সাফাই দেওয়া বা ন্যায্যতা প্রমাণের চেষ্টা করা এবং সেই সরকারকে সহযোগিতা করা, যারা এই অপরাধ করছে।'

শুক্রবার প্যারামাউন্ট এ বিষয়ে একটি বিবৃতি দিয়ে (চিঠির মাধ্যমে পাঠানো) ইসরায়েলি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিরুদ্ধে বয়কটের নিন্দা জানায়।

বিবৃতিতে প্যারামাউন্ট জানায়, 'আমরা বিশ্বাস করি গল্প বলার শক্তি মানুষের মধ্যে যোগসূত্র তৈরি করে, অনুপ্রেরণা জাগায়, পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং আমাদের যৌথ বিশ্বের ঘটনাগুলোকে সংরক্ষণ করে। এটাই আমাদের সৃজনশীল মিশন।'

তারা আরও বলে, 'আমরা ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতাদের বয়কটের সাম্প্রতিক প্রচেষ্টার সঙ্গে একমত নই। কোনো শিল্পীকে তার জাতীয়তার কারণে নীরব করানো শান্তি প্রতিষ্ঠা বা বোঝাপড়া বাড়ায় না। বিশ্ব বিনোদনশিল্পের উচিত শিল্পীদের তাদের গল্প বলার ও ভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়া। আমাদের এখন বেশি যোগাযোগ ও সম্পৃক্ততার প্রয়োজন—কম নয়।'

বারদেম সেই বিবৃতির জবাবে বলেছেন, 'ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামে একটি সংগঠন আছে। প্যারামাউন্টের চিঠি ঘিরে আমি পরিষ্কার করতে চাই—এই সংগঠন কখনো কারও পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করে না। তাদের লক্ষ্য সেইসব চলচ্চিত্র কোম্পানি ও প্রতিষ্ঠান, যারা এই গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক শাসনকে ধুয়ে-মুছে সাফাই গাইছে বা সমর্থন করছে। আমরা সবসময়ই নিপীড়িত মানুষের পাশে আছি এবং যারা তাদের সহায়তা করছে তাদের সমর্থন করি।'

তিনি আরও বলেন, 'আমি এমন কারও সঙ্গে কাজ করতে পারি না, যে গণহত্যাকে সমর্থন করে বা তার পক্ষে দাঁড়ায়। বিষয়টি একেবারেই স্পষ্ট। আমাদের কারওই তা করা উচিত নয়—না এই শিল্পে, না অন্য কোনো শিল্পে।'

এই চিঠিতে বারদেমের সঙ্গে সই করেছেন বেশ কয়েকজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী। তাদের মধ্যে আছেন ইয়োরগোস ল্যান্থিমোস, এভা ডুভারনে, আসিফ কাপাডিয়া, এমা সেলিগম্যান, বুটস রাইলি, অ্যাডাম ম্যাককে, অলিভিয়া কোলম্যান, আয়ো এডেবিরি, মার্ক রাফালো, রিজ আহমেদ, টিলডা সুইনটন, লিলি গ্ল্যাডস্টোন, হান্না আইনবাইন্ডার, গেল গার্সিয়া বার্নাল, মেলিসা বারেরা ও এমা স্টোনসহ প্রমুখ।

বারদেম সম্প্রতি এমি পুরস্কারেও অংশ নেন। নেটফ্লিক্সের অপরাধভিত্তিক সিরিজ 'মনস্টার্স: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেনদেজ স্টোরি'-তে জোসে মেনেনদেজ চরিত্রে অভিনয়ের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন। অস্কারজয়ী এই অভিনেতা সীমিত বা অ্যান্থলজি সিরিজ কিংবা চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনীত হন।

Related Topics

টপ নিউজ / বিনোদন

ফ্রি প্যালেস্টাইন / গণহত্যা / ফিলিস্তিন / গাজা / এমি অ্যাওয়ার্ডস / হাভিয়ের বারদেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • গাজায় ত্রাণবাহী ট্রাকচালককে ‘বিনা বিচারে হত্যা’র অভিযোগ আইডিএফের বিরুদ্ধে
  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net