Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
ফরিদপুরে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ, ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানীর

বাংলাদেশ

সঞ্জিব দাস
11 September, 2025, 12:20 pm
Last modified: 11 September, 2025, 01:05 pm

Related News

  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • ট্রাম্পের মানচিত্রে মার্কিন পতাকাতলে আইসল্যান্ড, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর 

ফরিদপুরে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ, ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানীর

ভাঙ্গা রেল পুলিশের ইনচার্জ শাবুর হোসেন জানান, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুরে আটকা পড়ে। পরে কাশিয়ানী-মধুখালী, যমুনা সেতু হয়ে ঢাকা ফিরছে ট্রেনটি।
সঞ্জিব দাস
11 September, 2025, 12:20 pm
Last modified: 11 September, 2025, 01:05 pm
সামিয়ানা টানিয়ে রাস্তা অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: টিবিএস

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের জনগণ আজ বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে। সকাল থেকে ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়কে সামিয়ানা টাঙিয়ে ও গাছের গুঁড়ি ফেলে এবং রেললাইনের উপর গাছ ফেলে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। 

ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সকাল থেকেই সড়কে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাস স্ট্যান্ড, নোয়াপাড়া বাস স্ট্যান্ড, ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়, আলগি ইউনিয়নের সুয়াদী সহ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। স্থানীয় জনগণ তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

অন্যদিকে ঢাকা-খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয়। কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয় জনগণ। ফলে কোন ট্রেন যাতায়াত করেনি।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় সোয়া আটটায় পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি। গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় অবস্থান করছে। পরে জাহানাবাদ এক্সপ্রেস গোপালগঞ্জের মোকসেদপুর স্টেশন থেকে পেছনে এসে কাশিয়ানী-মধুখালী, যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। 

ভাঙ্গা রেল পুলিশের ইনচার্জ শাবুর হোসেন জানান, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর আটকা পড়ে আছে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীদের শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা নেই।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে এবং ইউনিয়ন দুইটি পুনরায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্তির দাবিতে গত শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে। 

প্রশাসন তাদের দাবী পূরণ না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন অবরোধকারীরা। 

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / সংসদীয় আসনবিন্যাস / প্রতিবাদ / সড়ক অবরোধ / ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন / দক্ষিণাঞ্চল / মহাসড়ক অবরোধ / রেলপথ অবরোধ / ফরিদপুর-৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • ট্রাম্পের মানচিত্রে মার্কিন পতাকাতলে আইসল্যান্ড, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net