Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2026, 05:05 pm
Last modified: 10 September, 2026, 07:10 pm

Related News

  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান।
টিবিএস রিপোর্ট
10 September, 2026, 05:05 pm
Last modified: 10 September, 2026, 07:10 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহারের পর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় সড়কটি বন্ধ থাকায় এখনো তীব্র যানজট রয়েছে। যানজট স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান।

এর আগে বিকেল ৩টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কের দুই পাশে বাস রেখে অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির (মহাখালী-নাবিস্কো) দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তখন জানানো হয়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

ফলে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফিটনেসবিহীন বাস ডাম্পিং করায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তাদের দাবি, সর্বোচ্চ ১০ দিন ডাম্পিংয়ে গাড়ি রাখতে পারবে পুলিশ। মাসের পর মাস রাখা যাবে না।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সড়কে বাস পার্কিং করায় ট্রাফিক সেগুলো ডাম্পিং করেছে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা বিকেল ৩টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে।

এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বনানী থেকে তেজগাঁও শিল্পাঞ্চলমুখী সড়ক এবং মগবাজার থেকে মহাখালীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

Related Topics

টপ নিউজ

মহাখালী / পরিবহন শ্রমিক / সড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net