Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
মিডিয়া দায়িত্বশীল না হলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 07:30 pm
Last modified: 07 September, 2025, 08:41 pm

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

মিডিয়া দায়িত্বশীল না হলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে: তথ্য উপদেষ্টা

মাহফুজ বলেন, গণমাধ্যমের আস্থা ফেরত আনতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিজমের পক্ষে কাজ করেছে, তাদের ক্ষমা চাইতে হবে। গত বছরের জুলাইয়ের পর আমরা চেষ্টা করেছি বিভক্তি দূর করতে। কিন্তু ফ্যাসিস্টরা ক্ষমা না চাওয়ায় সেটা হয়নি। তাই রাজনীতিতে আবার বিভক্তি- খুনাখুনি হবে। 
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 07:30 pm
Last modified: 07 September, 2025, 08:41 pm
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি: সংগৃহীত

এই সময়ে মিডিয়া দায়িত্বশীল না হলে পরবর্তী নির্বাচিত সরকারের সময়ও জনগণের আস্থা ফেরানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, 'সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য যে ধরনের সহযোগিতার প্রয়োজন হবে, তথ্য মন্ত্রণালয় তা নিশ্চিত করবে। যেকোনো নীতি সহায়তার প্রয়োজন হলে, তাও দেওয়া হবে।'

আজ রোববার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা বিষয়ে সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ জানান, আগামী ফেব্রুয়ারিতে সরকার একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। এজন্য নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন কমিশনের জারি করা আরপিও সংশোধন করা এবং এআই ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন। 

তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ না থাকার কারণেই বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানোর সুযোগ তৈরি হয়। তাই সরকারকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনকেন্দ্রীক সাংবাদিকতায় দায়িত্বশীলতার জন্য কী কী করণীয়, তা ঠিক করতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাবও দেন তারা।

নির্বাচনকালীন পরিবেশ নিয়ে সাংবাদিকরা তাদের সংশয় তুলে ধরে বলেন, বিভিন্ন গণমাধ্যমে এখনো ফ্যাসস্টি আওয়ামী লীগের দোসরেরা রয়ে গেছেন। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নির্বাচনের সময় মব আরও বাড়বে। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আছে এবং অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। 

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণমাধ্যম গত এক বছর ধরে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। গত জুলাই-আগস্ট মাসে দুই একটি টেলিভিশন ছাড়া কোনো টেলিভিশনেই জুলাই গণঅভ্যুত্থানের চিহ্ন ছিল না। এটি আমাদের নজরে ছিল। কিন্তু আমরা কাউকে বলি নাই যে, কেন তারা এটা করছে। এগুলো দেশের জনগণ দেখেছে। 

মাহফুজ বলেন, গণমাধ্যমের আস্থা ফেরত আনতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিজমের পক্ষে কাজ করেছে, তাদের ক্ষমা চাইতে হবে। গত বছরের জুলাইয়ের পর আমরা চেষ্টা করেছি বিভক্তি দূর করতে। কিন্তু ফ্যাসিস্টরা ক্ষমা না চাওয়ায় সেটা হয়নি। তাই রাজনীতিতে আবার বিভক্তি- খুনাখুনি হবে। 

'গণমাধ্যমের প্রতি জনগণের আস্থার সংকট দূর হলে মব ভায়োলেন্স, নিরাপত্তাহীনতা দূর হবে। তা সত্ত্বেও নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তথ্য মন্ত্রণালয় কথা বলবে', বলেন তথ্য উপদেষ্টা।

তথ্য-প্রযুক্তি বিভাগের সঙ্গে মিলে সরকার অনলাইন নিউজ পোর্টালের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি হলে অনলাইনগুলোতে প্রকাশিত নিউজে চেক অ্যান্ড ব্যালান্স নিশ্চিত হবে। 

ভুল সংবাদ চিহ্নিত করতে প্রতিটি গণমাধ্যমকে নিজ উদ্যোগে ফ্যাক্ট চেকিং ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ দেন তিনি। 

নির্বাচন কমিশন আরপিও করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোন আলোচনা করে নাই বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন কমিশন নীতিমালা যদি সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আলোচনার ভিত্তিতে তা সংশোধন করা হবে। 

মতবিনিময় সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / গণমাধ্যম / তথ্য উপদেষ্টা / মাহফুজ আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net