Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
রেকর্ড কনটেইনার হ্যান্ডলিংয়ের পর চট্টগ্রাম বন্দরের লক্ষ্য এখন ৩৭ লাখ টিইইউএস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 07:10 pm
Last modified: 03 September, 2025, 07:12 pm

Related News

  • ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টন পণ্য ও ৫৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

রেকর্ড কনটেইনার হ্যান্ডলিংয়ের পর চট্টগ্রাম বন্দরের লক্ষ্য এখন ৩৭ লাখ টিইইউএস

তিনি বলেন, এনসিটি আগস্টে ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডেল করেছে, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় ২৭.৬ শতাংশ বেশি।
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 07:10 pm
Last modified: 03 September, 2025, 07:12 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস

গত মাস আগস্টে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিংয়ের পর এবার বার্ষিক সক্ষমতা বাড়িয়ে ২০২৫ সালের শেষ নাগাদ ৩৭ লাখ টিইইউএস বা বিশফুট একক ইউনিট কনটেইনার পরিচালনার করার লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম বন্দর।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এনসিটির প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, এনসিটি আগস্টে ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডেল করেছে, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় ২৭.৬ শতাংশ বেশি। ওই সময় টার্মিনালে ৯৬ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল।

ক্যাপ্টেন জাহিদ আরও বলেন, "গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) এনসিটির ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যক্রমের দক্ষতা বেড়েছে। যার ফলে এ সাফল্য এসেছে।"

তিনি জানান, সিডিডিএল-এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও কার্যকর সরঞ্জাম ব্যবহার গড়ে তুলেছে এক নতুন গতি। এর ফলে গড়ে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমেছে, বহির্নোঙরে অপেক্ষার সময় হ্রাস পেয়েছে, যার ফলে বন্দরের সার্বিক কর্মব্যস্ততা বেড়েছে। গত বছরের তুলনায় কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিং আরও দ্রুত হয়েছে, যার প্রমাণ আগস্টের রেকর্ড পরিসংখ্যান।

তিনি আশাবাদী যে, এই গতি অব্যাহত থাকলে ২০২৫ সালের শেষ নাগাদ বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ৩৭ লাখ টিইইউএসে পৌঁছাবে, যা ২০২৪ সালের ৩২.৭৫ লাখ টিইইউএসের তুলনায় বড় ধরনের অগ্রগতি হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ক্যাপ্টেন জাহিদ বলেন, এনসিটি দীর্ঘমেয়াদে সিডিডিএল পরিচালনা করবে কি না, সে সিদ্ধান্ত নীতিনির্ধারকদের।

চট্টগ্রাম বন্দর ২০২৪ সালে মোট ৩২.৭৫ লাখ টিইইউএস কনটেইনার পরিচালনা করেছে, যা আগের বছরের ৩০.৫০ লাখের তুলনায় ৭.৪ শতাংশ বেশি।

তবে এ প্রবৃদ্ধি সত্ত্বেও লয়েড'স লিস্ট ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৫–এর র‍্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বন্দর এক ধাপ পিছিয়ে ৬৮তম স্থানে গেছে। কারণ, সৌদি আরবের দাম্মাম বন্দর ৩২.৯০ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডল করে ৬৭তম স্থান দখল করেছে। উল্লেখ্য, এই র‍্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দরের সেরা অবস্থানটি ছিল ২০১৯ সালে, যখন ৫৮তম স্থানে ছিল দেশের এই প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার।

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশের বেশি পরিচালনা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, ফলে এই বন্দর দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন হিসেবেও পরিচিত। ২০০৭ সালে উদ্বোধন হওয়া পাঁচ বার্থের নিউ মুরিং টার্মিনালই বন্দরের সবচেয়ে বড় কনটেইনার অবকাঠামো।

তবে অনেক বছর ধরেই চট্টগ্রাম বন্দরকে ভুগতে হয়েছে জাহাজ জট, জাহাজের বিলম্ব এবং কনটেইনার ডেলিভারির ধীরগতির কারণে। অনেক সময় জাহাজকে বাইরের নোঙরে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে, যা রপ্তানিকারক ও আমদানিকারকদের জন্য ব্যয় বাড়িয়েছে।

অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়াতে এবং প্রতিযোগিতা পুনরুদ্ধারে সংস্কার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নিউ মুরিং টার্মিনাল সিডিডিএলকে হস্তান্তর করা হয়। এ প্রতিষ্ঠানটি জাহাজ নির্মাণ ও ডকইয়ার্ড পরিচালনায় অভিজ্ঞ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা।

কর্তৃপক্ষের আশা, নতুন ব্যবস্থাপনায় জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম আরও কমবে, কনটেইনার হ্যান্ডলিং বাড়বে এবং চট্টগ্রাম বন্দর একটি নির্ভরযোগ্য আঞ্চলিক হাবে পরিণত হবে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / নিউমুরিং কনটেইনার টার্মিনাল / কনটেইনার হ্যান্ডলিং / লক্ষ্যমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টন পণ্য ও ৫৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net