Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ফোনের নীল আলো কি সত্যিই ঘুমের শত্রু?

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
19 August, 2025, 08:50 am
Last modified: 19 August, 2025, 08:49 am

Related News

  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

ফোনের নীল আলো কি সত্যিই ঘুমের শত্রু?

কেবল নীল আলোই খারাপ ঘুমের জন্য দায়ী এমন প্রমাণ স্পষ্ট নয়। বরং কিছু ক্ষেত্রে স্ক্রিনে কিছু দেখা উল্টো ঘুম আনতে সাহায্য করতে পারে।
দ্য নিউ ইয়র্ক টাইমস
19 August, 2025, 08:50 am
Last modified: 19 August, 2025, 08:49 am
সূত্র: লাইভস্ট্রং

দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন, ঘুমানোর আগে স্ক্রিনের নীল আলো ক্ষতিকর। ফোন, টিভি, ল্যাপটপ কিংবা ট্যাবের আলো আমাদের মস্তিষ্কে মেলাটোনিন নামের হরমোন তৈরিকে কমিয়ে দেয়। এই হরমোনই সাধারণত ঘুম আনে। কিন্তু আলোতে বাধা পেলে মানুষ আরও সতেজ বোধ করে, আর ঘুম আসতে দেরি হয়।

তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, বিষয়টি এত সরল নয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক লরেন ই. হার্টস্টেইন বলেন, কেবল নীল আলোই খারাপ ঘুমের জন্য দায়ী এমন প্রমাণ স্পষ্ট নয়। বরং কিছু ক্ষেত্রে স্ক্রিনে কিছু দেখা উল্টো ঘুম আনতে সাহায্য করতে পারে।

নীল আলো নিয়ে গবেষণা

স্ক্রিনের নীল আলো নিয়ে বেশিরভাগ গবেষণা পুরোনো, অংশগ্রহণকারীর সংখ্যাও ছিল সীমিত। অনেক গবেষণাই নিয়ন্ত্রিত ল্যাবরেটরিতে হয়েছে, তাই বাস্তব জীবনে ফলাফল মিলবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

নিউইয়র্কের আইকান স্কুল অব মেডিসিনের বিজ্ঞানী মারিয়ানা ফিগেইরো বলেন, নীল আলোতে মেলাটোনিন কমে যেতে পারে, তবে সব সময় স্ক্রিন ব্যবহারেই তা ঘটে না। তার গবেষণায় দেখা গেছে কতক্ষণ ডিভাইস ব্যবহার করা হচ্ছে, চোখের কত কাছে ধরা হচ্ছে কিংবা আলো কত উজ্জ্বল, সেটিও বড় ভূমিকা রাখে।

একটি গবেষণায় দেখা যায়, টানা দুই ঘণ্টা উজ্জ্বল আলোতে আইপ্যাড ব্যবহার করলে মেলাটোনিন সামান্য কমে যায়। কিন্তু এক ঘণ্টা ব্যবহার করলে কোনো পরিবর্তন হয় না। টেলিভিশন নয় ফুট দূরে বসে দেখলেও মেলাটোনিনে কোনো প্রভাব পড়ে না। আবার স্ক্রিনের আলো যত বেশি উজ্জ্বল, প্রভাবও তত বেশি।

দিনে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া থাকলে রাতে স্ক্রিনের কারণে হরমোনের এই কমতি হয় না, এমন প্রমাণও আছে। তবে সবাই সমানভাবে আলোতে সংবেদনশীল নয়। কারও ক্ষেত্রে সামান্য নীল আলোতেও হরমোন কমে যায়, আবার কারও ক্ষেত্রে অনেক বেশি আলো লাগলেও তেমন প্রভাব পড়ে না।

কীভাবে স্ক্রিন ব্যবহার করছেন, সেটিই গুরুত্বপূর্ণ

কেবল আলো নয়, আপনি স্ক্রিনে কী করছেন সেটিও ঘুমের ওপর প্রভাব ফেলে। গেম খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করা, অনলাইন শপিং বা জুয়া খেলা, এসব মস্তিষ্ককে উদ্দীপিত করে। ফলে অনেক রাত পর্যন্ত চোখ স্ক্রিনে আটকে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এটি এমনভাবে তৈরি যাতে মানুষ সহজে থামতে না পারে।

কোনো খবর বারবার দেখা বা টানা ভিডিও দেখা মস্তিষ্ককে অস্থির করে তোলে। ডিভাইস বন্ধ করা গেলেও মস্তিষ্ক বন্ধ করা যায় না, বললেন ড. হার্টস্টেইন।

এক গবেষণায় দেখা গেছে, যেসব কিশোর ঘুমানোর আগে গেম খেলে বা টেক্সট করে, তারা দেরিতে ঘুমায় এবং ঘুমের সময়ও কম হয়। তবে শুধু টেলিভিশন দেখা বা বই পড়ার প্রভাব নিয়ে বিজ্ঞানীরা একমত নন।

রাতের নতুন কোনো রোমাঞ্চকর সিরিজ দেখা ঘুম নষ্ট করতে পারে। বিপরীতে পরিচিত পুরোনো গল্প পড়া বা দেখা ঘুম আনতে সাহায্য করে।

কিছু ক্ষেত্রে স্ক্রিন ব্যবহার উল্টো ঘুম আনতে পারে

যাদের ঘুমানোর আগে নানা দুশ্চিন্তা ঘিরে ধরে, তাদের জন্য হালকা ধরনের সিরিজ দেখা বা বই পড়া উপকারী হতে পারে। তবে বিষয়বস্তু যেন শান্ত ও পরিচিত হয়।

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অ্যারিক প্র্যাদার বলেন, 'ইটস অলওয়েজ সানি ইন ফিলাডেলফিয়া' সিরিজ তার এক রোগীর সবচেয়ে কার্যকর ঘুম আনার উপায়।

তবে শোবার বিছানায় এসব করা উচিত নয়। বিছানা শুধু ঘুমের জন্য, এ ধারণা মস্তিষ্কে তৈরি হওয়া দরকার।

সবশেষে বিশেষজ্ঞরা বলছেন, যদি কারও ক্ষেত্রে স্ক্রিন ব্যবহার ঘুমে প্রভাব না ফেলে, তবে চিন্তার কিছু নেই। দ্রুত ঘুম আসছে, রাতভর ঘুম হচ্ছে আর সকালে সতেজ লাগছে, এমনটা হলে তাহলে আচরণ বদলানোর প্রয়োজন নেই।

Related Topics

টপ নিউজ

ব্লু লাইট / নীল আলো / ঘুম / অনিদ্রা / সুস্থতা / ফোন / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net