Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

বাংলাদেশ

সুব্রত চন্দ
26 May, 2026, 10:10 am
Last modified: 26 May, 2026, 10:11 am

Related News

  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • এআই ক্যামেরায় এক সপ্তাহে ৩ শতাধিক মামলা
  • সড়কে লাল বাতি অমান্য বা হেলমেট ছাড়াই চলছেন? ঢাকার রাস্তায় এখন নজর রাখছে এআই ক্যামেরা

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

ভুয়া ওয়েবসাইটগুলো পরিবহনসংক্রান্ত সরকারি প্ল্যাটফর্মের আদলে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হয়ে অর্থ পরিশোধ করেন।
সুব্রত চন্দ
26 May, 2026, 10:10 am
Last modified: 26 May, 2026, 10:11 am
ছবি: ইউএনবি

প্রযুক্তি পেশাজীবী আব্দুর রাকিব সম্প্রতি মোবাইল ফোনে একটি এসএমএস পান। সেখানে বলা হয়, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এজন্য তাকে ৩ হাজার টাকা জরিমানা পরিশোধ করতে হবে। তবে, সাত দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করলে ১ হাজার ৫০০ টাকা ছাড় দেওয়া হবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাকিব বলেন, প্রথমে তিনি বার্তাটি সত্য বলে বিশ্বাস করেছিলেন, কিন্তু পরে তার সন্দেহ হয়। প্রযুক্তি সম্পর্কে জানাশোনা থাকা একজন মানুষও এ ধরনের প্রতারণার ফাঁদে বিভ্রান্ত হতে পারেন বলে জানান তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনুসন্ধানে জানা গেছে, রাকিবের মতো আরও উল্লেখযোগ্যসংখ্যক যানবাহন চালক এই প্রতারণার শিকার হয়েছেন। গত ৪ মে থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সিগনালে এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা চালুর পর থেকেই এ ধরনের প্রতারণা বাড়তে শুরু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি করা হচ্ছে।

প্রতারণার কৌশল ও ডিজিটাল জালিয়াতি

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারণামূলক এসব বার্তা সাধারণত বিদেশি নম্বর থেকে পাঠানো হয়। বার্তাগুলোতে সরকারি বা পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটের আদলে তৈরি করা লিংক যুক্ত থাকে। ব্যবহারকারীরা ওই লিংকে প্রবেশ করলে তাদের ব্যাংক কার্ডের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংকিং তথ্য দিতে বলা হয়। পরে সেই তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া হয়।

ভুয়া ওয়েবসাইটগুলো পরিবহনসংক্রান্ত সরকারি প্ল্যাটফর্মের আদলে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হয়ে অর্থ পরিশোধ করেন। কিছু বার্তায় আবার দ্রুত জরিমানা পরিশোধ করলে কম টাকায় নিষ্পত্তির প্রলোভনও দেখানো হচ্ছে।

পুলিশের সতর্কবার্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে, এসব এসএমএস সম্পূর্ণ ভুয়া এবং ট্রাফিক বিভাগ থেকে পাঠানো হয়নি।

গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, এআইভিত্তিক ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও বর্তমানে মোবাইল এসএমএসের মাধ্যমে কোনো জরিমানার তথ্য পাঠানো হচ্ছে না। আপাতত শুধুমাত্র ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মোবাইলে নোটিফিকেশন পাঠানোর একটি ব্যবস্থা পরিকল্পনায় থাকলেও সেটি এখনো চালু হয়নি। প্রয়োজনে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হতে পারে বলে জানিয়েছে ডিএমপি।

এআই ক্যামেরা অবকাঠামোর দায়িত্বে থাকা ডিএমপির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ভবিষ্যতে ডিজিটাল নোটিফিকেশন চালুর পরিকল্পনা থাকলেও ব্যবস্থা এখনো কার্যকর হয়নি।

ডিএমপি স্পষ্ট করেছে, এসএমএস বা অন্য কোনো মাধ্যমে তারা কখনোই কারও পিন নম্বর, পাসওয়ার্ড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) জানতে চায় না।

জরুরি প্রয়োজনে নির্ধারিত হেল্পলাইন নম্বর অথবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।

Related Topics

টপ নিউজ

এআই ক্যামেরা / প্রতারণা / ভুয়া ওয়েবসাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • এআই ক্যামেরায় এক সপ্তাহে ৩ শতাধিক মামলা
  • সড়কে লাল বাতি অমান্য বা হেলমেট ছাড়াই চলছেন? ঢাকার রাস্তায় এখন নজর রাখছে এআই ক্যামেরা

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net